Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ অক্টোবর ২০২০
বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে হাইটেক পার্ক এবং স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে নিজেদের বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে দেশটি।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক সাক্ষাতে অংশ নেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রীর কাছে নিজেদের এই পরিকল্পনা জানান ওসমান তুরান।

বৈঠকে তুর্কি রাষ্ট্রদূত ওসমান তুরান বলেন, বাংলাদেশ এবং তুরস্ক বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা উভয়পক্ষ মিলে প্রযুক্তি খাতে একসঙ্গে কাজ করতে পারি। বিশেষ করে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমরা যৌথভাবে কাজ করতে পারি। পাশাপাশি আমরা এখানে স্টার্টআপ এবং হাইটেক পার্ক খাতে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগ বেসরকারি খাত থেকেই আসবে। তবে আমরা দুই দেশের সরকার এটাকে এগিয়ে নিতে পারি।

হাইটেক পার্ক বিষয়ে ওসমান তুরান বলেন, আমাদেরও (তুরস্ক) অত্যাধুনিক টেকনো পার্ক (হাইটেক পার্ক) রয়েছে। এখানেও আছে। আমরা দু’পক্ষ পার্টনার হয়ে কাজ করতে পারি। একইসঙ্গে তুরস্কে আমরা একসেলারেটর কর্মসূচি আয়োজন করি উদ্যোক্তাদের নিয়ে। সেখানে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানে উদ্যোক্তাদের আমরা উৎসাহিত করি। আমাদের স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি গ্লোবাল উদ্যোক্তারাও অংশ নেন। বাংলাদেশ থেকেও উদ্যোক্তারা অংশ নিতে পারেন।

সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উন্নয়নের চিত্র তুরস্ক রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। একইসঙ্গে দেশের হাইটেক পার্কের বিভিন্ন শক্তিশালী দিকগুলোও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তুরস্কের আগ্রহকে স্বাগত জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, তুরস্ক এবং বাংলাদেশের টেকনো পার্কগুলো কীভাবে যৌথভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আমরা কাজ করছি। দুই দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও কীভাবে দুই দেশে বিনিয়োগ করতে পারে, উভয় দেশে পরিদর্শনে যেতে পারে সেই বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে। আমরা খুবই আশাবাদী দুই দেশের মধ্যেকার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে।

লালমনিরহাটে তুরস্কের সহায়তায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য তুর্কি রাষ্ট্রদূতের মাধ্যমে তুরস্ক সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

সভায় হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সারাদেশে ৩৯টি হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং কাম ইনকিউবেটর স্থাপন করছে। এরমধ্যে পাঁচটি পার্কে ব্যবসায়িক কার্যক্রম অন্যতম। স্যামসাং, নোকিয়া, ওয়ালটনসহ আরও বেশকিছু কোম্পানি কাজ করার প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত ১০০টিরও বেশি সফটওয়্যার, হার্ডওয়্যার এবং বায়োটেক কোম্পানি দেশজুড়ে অবস্থিত হাইটেক পার্কগুলোতে ভূমি ও স্পেস বরাদ্দ নিয়েছে এবং কিছু কোম্পানির উৎপাদন ও বিপণন শুরু করেছে। আমরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে কোম্পানিগুলোকে তাৎক্ষণিক বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি।

সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্টার্টআপের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, টারকিস কো অপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিকা) সমন্বয়ক ইসমাইল গুনদৌদুসহ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটি বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপস হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

বিমান বাংলাদেশে সীমিত হলো হোয়াটসঅ্যাপ ব্যবহার

গ্লোবাল ব্র্যান্ড এর হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু ইন্টারএকটিভ ডিসপ্লে সলিউশন ব্র্যান্ড নিউলাইন এর 
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড এর হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু ইন্টারএকটিভ ডিসপ্লে সলিউশন ব্র্যান্ড নিউলাইন এর 

নেটিসের নতুন ৫ টি মডেলের রাউটার বাজারে
নির্বাচিত

নেটিসের নতুন ৫ টি মডেলের রাউটার বাজারে

রাশিয়ায় ফেসবুক ও টুইটারের জরিমানা
নির্বাচিত

রাশিয়ায় ফেসবুক ও টুইটারের জরিমানা

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ
ছাড় ও অফার

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix