Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 August 2020
ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!
Share on FacebookShare on Twitter

১০ হাজার ফেসবুক লাইক মাত্র ১৬৫০ টাকা। ফেসবুকে এমন অবাস্তব বিজ্ঞাপন প্রচার করছে একটি ফেসবুক পেইজ। বিজ্ঞাপনটি দেখে পেইজ লাইকের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেন আবীর হোসেন নামের এক ক্ষুদ্র বিক্রেতা। পেইজটির এডমিন ইমতিয়াজ হোসেন জানান, তারা ৫ দিনে ১০ হাজার লাইক করে দেবেন। তবে পুরো টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে।

আবীর হোসেন প্রস্তাব দেন- তিনি অর্ধেক টাকা আগে দেবেন এবং ৫ হাজার লাইক পাওয়ার পর বাকি বাকি টাকা দেবেন। আবীরের প্রস্তাবে রাজি হন পেইজটির অ্যাডমিন ইমতিয়াজ। এরপর ইমতিয়াজের দেয়া নাম্বারে ৮০০ টাকা বিকাশ করেন আবীর। কিন্তু বিকাশ পাওয়ার পরই বদলে যায় ইমতিয়াজের ব্যবহার। তিনি জানান, পুরো টাকা না দিলে বিজ্ঞাপন দেওয়া হবে না। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আবীর তার ৮০০ টাকা ফেরত চাইলে ইমতিয়াজ জানান, ‘অ্যাডভান্স দিয়ে অ্যাড স্ট্যার্ট করা হয়েছে, বাকি টাকা দিলে লাইক আসা শুরু হবে।’ এরপর আবীরের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন ইমতিয়াজ।

শুধু এই পেইজ নয়, ফেসবুক লাইক আর বুস্টের নামে ফেসবুকে প্রতারণা করে যাচ্ছে বেশ কয়েকটি ফেসবুক পেজ। ক্রেতা সেজে আরও একটি পেজের এডমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনাকে আপনার পেইজে কাঙ্খিত লাইক এনে দেওয়া হবে। সেক্ষেত্রে বিজ্ঞাপনের ফিচার ইমেজ হিসেবে বিশেষ নায়িকার খোলামেলা ছবি বা ধর্মীয় কোন বিষয় যুক্ত করে দেওয়া হবে। সবাই নায়িকার খোলামেলা ছবি দেখার জন্য লাইক দিলেও লাইক আপনার পেজেই আসবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন নির্দেশনা না থাকায় যে কেউই এসব পেইজ খুলে লাইক বা বুস্টের নামে প্রতারণা করছে। আর সাধারণ ব্যবসায়ী বা পেজে লাইক প্রত্যাশীরা তাদের প্রতারণায় পা দিচ্ছে। এসব প্রতারক এক একজন আবার ২০-৫০টা পেইজ নিয়ন্ত্রণ করেন। এক এক পেইজ থেকে কিছুদিন প্রতারণা শেষে অন্য একটি পেইজ থেকে আবার প্রতারণা শুরু করেন। যে কারণে এদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকার পরে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

তবে অতিসম্প্রতি এসব প্রতারকের ব্যাপারে খোঁজ খবর শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কেউ কেউ ডিজিটাল আইনে আটকও হচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, সবার আগে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সবাই মিলে এদের ব্যাপার সোচ্চার হলে এরা আর বেশিদিন প্রতারণা করার সুযোগ পাবে না। আর এরা যা করছে তাতে ফেসবুক যে কোন দিন বাংলাদেশে তাদের বুষ্টিং সার্ভিস বন্ধ করে দেবে। কারণ এসব প্রতারকের কারণে বাংলাদেশে বিদেশের অনেক সার্ভিসই এখন বন্ধ আছে।

ফেসবুক বুস্টিং ব্যবসায়ী ইকরামুল ইহান বলেন, যে কোন ফেসবুক পেজে লাইক পাওয়া এখন আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে। আগে যেখানে বুস্টিং করলে বাংলাদেশী ১ টাকায় ৪-৫টি লাইক পাওয়া যেত এখন সেখানে ১ থেকে ১.৫টি পাওয়া যায়। যে কারণে কোন ভাবেই এখন আর ২/৩ হাজার টাকায় ১০ হাজার লাইক পাওয়া সম্ভব না। যারা এমন প্রলোভন দেখাচ্ছেন তারা নিশ্চিত করেই প্রতারণা করছেন। আবার কেউ কেউ বিজ্ঞাপনে নায়িকাদের অশ্লীল ছবি ব্যবহার করে লাইক আনার চেষ্টা করছেন। যেসব লাইক পেইজ মালিকের কোন কাজে আসে না।

তিনি বলেন, লাইকের জন্য বিজ্ঞাপন না দিয়ে পেইজে ভালো ভালো কনটেন্ট দিলে ভালো লাইক পাওয়া যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিশন-গো গ্লোবাল ২০৩০ অর্জনে ওয়ালটনের ফিউচার লিডার্স প্রোগ্রাম ২০২১
নির্বাচিত

ভিশন-গো গ্লোবাল ২০৩০ অর্জনে ওয়ালটনের ফিউচার লিডার্স প্রোগ্রাম ২০২১

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনলো রোলস রয়েস
অটোমোবাইল

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি আনলো রোলস রয়েস

মিড বাজেটের নতুন সংযোজন টিসিএল ২০ এল
প্রযুক্তি সংবাদ

মিড বাজেটের নতুন সংযোজন টিসিএল ২০ এল

ওয়ালটন উৎপাদিত এইচএমপিএস অ্যাডহেসিভ দেশীয় শিল্পের চাহিদা মেটাতে সক্ষম
নির্বাচিত

ওয়ালটন উৎপাদিত এইচএমপিএস অ্যাডহেসিভ দেশীয় শিল্পের চাহিদা মেটাতে সক্ষম

হোটেলের ফ্রি ওয়াই-ফাই হতে পারে সর্বনাশের কারণ!
নির্বাচিত

হোটেলের ফ্রি ওয়াই-ফাই হতে পারে সর্বনাশের কারণ!

গুগল ম্যাপে শেরেবাংলা হল হয়ে গেল শহীদ আবরার হল, অমিত সাহ’য়ের নামে হল পাবলিক টয়লেট
নির্বাচিত

গুগল ম্যাপে শেরেবাংলা হল হয়ে গেল শহীদ আবরার হল, অমিত সাহ’য়ের নামে হল পাবলিক টয়লেট

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2020

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!

Techzoom.TV |
TechzoomTV