Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপি’তে ১০ সেকেন্ডে ‘নগদ’ অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 September 2020
নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোনের গ্রাহক ১০ সেকেন্ডের চেয়েও কম সময়ে খুলতে পারছেন মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’ এর অ্যাকাউন্ট। সম্প্রতি সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

আগামী দু’এক সপ্তাহের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কোম্পানি দুটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই প্রক্রিয়ায় বায়োমেট্টিক পদ্ধতিতে পরিচয় ভ্যারিফাইড করা গ্রামীণফোনের যে কোনো গ্রাহক কেবল *১৬৭# ডায়াল করেলেই ‘নগদ’ অ্যাকাউন্ট খুলতে পারবেন।

তবে প্রক্রিয়ার মধ্যে গ্রাহককে কেবল চার ডিজিটের একটি পিন সেট করলেই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।

কোনো গ্রাহক যদি ‘নগদ’ এর অ্যাকাউন্টটি অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে ‘নগদ’ এর অ্যাপটি ডাউনলোড করে সেখানে অ্যাকাউন্টটি অ্যাকটিভ করতে হবে।

মোবাইল ফোনে অন্যান্য যে কোনো অ্যাপ ডাউনলোডের পর অ্যাকাউন্টটি অ্যাপে অ্যাক্টিভ করতে যেভাবে মোবাইল নম্বর দেওয়ার পর একটি ভেরিফিকেশন কোড আসে এখানেও সেভাবে ভেরিফিকেশন কোডিটি সেট করলেই অ্যাকাউন্টটি অ্যাপে চালু হয়ে যাবে। ইতিমধ্যে গ্রামীণফোনের অসংখ্য গ্রাহক এই প্রক্রিয়ায় ‘নগদ’ এর অ্যাকাউন্ট খুলেছেন।

এ বিষয়ে ‘নগদ’ এর হেড অব পাবলিক রিলেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল বলেন, মোবাইল ওয়ালেট খোলার প্রক্রিয়াকে সহজতর করতে তারা শুরু থেকেই কাজ করছেন। সেই প্রক্রিয়ারই অংশ।

”আমাদের বিশ্বাস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটা সহজ হলে দেশে অধিক সংখ্যক মানুষকে দ্রুততার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনক্লুশানের মধ্যে আনা যাবে,” বলেন সজল।

বর্তমানে ব্যাংক এবং বিভিন্ন ধরণের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশানের আওতায় রয়েছে।

‘নগদ’ প্রত্যাশা করে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি বয়োপ্রাপ্ত মানুষ ফাইন্যান্সিয়াল ইনক্লুশানের আওতাভূক্ত থাকবে।

এর আগে প্রথমে টেলিটক এবং পরে রবি ও এয়ারটেলের গ্রাহকদের জন্যেও একই প্রক্রিয়ায় ‘নগদ’ এর অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করা হয়।

গ্রামীণফোনের পর বাংলালিংকের গ্রাহকদের জন্যেও একই সুবিধা চালু করতে এরই মধ্যে তৃতীয় গ্রাহক সেরা মোবাইল ফোন অপারেটরটির সঙ্গে আলোচনা শুরু করেছে ‘নগদ’।

বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ গত বছর ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নানা ধরণের প্রযুক্তিগত সুবিধা নিয়ে সেবাগুলোকে আকর্ষনীয় করেছে।

*১৬৭# ডায়াল করে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াও তারই একটি অংশ। ‘নগদ’ বলছে, যেহেতু মোবাইল অপারেটদের কাছে তার গ্রাহকের সকল তথ্য বায়োমেট্টিক ভেরিফিকেশন করা আছে সুতরাং একই তথ্য বারবার বিভিন্ন কোম্পানিকে না দিয়ে এক জায়গা থেকেই সেটি সকলে ব্যবহার কতে পারে।

এই সেবাটি চালু করতে আগেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছ থেকে অনুমোদন নিয়েছে গ্রাহক সংখ্যার বিবেচনায় দ্বিতীয় অপারেটর ‘নগদ’।

বিটিআরসি’র হিসেব অনুসারে, জুন মাসের শেষে গ্রামীণফোনের কার্যকর গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৪৫ লাখ ৩১ হাজার।

অন্যদিকে আগস্ট মাস পর্যন্ত ‘নগদ’ এর গ্রাহক সংখ্যা আড়াই কোটি পেরিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুসারে জুলাই মাসের শেষে দেশে নয় কোটি ২৬ লাখ মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে যার মধ্যে চার কোটি ২৭ লাখ অ্যাকাউন্ট কার্যকর আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বচ্ছ ফোনের পর এবার স্বচ্ছ ইয়ার ফোন আনল নাথিং
নির্বাচিত

স্বচ্ছ ফোনের পর এবার স্বচ্ছ ইয়ার ফোন আনল নাথিং

ম্যাসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড
নির্বাচিত

ম্যাসেজ আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড

গেমারদের জন্য আসছে লিকুইড কুলিং ফিচারের ফোন
নির্বাচিত

গেমারদের জন্য আসছে লিকুইড কুলিং ফিচারের ফোন

১ মিনিটে ইন্টারনেটে যা ঘটেছে
প্রযুক্তি বাজার

১ মিনিটে ইন্টারনেটে যা ঘটেছে

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

সার্ভিস এক্সপার্টদের জন্য জীবন বীমা চালুর মধ্য দিয়ে ওয়ালটনের ‘এসি সার্ভিস পার্টনার কনফারেন্স’ অনুষ্ঠিত

ব্যাংক, ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে অ্যাড মানিতে ক্যাশব্যাক
প্রযুক্তি সংবাদ

ব্যাংক, ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে অ্যাড মানিতে ক্যাশব্যাক

Load More

ট্রেন্ডিং টপিক

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার ঢাকা রিপোর্টার্স...

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 September 2020

জিপি’তে ১০ সেকেন্ডে ‘নগদ’ অ্যাকাউন্ট

Techzoom.TV |
TechzoomTV