Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তর্জাতিক সার্টিফিকেট অর্জন করল সিনেসিস আইটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 10 September 2020
আন্তর্জাতিক সার্টিফিকেট অর্জন করল সিনেসিস আইটি
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানের তথ্যঝুঁকি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের প্রক্রিয়াসমূহ যথাযথভাবে পরিপালনের স্বীকৃতিস্বরূপ আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট দেওয়া হয়। বাংলাদেশের প্রথম সারির আইসিটি এবং ই-গভারনেন্স, টেলি-হেল্‌থ এবং কল সেন্টার সলিউশন সেবায় দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে খ্যাতনামা; সিনেসিস আইটি সর্বদাই তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার নীতি অনুসরণ করে এসেছে এবং এরই ধারাবাহিকতায় তার স্বীকৃতিস্বরুপ সম্প্রতি আইএসও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ইন্টারনেটে যুক্ত হওয়া বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহূত হয় পণ্য হিসেবে। সেক্ষেত্রে তথ্যের সুরক্ষা নিশ্চিত করাটা একটি অতীব গুরুত্বপূর্ণ ব্যপার হয়ে দাঁড়িয়েছে। সিনেসিস এ ব্যপারগুলোসহ সাইবার সিকিউরিটি নিয়েও খুব নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এবং তার ফলস্বরূপ এই স্বীকৃতি লাভ করেছে।

এই সার্টিফিকেটটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল ইসলাম মানিক সিনেসিস আইটি’র সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী’র কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনেসিস আইটি’র সম্মানিত ডিরেক্টর মোঃ হারুন-উর-রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনেসিস হেল্‌থ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ নিজাম উদ্দিন আহম্মেদ, জিএম এবং বিভাগীয় প্রধান (ব্যবসা) জনাব তানভীর আলম, এবং প্রোজেক্ট ম্যানেজার মোঃ নূর-এ-আলম সহ সিনেসিস আইটি’র ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে সিনেসিস আইটির ম্যনেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী বলেন, “সিনেসিস আইটি প্রতিষ্ঠার শুরু থেকেই আন্তর্জাতিক তথ্য সুরক্ষা ব্যবস্থাপনার কাঠামো অনুযায়ী সকল নীতি অনুসরন করে কাজ করে আসছিল। তারই ধারাবাহিকতায় আমাদের এই স্বীকৃতি অর্জন। সিনেসিস আইটির বিশেষজ্ঞ, সকল কর্মী এবং টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। আমি সকলকে এই সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানাই। আমি আশা করবো ভবিষ্যতেও আমাদের সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য যে, সিনেসিস আইটি ইতোমধ্যেই তাদের কঠিন সুরক্ষা ব্যবস্থাপনার কাঠামো কাজে লাগিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে এবং এখন পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ইনফর্মেশন এবং সাইবার সিকিউরিটি ম্যাইনটেইন করে সার্বিক পরিচালনা করে যাচ্ছে। এই ধরণের প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিটিআরসি’র “সেন্ট্রাল বায়োমেত্রিক ভেরিফিকেশন অ্যান্ড মনিটরিং প্লাটফর্ম”, এনবিআর’র “ই-টিআইএন” এবং এটুআই এর উদ্যোগে “একপে” সেবাটি।

বিশেষভাবে উল্লেখ্য, সিনেসিস আইটি এর আগে সিএমএমআই লেভেল ৩ সার্টিফিকেশন এর স্বীকৃতি লাভ করেছে যা সফটওয়্যার ডেভেলপমেন্টে আন্তর্জাতিক মানের সক্ষমতার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়ে থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসএসএলকমার্জ চালু করলো ‘বাংলা কিউআর’
প্রযুক্তি সংবাদ

এসএসএলকমার্জ চালু করলো ‘বাংলা কিউআর’

যে ৩২ পাসওয়ার্ড ব্যবহার খুবই বিপজ্জনক
কিভাবে করবেন

বিশ্বে প্রতি সেকেন্ডে ৯২১টি পাসওয়ার্ড অ্যাটাকের ঘটনা ঘটে

অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ
টিপস

অন্য চার্জার ব্যবহার ভালো না খারাপ

আ. লীগের নামে ভুয়া পেজ-আইডি, বন্ধ না করলে ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

আ. লীগের নামে ভুয়া পেজ-আইডি, বন্ধ না করলে ব্যবস্থা

বদলে যাচ্ছে চোরাই মোবাইলের আইএমইআই, কিনছে অপরাধীরা
প্রযুক্তি সংবাদ

বদলে যাচ্ছে চোরাই মোবাইলের আইএমইআই, কিনছে অপরাধীরা

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ শুরু হচ্ছে ২৯ জানুয়ারি
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ শুরু হচ্ছে ২৯ জানুয়ারি

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 September 2020

আন্তর্জাতিক সার্টিফিকেট অর্জন করল সিনেসিস আইটি

Techzoom.TV |
TechzoomTV