Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে মোবাইল ডাটা ব্যবহারকারী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 September 2020
দেশে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে মোবাইল ডাটা ব্যবহারকারী
Share on FacebookShare on Twitter

মানুষের শ্বাস নিশ্বাস এর মত প্রয়োজনীয় হয়ে উঠেছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া এখন একটি দিনের কথা কল্পনা করা খুব মুশকিল৷ বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অগ্রসর বাংলাদেশ। পূর্বের তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে৷

শুরুর দিকে কেবলমাত্র মানুষকে সেলুলার ডাটার উপর নির্ভর থাকতে হতো৷ কিন্তু বর্তমানে গ্রাম এবং মফস্বল অঞ্চলে ব্রডব্যান্ড লাইন প্রবেশ করার ফলে সিম কোম্পানিগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ।

গত জুলাই মাসে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ৩৪ লাখ। যার মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে ৯ কোটি ৪৯ লাখ কিন্তু গত জুন মাসে যার সংখ্যা ছিল, নয় কোটি ৪২ লাখ।

সুতরাং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সাত লক্ষ।

এই আর্টিকেলটি শুরুতেই বলেছিলাম সেলুলার ডাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেশের জনগণ৷ বিটি আর সি’র এক রিপোর্ট অনুসারে গত মাস থেকে আগস্ট মাস পর্যন্ত দেশে সিম কোম্পানিগুলো তাদের ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক হারিয়েছে দুই লাখেরও বেশি৷

মে মাস পর্যন্ত দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮০ লাখ, কিন্তু সেই সংখ্যা মাত্র তিন মাসে বেড়ে ৮৫ লাখ৷

হঠাৎ করে এমন ব্রডব্যান্ড লাইন গ্রাহক বাড়ার কারণ কি?

কারণ হয়তোবা আমরা কমবেশি সবাই অনুমান করতে পারছি । বিশেষ করে যারা সেলুলার ডাটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ব্রড ব্যান্ড লাইন এর ইন্টারনেট সুবিধা উপভোগ করছে । আসলে লকডাউন এর সময় মানুষ ঘরে বসে সময় কাটানোর জন্য অফুরন্ত ইন্টারনেট এর উৎস হিসেবে ব্রডব্যান্ড লাইন কে বেছে নিয়েছে।

বিশেষ করে মফস্বল এর অঞ্চলগুলোতে বর্তমানে ব্রডব্যান্ড লাইনের জনপ্রিয়তা এবং ব্যবহার বাড়তে শুরু করেছে৷

তবে মফস্বলে ব্রডব্যান্ড লাইন ব্যবহারকারিদের অভিযোগ যে শহরাঞ্চলে ব্রডব্যান্ড লাইন সেবা প্রদানকারী কোম্পানিগুলোর ভেতরে এক ধরনের প্রতিযোগিতা কাজ করে । যার ফলে তারা তুলনামূলক বেশি সুবিধা দিয়ে থাকে৷ এবং ইন্টারনেট দ্রুতগতিসম্পন্ন। তবে মফস্বল এলাকায় যে সকল ব্রডব্যান্ড লাইন সেবা প্রদানকারী কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে খুব একটা প্রতিযোগিতা নেই৷ যার ফলে গ্রাহকদের তেমন একটা সুবিধা নেই। উপরন্ত এখানে ইন্টারনেটের স্পিড খুবই কম, মাস গেলে বেশ কয়েক টাকা গুনতে হয় গ্রাহকদের।

প্রশ্ন করা হয়েছিল সেলুলার ডাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন?

কিছুদিন আগেও সেলুলার ডাটার দাম বেশ নিয়ন্ত্রণের ভেতরে ছিল। এবং যেহেতু সেলুলার ডাটা ব্যবহার করে যেকোন জায়গায় ইন্টারনেট সেবা পাওয়া যায় সেই কারণে সেলুলার ডাটা কয়েকদিন আগে জনপ্রিয় ছিল। তবে ইদানিং সেলুলার ডাটার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে৷ এবং সেই কারনেই তারা ব্রডব্যান্ড সেবা নিতে ইচ্ছুক। এখন বাসা থেকে বেশি বের হওয়া হচ্ছে না । সে কারণেই বাসায় বসে ব্রডব্যান্ড সেবা উপভোগ করতে চাচ্ছে মফস্বলবাসীরা।

তার পাশাপাশি বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সভাপতি আমিনুল হাকিম বলেন,” দেশে করোনা পরিস্থিতির কারণে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে টেলিমেডিসিন, ভিডিও কনফারেন্স এবং অনলাইন ক্লাস গুলো ইন্টারনেটের ব্যবহার দুই গুণ বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে যদি সরকারের সাহায্য পাই তাহলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ইন্টারনেট এর কোন বিকল্প নেই৷

ঢাকার চেয়ে এখন মফস্বলে বৃদ্ধি পেতে শুরু করেছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। শুধুমাত্র মফস্বল নয় ইন্টারনেট এখন পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত৷

তবে ব্রডব্যান্ড লাইনের সুবিধা বৃদ্ধি করলে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আরো বেড়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করার জন্য সকল ধরনের আইসিটি যন্ত্রাংশের দাম নিয়ন্ত্রণ এবং ইন্টারনেটের সুষ্ঠু ব্যবহার করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশের সরকার।

আশা করা যায় অদূর ভবিষ্যতে ইন্টারনেট পৌঁছে যাবে প্রত্যেকটি ঘরে ঘরে।

তথ্য সূত্র : বিটিআরসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেটব্রডব্যান্ড ইন্টারনেটমোবাইল ডাটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ
প্রযুক্তি সংবাদ

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ

করোনাভাইরাসের বিজ্ঞাপনে অনুমতি দিচ্ছে গুগল
নির্বাচিত

করোনাভাইরাসের বিজ্ঞাপনে অনুমতি দিচ্ছে গুগল

ইনফিনিক্স ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল
নির্বাচিত

ইনফিনিক্স ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না ‘এনইআইআর’, নতুন ডেডলাইন ১ জানুয়ারি
প্রযুক্তি সংবাদ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না ‘এনইআইআর’, নতুন ডেডলাইন ১ জানুয়ারি

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি
নির্বাচিত

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়
প্রযুক্তি পরামর্শ

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 September 2020

দেশে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমছে মোবাইল ডাটা ব্যবহারকারী

Techzoom.TV |
TechzoomTV