Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভাইবারে শিক্ষার্থীদের জন্য নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
ভাইবারে শিক্ষার্থীদের জন্য নতুন ফিচার
Share on FacebookShare on Twitter

সহজ ও নিরাপদ যোগাযোগে বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার নতুন শিক্ষাবর্ষ চলাকালীন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য উন্নতমানের পৃথক ফিচার চালু করেছে। জাপানের মালিকানাধীন যোগাযোগ প্ল্যাটফর্মটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী গ্রুপ চ্যাট ও কমিউনিটির জন্য জরিপে কুইজ মোড চালু করেছে।

কমিউনিটিতে বিষয়ভিত্তিক ক্ষেত্র ছাড়াও নানা কিছু বোঝার ক্ষেত্রে সম্প্রতি শেষ হওয়া ক্লাসে শিক্ষার্থীরা কতোটুকু বুঝতে পেরেছে কুইজ মোডের মাধ্যমে শিক্ষকরা তা দ্রুত বুঝতে পারবেন। তিনটি সাধারণ ধাপে কুইজটি সম্পন্ন করা যাবে। প্রথমে, একটি কমিউনিটি অথবা গ্রুপ চ্যাট নির্বাচন করতে হবে এবং স্ক্রিনের নিচে পোল আইকনে ক্লিক করতে হবে। এরপর, পপ-আপ থেকে কুইজ মোড চালু করতে হবে, প্রশ্ন ও সম্ভাব্য উত্তরগুলো যোগ করতে হবে এবং কেন উত্তরটি সঠিক তার সংক্ষিপ্ত ব্যাখ্যা যোগ করতে হবে। সবশেষে, সঠিক উত্তর নির্বাচন করে ক্রিয়েট ক্লিক করতে হবে।

কমিউনিটি ও গ্রুপ চ্যাটে কুইজটি লাইভ হলে অন্যান্য ব্যবহারকারী বাকি অংশগ্রহণকারীদের প্রদানকৃত ব্যাখ্যাসহ সঠিক উত্তরগুলো দেখতে পাবেন। একজন অংশগ্রহণকারী তার নিজের উত্তর জমাদানের পরই বাকিদের প্রতিক্রিয়াগুলো দেখতে পাবেন। কমিউনিটিতে কুইজে অংশগ্রহণকারী প্রত্যেকের উত্তরগুলো গোপনীয় রাখা হবে, যিনি কুইজ তৈরি করবেন এটা তার জন্যও প্রযোজ্য হবে। তারা প্রতিটি প্রশ্নের প্রতিক্রিয়াগুলো দেখতে পাবেন। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কুইজ তৈরিকারী প্রত্যেক উত্তরদাতার ভোট ট্র্যাক করতে পারবেন।

জ্ঞানের সীমা অনুধাবনে কিংবা কমিউনিটির সদস্যদের মতামত সম্পর্কে জানতে অথবা নানা বিষয়ে মজার কুইজ তৈরিতে আগ্রহীদের জন্য এটা খুবই কার্যকরী। দেশের যেসব শিক্ষকদের প্রযুক্তি বিষয়ক দক্ষতা কম এবং যারা এখনো কম্পিউটারের নির্দিষ্ট সফটওয়্যার রপ্ত করার চেষ্টা করছেন, তাদের জন্য এ ফিচারটি সহায়ক হিসেবে কাজ করবে।

এ নিয়ে রাকুতেন ভাইবারের চিফ গ্রোথ অফিসার আনা জামেনস্কায়া বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতির কারণে গত শিক্ষাবর্ষের শেষে শিক্ষণ প্রক্রিয়ার রাতারাতি ডিজিটালকরণ ঘটে। কয়েক দিনের মধ্যেই পুরো শিক্ষা কার্যক্রম শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের বাসায় স্থানান্তরিত হয়েছিলো। এ পরিস্থিতিতে, পুরো শিক্ষাকার্যক্রম সচল রাখতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ রক্ষার্থে অনেক ভাইবার কমিউনিটি তৈরি হয়েছে। বিশ্বব্যাপী গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে ভাইবার কমিউনিটিতে গ্রাহক সংখ্যা দ্বিগুণ হয়েছে, যা এ প্রতিকূল সময়ে ভারসাম্য আনতে ভাইবারের কার্যকারিতাকেই প্রমাণ করে।’

গত কয়েক মাস ধরে শিক্ষা কার্যক্রমে সহায়তার অঙ্গীকার হিসেবে, ভাইবার বেশ কিছু কার্যকর ফিচার চালু করেছে, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার জন্য সহায়ক হবে। এ তালিকায় রয়েছে মিডিয়া গ্যালারির উন্নতি এবং মাই নোটের আসন্ন ফিচার ‘রিমাইন্ডার্স’। রিমাইন্ডার্স ব্যবহারকারীদের অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ও মিটিংয়ের সময় মনে করিয়ে দিতে সহায়তা করবে। শ্রেণিকক্ষ ও অভিভাবক কমিউনিটি উপভোগ্য করতে জিআইএফ ও স্টিকার রিঅ্যাকশন বেশ কার্যকরী হবে। ব্যস্ত সময়ে দ্রুত ও ব্যক্তিগত উপায়ে সংক্ষিপ্ত বার্তা প্রেরণের জন্য তাৎক্ষণিক ভয়েস ও ভিডিও বার্তা সবসময় অত্যন্ত কার্যকরী।

Tags: ভাইবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি হচ্ছে অক্সিজেনের মতো: পলক
প্রযুক্তি সংবাদ

আইসিটি হচ্ছে অক্সিজেনের মতো: পলক

আর্ক জিপিইউর প্রথম ল্যাপটপ হবে এসার সুইফট এক্স
প্রযুক্তি সংবাদ

আর্ক জিপিইউর প্রথম ল্যাপটপ হবে এসার সুইফট এক্স

এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক-ইউটিউবে আয় করা সম্ভব?
নির্বাচিত

এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুক-ইউটিউবে আয় করা সম্ভব?

নোকিয়ার নতুন ফোনের ছবি ও ফিচার প্রকাশ
প্রযুক্তি সংবাদ

নোকিয়ার নতুন ফোনের ছবি ও ফিচার প্রকাশ

ইন্সটাগ্রাম
নির্বাচিত

ইন্সটাগ্রাম থেকে ছবি ডাউনলোড করবেন যেভাবে

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে
প্রযুক্তি সংবাদ

লিবরায় ক্রমেই একা হয়ে পড়ছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা ও ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix