Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 August 2020
স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়
Share on FacebookShare on Twitter

দৈনন্দিন জীবনে অক্সিজেনের মতই জরুরি হয়ে পড়েছে স্মার্টফোন। এখন ফোন এবং ইন্টারনেট ছাড়া আমরা অচল। কিন্তু আমাদের স্মার্টফোনটি পুরনো হওয়ার সাথে সাথে এর কর্মক্ষমতা বা পারফরম্যান্স অনেকটাই স্লো হয়ে যায়। অনেক সময় হাতের স্মার্টফোনটি প্রবল হ্যাং হতে দেখা যায়। তবে আজ আমরা আপনাকে এমন কয়েকটি উপায় বলব, যা ফলো করলে আপনার মন্থর স্মার্টফোনটি নতুনের মতই পরিষেবা দেবে।

১. একটু খেয়াল করলেই দেখবেন স্মার্টফোনে আপনি যা যা কাজ করেন বা যে অ্যাপ ব্যবহার করেন তা ‘Cache’ রূপে ফোন মেমরিতে থেকে যায়। অনেক সময় Cache জমলে ফোনটি স্লো হয়ে যায়, তাই এটি সাফ করা দরকার। এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবেনা। ফোনের সেটিংসে গিয়ে স্টোরেজ অপশনে ক্লিক করলে আপনি প্রতিটি অ্যাপ্লিকেশনের Cache সাফ করতে পারেন। বেশির ভাগ ফোনে ‘Clear All Cache’ নামে একটি অপশন থাকে, সেখানে একবার ক্লিক করলে সমস্ত Cache ডেটা ডিলিট করা যায়।

২. আমাদের স্মার্টফোনে এমন অনেকগুলি অ্যাপ থাকে যা আমরা ব্যবহার করিনা বললেই চলে। অথচ এই অ্যাপ্লিকেশনগুলি প্রায়শই ব্যাকগ্রাউন্ডে ফোনের ব্যাটারি এবং র‌্যাম ব্যবহার করে। এক্ষেত্রে এই অ্যাপগুলি আন-ইনস্টল করাই শ্রেয়। এতে ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা হয়ে যায়। তবে এমন অনেকগুলি অ্যাপ রয়েছে যা আনইনস্টল করা যায়না, সেক্ষেত্রে দেখবেন ডিসাবেল (Disable) অপশন আছে কিনা।

৩. বেশিরভাগ ইউজারই ফোনে গুগল ক্রোম (Chrome) ব্রাউজার ব্যবহার করে। এক্ষেত্রে যদি আপনি ক্রোমে ডেটা সেভার ফিচার অন করে রাখেন তবে দ্রুত ইন্টারনেট সার্চের ফলাফল পাবেন। এর জন্য আপনাকে প্রথমে ক্রোম খুলতে হবে। তারপর মেনু<সেটিংস<ডেটা সেভার অপশনে ক্লিক করে ফিচারটি অন করতে হবে।

৪. সবসময় খেয়াল রাখবেন ফোনে নতুন সফ্টওয়্যার আপডেট আসছে কিনা। অনেক সময় আপডেটের মাধ্যমে বাগ ফিক্স ছাড়াও ফোনের প্রসেসিং অনেকটাই উন্নত হয়। এর জন্য ফোনের সেটিংস<সিস্টেম<সিস্টেম আপডেট অপশন চেক করুন। এখানে আপনি ফোনটি শেষ কবে আপডেট হয়েছে বা নির্মাতা সংস্থা নতুন কোনো আপডেট দিয়েছে কিনা তা দেখতে পাবেন।

৫. সর্বশেষ যে বিষয়টির কথা বলব, তা হল লাইভ ওয়ালপেপার ব্যবহার। অনেকেই নিজের স্মার্টফোনটির সৌন্দর্য বাড়ানোর জন্য লাইভ ওয়ালপেপার ব্যবহার করেন। যা দেখতে এমনিতে বেশ ভাল লাগে কিন্তু ফোনের পারফরম্যান্সে প্রভাব ফেলে। সুতরাং, আমরা আপনাকে ফোনে সাধারণ ওয়ালপেপার ব্যবহার করার এবং বেশির ভাগ সময়ে ডার্ক মোড অন রাখার পরামর্শ দেব। তবে সবসময় ব্যাটারি সেভার অন করে না রাখাই ভালো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

আসছে পোকো এফ১ লাইট, দেখে নিন স্পেসিফিকেশন

আমরা চাই সবাই ইন্টারনেটে নিরাপদ থাকুক- মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

আমরা চাই সবাই ইন্টারনেটে নিরাপদ থাকুক- মোস্তাফা জব্বার

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
প্রযুক্তি সংবাদ

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

ভারতীয় কোম্পানির হাতে দেশের জাতীয় ডেটা সেন্টারের নিয়ন্ত্রণ
নির্বাচিত

ভারতীয় কোম্পানির হাতে দেশের জাতীয় ডেটা সেন্টারের নিয়ন্ত্রণ

টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার’ পাবেন যেভাবে
টেলিকম

টেলিটকের ‘৩৬ টাকার বিশেষ অফার’ পাবেন যেভাবে

৭ টাকায় ১০০ কিলোমিটার
অটোমোবাইল

৭ টাকায় ১০০ কিলোমিটার

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2020

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়

Techzoom.TV |
TechzoomTV