Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১০ নভেম্বর ২০২৫
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান
Share on FacebookShare on Twitter
আর্থিক স্থিতিশীলতা ও গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি পূরণে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক শেষে সর্বমোট ৩৮৪.৭৬ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশে অন্যতম নির্ভরযোগ্য ও আর্থিকভাবে সক্ষম ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে প্রতিষ্ঠানটি।
পরিশোধকৃত দাবির মধ্যে মৃত্যুজনিত দাবি বাবদ ২১৮.৪৯ কোটি টাকা, স্বাস্থ্যবিমা দাবিতে ১৪৪.৫৪ কোটি টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবি পরিশোধ বাবদ ২১.৭৩ কোটি টাকা নিষ্পত্তি করেছে গার্ডিয়ান। প্রয়োজনের সময়ে গ্রাহক ও তাদের পরিবারের সদস্যের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ গার্ডিয়ান; প্রতিটি ক্ষেত্রে দাবি নিষ্পত্তি প্রতিষ্ঠানটির সে অঙ্গীকার পূরণের প্রতিফলন।
এ নিয়ে গার্ডিয়ান লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “দাবি নিষ্পত্তি শুধুমাত্র লেনদেনই নয়; আমাদের কাছে দাবি পরিশোধের মানে হচ্ছে গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণের প্রমাণ।” তিনি আরও বলেন, “প্রতিটি দাবি পূরণের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করি; পাশাপাশি, গ্রাহক স্বাচ্ছন্দ্যকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি। ডিজিটাল ব্যবস্থা ও সুশাসনে ধারাবাহিক বিনিয়োগ আমাদের নির্ভরযোগ্য অবস্থান, দক্ষতা ও গ্রাহক আস্থার প্রতি অঙ্গীকারকে তুলে ধরে।”
উদ্ভাবন, নিষ্ঠা ও অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের মানুষের ইন্স্যুরেন্স অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ব্র্যাক, এপেক্স ও স্কয়ারের যৌথ লক্ষ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় গার্ডিয়ান। বর্তমানে প্রতিষ্ঠানটি রিটেইল, গ্রুপ, মাইক্রোইন্স্যুরেন্স, ডিজিটাল ও ব্যাংকাস্যুরেন্স চ্যানেলের মাধ্যমে প্রায় ১.৩ কোটি মানুষকে সেবা দিচ্ছে, যার মধ্যে রয়েছে ৫০০ -এরও বেশি দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মীরা।
দেশের প্রথম ও একমাত্র শতভাগ ক্যাশলেস ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান হিসেবে গার্ডিয়ান লাইফ নিরাপদ ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম সংগ্রহ ও দাবি নিষ্পত্তি প্রক্রিয়া সম্পন্ন করে। গ্রাহকেরা যেন আত্মবিশাসী বোধ করেন এবং নিজেদের লেনদেনের ওপর যেন তাদের নিয়ন্ত্রণ থাকে, এজন্য গার্ডিয়ান লাইফে ক্যাশলেস মডেলের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুবিধা নিশ্চিত করা হয়।
ধারাবাহিকভাবে কার্যক্রম সম্প্রসারণ ও উদ্ভাবনে কাজ করছে গার্ডিয়ান। প্রতিষ্ঠানটি দেশজুড়ে গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা, কমিউনিটির ক্ষমতায়ন এবং দেশের ইন্স্যুরেন্সের খাতকে আরও স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও সম্পূর্ণ ডিজিটাল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
Tags: গার্ডিয়ান লাইফ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি ৮.৫% বেড়েছে, শীর্ষে অ্যাপল
নির্বাচিত

বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি ৮.৫% বেড়েছে, শীর্ষে অ্যাপল – উত্থান শাওমি ও হুয়াওয়ের

নকল ওষুধ ধরতে ও দাম যাচাইয়ে এবার আসছে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

নকল ওষুধ ধরতে ও দাম যাচাইয়ে এবার আসছে অ্যাপ

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে
প্রযুক্তি সংবাদ

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

গেমিং ফোন কিনুন কম দামে
নির্বাচিত

গেমিং ফোন কিনুন কম দামে

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়েও বেশি ডাউনলোড হয়েছে টিকটক!
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় জরিমানার মুখে টিকটক

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি
প্রযুক্তি বাজার

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
অর্থ ও বাণিজ্য

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

হুয়াওয়ের নতুন ২ পণ্য : বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত স্মার্টওয়াচ
নির্বাচিত

হুয়াওয়ের নতুন ২ পণ্য : বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত স্মার্টওয়াচ

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল
নির্বাচিত

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix