Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ওয়ালটন কারখানা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 17 October 2020
‘ওয়ালটন কারখানা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব’
Share on FacebookShare on Twitter

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান বলেছেন, ওয়ালটন কারখানা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত এবং পরিবেশবান্ধব। ওয়ালটন আমাদের দেশের জন্য বড় অর্জন। গৌরবের বিষয়। আমদানি নির্ভরতা থেকে তারা আমুল পরিবর্তন এনেছে। দেশীয় চাহিদা পূরণ হচ্ছে। আবার রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। ওয়ালটন কারখানা দেখে আমি অভিভূত।

শনিবার (১৭ অক্টোবর ২০২০) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, জ্যেষ্ঠ সহকারি পরিচালক শহীদুল ইসলাম পাটোয়ারি এবং গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আশরাফ উদ্দিন।

এ সময় পরিবেশ সচিব ‘ইনভার্না’ নামে ওয়ালটনের নতুন মডেলের এসির উদ্বোধন করেন। ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী টুইনফোল্ড ইনভার্টার প্রযুক্তির ওই এসির কম্প্রেসরে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ পরিবেশবান্ধব আর ৪১০-এ রেফ্রিজারেন্ট।

পরিবেশ সচিব আরো বলেন, ওয়ালটনের উৎপাদনের যে সক্ষমতা সেটা সবগুলো স্তরে আমাদের দেশের প্রকৌশলীরা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী ওজোন স্তরের জন্য ক্ষতিকারক যেসব পদার্থের ব্যবহার হ্রাসের টার্গেট নেয়া হয়েছিল, ওয়ালটনের মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি। কমপ্লায়েন্স নিশ্চিত করায় বিশ্বজুড়ে আমরা প্রশংসিত হয়েছি। পরবর্তীতে কিগালি অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এইচসিএফসি গ্যাসের নিঃসরণ রোধের যে লক্ষ্য আছে, তা নিয়ে কাজ চলছে। আশা করছি এ লক্ষ্যও আমরা সফলতার সঙ্গে অর্জন করতে পারবো।

তিনি আরো বলেন, ওয়ালটন কারখানায় সুন্দর কর্ম-পরিবেশ। কর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে বেসরকারি খাতের জন্য ওয়ালটন শিক্ষণীয়। এ ধরনের প্রতিষ্ঠানকে প্রোমোট করা প্রয়োজন। ওয়ালটন থেকে গ্রিন ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের শিক্ষা সবাই নিতে পারে।

এর আগে সকালে কারখানা কমপ্লেক্সে পৌঁছলে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম এবং নিশাত তাসনিম শুচি।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও আলমগীর আলম সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, উদয় হাকিম, মো. তানভীর রহমান, কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম, তৌফিক-উল-কাদের ও ইউসুফ আলী, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ ছনি ও শাহজাদা সেলিম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমূখ।

অতিরিক্ত সচিব মাহমুদ হাসান বলেন, ওয়ালটন কারখানা সরেজমিনে পরিদর্শন করে আমরা সমৃদ্ধ হয়েছি। আশা করি বাংলাদেশের উন্নয়ণ, অগ্রগতি ও পরিবেশ সংরক্ষণে ওয়ালটনের মতো অন্যান্য প্রতিষ্ঠানও এগিয়ে আসবে।

শনিবার সকালে কারখানা প্রাঙ্গনে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। পরে অতিথিরা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ রেফ্রিজারেটর, মোল্ড অ্যান্ড ডাই, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদি পণ্যের পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে ঘুরে দেখেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপেরা ব্রাউজারেই কেনা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি
প্রযুক্তি সংবাদ

অপেরা ব্রাউজারেই কেনা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
নির্বাচিত

হ্যান্ডসেট ও সিম নিবন্ধনে কড়াকড়ি: এনইআইআর (NEIR)’র বিশেষ টেস্ট রান আজ

আইফোনে থাকছে না চার্জিং পোর্ট!
নির্বাচিত

আইফোনে থাকছে না চার্জিং পোর্ট!

ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি
প্রযুক্তি সংবাদ

ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি

যেভাবে ব্যবহার করা যাবে ফাইভ-জি
নির্বাচিত

যেভাবে ব্যবহার করা যাবে ফাইভ-জি

ভারতে শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের চারটিই চীনের
প্রযুক্তি সংবাদ

ভারতে শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের চারটিই চীনের

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 October 2020

‘ওয়ালটন কারখানা পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix