Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই বছর পর সাগরতল থেকে ডেটাসেন্টার তুলল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
দুই বছর পর সাগরতল থেকে ডেটাসেন্টার তুলল মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

দুই বছর পর সাগরের তলদেশ থেকে তোলা হয়েছে মাইক্রোসফটের সার্ভার। পানির নিচে এই সার্ভার পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

২০১৮ সালে স্কটিশ সাগরের ১১৭ ফুট গভীরে ডুবানো হয়েছিলো মাইক্রোসফটের এই ডেটা সেন্টারটি। ৮৬৪টি সার্ভার এবং ২৭.৬ পেটাবাইট স্টোরেজ রয়েছে এতে।

সোমবার ডেটা সেন্টারটি সাগরের তলদেশ থেকে ওপরে ওঠানোর পর প্রতিষ্ঠানটি দাবি করেছে পরীক্ষা সফল হয়েছে। মাইক্রোসফটের বরাত দিয়ে প্রতিবেদনে প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, এই পরীক্ষায় প্রাপ্ত ফলাফল বলছে পানির নীচে ডেটা সেন্টারের এই পরিকল্পনা আসলেই অনেক ভালো একটি পদক্ষেপ।

ওপর থেকে সাগরের তলদেশে পুরো একটি ডেটা সেন্টার ডুবিয়ে রাখার পরিকল্পনাটি উদ্ভট মনে হতে পারে। তবে, মাইক্রোসফটের প্রজেক্ট ন্যাটিক দলের তত্ত্ব অনুযায়ী এই পরিকল্পনার মাধ্যমে আরও নির্ভরযোগ্য এবং শক্তি সাশ্রয়ী ডেটা সেন্টার বানানো যেতে পারে।

ভূমিতে ডেটা সেন্টারের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেমন, অক্সিজেন এবং আর্দ্রতার ক্ষয় ও তাপমাত্রা নিয়ন্ত্রণ। এদিকে পানিনিরোধী ব্যবস্থায় পোক্তভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করলে সমস্যাগুলো অপেক্ষাকৃত কম।

সাগরের তলদেশে ডেটা সেন্টারের পেছনের ধারণাটি হলো, এই সার্ভারগুলো ছোট বা বড় আকারে সহজে উপকূলীয় অঞ্চলগুলোতে সক্রিয় করা যেতে পারে। এতে আরও বেশি অঞ্চলে ক্লাউডভিত্তিক রিসোর্সগুলোতে আরও ভালো লোকাল অ্যাকসেস দেওয়া সম্ভব হবে।

মাইক্রোসফট দাবি করছে, ভূমিতে থাকা ডেটা সেন্টারের তুলনায় সাগরের তলদেশের ডেটা সেন্টারের ব্যর্থতার হার আট ভাগের এক ভাগ, যা নাটকীয় উন্নতি।

পানিতে ডুবানো ডেটা সেন্টারের ধারণা নিয়ে অনেক দিন ধরেই কাজ করছে মাইক্রোসফট। ২০১৫ সালেও ক্যালিফোর্নিয়া উপকূলে কয়েক মাসের জন্য একটি ডেটা সেন্টার ডুবিয়েছিলো প্রতিষ্ঠানটি। কম্পিউটার ব্যবস্থাগুলো এই পরিবেশে ঠিকঠাক কাজ করছে কি না, তা প্রমাণ করাই ছিলো ওই প্রকল্পের লক্ষ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেলফি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল
নির্বাচিত

সেলফি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল

বিশ্বের প্রথম ফাইভজি ডিএসএস ডাটা প্রযুক্তির কল অপো স্মার্টফোনে
নির্বাচিত

বিশ্বের প্রথম ফাইভজি ডিএসএস ডাটা প্রযুক্তির কল অপো স্মার্টফোনে

স্যামসাং কম দামে হালকা-পাতলা ফোন আনল
নির্বাচিত

স্যামসাং কম দামে হালকা-পাতলা ফোন আনল

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ আসছে সেপ্টেম্বরেই

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
টেলিকম

টেলিকম খাত ডিজিটাল বিশ্বের সুপার হাইওয়ে : মোস্তাফা জব্বার

৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ১ম স্থান অর্জন করেছে আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ১ম স্থান অর্জন করেছে আইসিটি বিভাগ

Load More

ট্রেন্ডিং টপিক

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর
প্রযুক্তি বাজার

বাংলাদেশে এলো স্যামসাংয়ের চার নতুন প্রিমিয়াম মনিটর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ সেপ্টেম্বর ২০২০

দুই বছর পর সাগরতল থেকে ডেটাসেন্টার তুলল মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV