Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
Share on FacebookShare on Twitter

দেশে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করা ফ্রিল্যান্সারদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার বিষয়ে ভাবতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তারা স্মার্ট, ভালো আয় করেন, কিন্তু পেশার স্বীকৃতি না থাকায় বিয়ে করতে সমস্যা হয় তাদের।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে ফ্রিল্যান্সারদের সমস্যার কথা জানান প্রধানমন্ত্রী।

অনুমোদিত এই প্রকল্পে ব্যয় হবে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে সরকারের অর্থায়নে এ প্রকল্পে বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়ন হলে আইটি সেক্টরের জন্য ডিজিটাল বাংলাদেশ আরেক কদম এগিয়ে যাবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এই প্রকল্পসহ আজকের সভায় ২ হাজার ৫৭০ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ের পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তার মধ্যে সরকার দেবে এক হাজার ৪৮৫ কোটি ১৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৮২ কোটি ৬০ লাখ এবং বৈদেশিক উৎস্য থেকে পাওয়া যাবে ১ হাজার ২ কোটি ৪২ লাখ টাকা।

বিদেশি অর্থের মধ্যে ৮৮৮ কোটি ৫৩ লাখ টাকা ঋণ এবং ইউরোপীয় ইউনিয়ন অনুদান হিসেবে দেবে ১১৩ কোটি ৮৯ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আইসিটি খাতে সরকার ইতোমধ্যে ভালো কাজ করেছে। ভালো আয় হচ্ছে। অনেকে বাসায় থেকে ফ্রিল্যান্সিংয়ে লাখ লাখ টাকা আয় করেন। আজকে একজন মন্ত্রী বললেন, নর্থ বেঙ্গলের কোন ছেলে নাকি এক কোটির বেশি টাকা আয় করেছে।’

পরিকল্পনামন্ত্রীর ভাষ্য, একনেক সভায় ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রধানমন্ত্রী ইন্টারেস্টিং একটা ঘটনা বললেন। প্রধানমন্ত্রী বললেন, তারা (ফ্রিল্যান্সার) এত ভালো কাজ করে, স্মার্ট, সুন্দর কাপড় পরে, কিন্তু বিয়ে করতে গিয়ে অসুবিধা হয়। শ্বশুরবাড়ি থেকে বলে, কী কাজ করো? তারা বলে, ফ্রিল্যান্সিং করি। তারা না কেরানি, না অফিসার, না পুলিশ। অথচ তারা কেরানি, অফিসারের চেয়ে কয়েক গুণ বেশি আয় করে। কিন্তু বিয়ে করতে পারছে না।

এটা দূর করার জন্য প্রধানমন্ত্রী সবাইকে উপায় খোঁজার নির্দেশনা দিয়েছেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রাধানমন্ত্রী সবাইকে বলেছেন, আপনারা চিন্তাভাবনা করেন। তারা এই যে কাজ করছে, এর সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কীভাবে দেয়া যায় তার উপায় বের করেন। রেজিস্ট্রেশন পেতে পারে কি না, সদস্য হতে পারে কি না বা সার্টিফিকেট কেউ দিতে পারে কি না।’

আজকের সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রূণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ প্রকল্প ও ‘মহিষ গবেষণা ও উন্নয়ন’ প্রকল্প। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘ডিপিসিসির আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ব্যবস্থায় ক্যাপাসিটর ব্যাংক স্থাপন এবং স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সেই সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ প্রকল্প অনুমোদন পেয়েছে এবারের একনেক সভায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম এআই প্রসেসর আনলো ইনটেল
প্রযুক্তি সংবাদ

এবার অনুদানের অঙ্গীকার ইনটেলের

এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

ইউগ্রিন নিয়ে এলো পাওয়ার ব্যাংক এবং রোবোটিক মোবাইল ফোন চার্জার
নির্বাচিত

ইউগ্রিন নিয়ে এলো পাওয়ার ব্যাংক এবং রোবোটিক মোবাইল ফোন চার্জার

যেভাবে অ্যানড্রয়েডে হিডেন ফোল্ডার তৈরি করবেন
টিপস

যেভাবে অ্যানড্রয়েডে হিডেন ফোল্ডার তৈরি করবেন

অ্যারে নেটওয়ার্কসের ‘রিইমাজিন নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্টারস সামিট’
প্রযুক্তি সংবাদ

অ্যারে নেটওয়ার্কসের ‘রিইমাজিন নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্টারস সামিট’

অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য
টেলিকম

অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix