Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে একমাত্র ‘নগদ’-এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
Share on FacebookShare on Twitter

কোভিডকে নিয়ন্ত্রণে রাখতে কাগুজে টাকার ব্যবহার না করে কেবল মোবাইল ওয়ালেটের মাধ্যমে টেস্ট ফি প্রদান বেশ সাড়া ফেলেছে। দেশের সংকটকালে মানুষের পাশে থাকতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-ই একমাত্র এই সেবাটি দিচ্ছে।

সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রক্রিয়ায় দেশের সবচেয়ে কম খরচে কোভিড-১৯ টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে। গত আগস্ট মাসের শুরু থেকে সেবাটি চলমান রয়েছে। এর আওতায় ‘নগদ বিল পে’-এর মাধ্যমে মাত্র ১০০ টাকা ফি প্রদান করে টেস্ট সেন্টারে গিয়ে কোভিড-১৯ টেস্ট করানো যাচ্ছে।

এ ছাড়া বিদেশগামী যাত্রীরা মাত্র ১,৫০০ টাকায় টেস্ট সেন্টারে গিয়ে কোভিডের টেস্ট করাতে পারছেন। দুই ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে এক শতাংশ চার্জ প্রদান করতে হয়।

সময়োপযোগী এই সেবাটি সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচলক তানভীর এ মিশুক বলেন, শুরু থেকেই ‘নগদ’ সরকারের পাশে থেকে কোভিড মহামারি মোকাবিলার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেবামূলক এই কাজটির সঙ্গে যুক্ত থাকাও সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করেন তিনি।

“আমরা সব সময়ই দেশ ও জনগণের জন্য কাজ করছি। আর সে কারণে শুধু আমরাই এখনো পর্যন্ত এই সেবাটি চালু করেছি। যেহেতু ‘নগদ’ বিশ্বাস করে, মানুষ বাঁচালে দেশ বাঁচবে! সে কারণে দেশ ও দেশের মানুষকে নিরাপদ রাখতে কোনোরকম স্পর্শবিহীন লেনদেনের মাধ্যমে কোভিড টেস্টের ফি প্রদানের এই কাজে সরকারের পাশে দাঁড়িয়েছি আমরা। ‘নগদ’-এর মাধ্যমে কোভিড টেস্টের ফি প্রদান করায় মানুষ কিছুটা হলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে পেরেছে। একই সঙ্গে কাগুজে টাকার মাধ্যমে ভাইরাস ছাড়ানোও নিয়ন্ত্রণ করা গেছে,” বলেন মিশুক।

গ্রাহক খুব সহজেই, ‘নগদ’ অ্যাপ বা ইউএসএসডি দিয়ে কোভিড-১৯ টেস্ট ফি প্রদান করতে পারছেন। অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘নগদ’ অ্যাপে লগ ইন করে বিল-পে বাটনটি ক্লিক করতে হবে। তারপর বুথ পছন্দ অনুযায়ী MOHFW COVID19 TEST এবং বিদেশাগামী যাত্রীরা MOHFW Overseas Traveler COVID19 TEST Booth আইকনে ক্লিক করতে হবে। এরপর পিন টাইপ করে ট্যাপ করে ধরে রাখলেই কনফার্মেশন এসএমএস চলে আসবে।

অ্যাপল বা আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘নগদ’ অ্যাপে লগ ইন করে বিল-পে বাটনে ক্লিক করে বুথ পছন্দ অনুযায়ী MOHFW COVID19 TEST আইকনটিতে ক্লিক করতে হবে। বিদেশাগামীদের MOHFW Overseas Traveler COVID19 TEST Booth আইকনটি ক্লিক করতে হবে। একই সঙ্গে টাকার অংক (১০০/১,৫০০) টাইপ করে পিন টাইপ করতে হবে। এরপর ট্যাপ করে ধরে রাখলেই কনফার্মেশন এসএমএস এসে যাবে।

অন্যদিকে আবার ইউএসএসডি ব্যবহার করে কোভিড টেস্টের ফি প্রদান করতে *১৬৭# ডায়াল করে মেন্যু থেকে ৫ চেপে বিল-পে সিলেক্ট করতে হবে। বিলার লিস্ট থেকে Covid19 Sample Collection Fee সিলেক্ট করে টাকার পরিমাণ (১০০/১,৫০০) লিখে পিন টাইপ করতে হবে। তাহলেই কনফার্মেশন এসএমএস চলে আসবে।

সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে (www.corona.gov.bd) ঠিকানায় ভিজিট করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: Lenovo IdeaCentre Mini
প্রযুক্তি সংবাদ

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: Lenovo IdeaCentre Mini

মেসেঞ্জার অ্যাপ
নির্বাচিত

বন্ধ হচ্ছে ডেস্কটপের মেসেঞ্জার অ্যাপ

বাংলাদেশিদের জন্য গুগল ম্যাপসের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশিদের জন্য গুগল ম্যাপসের নতুন ফিচার

গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়
কিভাবে করবেন

গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়

তিন গুণ বাড়বে ড্রোন বাজার
প্রযুক্তি সংবাদ

তিন গুণ বাড়বে ড্রোন বাজার

৯০০০ এমএএইচ ব্যাটারি শক্তিশালী প্রসেসরের ফোন আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

৯০০০ এমএএইচ ব্যাটারি শক্তিশালী প্রসেসরের ফোন আনল ওয়ানপ্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি
টেলিকম

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ সেপ্টেম্বর ২০২০

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে একমাত্র ‘নগদ’-এ

Techzoom.TV |
TechzoomTV