Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২১ অক্টোবর পর্যন্ত চলবে ডিজিটাল ট্রেড উইক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ অক্টোবর ২০২০
২১ অক্টোবর পর্যন্ত চলবে ডিজিটাল ট্রেড উইক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ডিজিটাল ট্রেডকে প্রমোট করতে এবং তৈরি পোশাক খাতে ট্রেডের ডিজিটাইজেশনের সূচনা করতে আগামীকাল (১৫ অক্টোবর) থেকে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ডিজিটাল ট্রেড উইক। বাংলাদেশের রপ্তানি খাতকে প্রসারিত করতে ডিজিটাল ট্রেড উইকের আয়োজন করেছে অনলাইন ভিত্তিক বিটুবি ট্রেডিং প্ল্যাটফর্ম মার্চেন্ট বে। আগামীকাল থেকে শুরু হয়ে এই ট্রেড উইক চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

সাত দিনব্যাপী এই ট্রেড উইকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি সাপ্লায়ারকে বিশ্বের ৫০+ দেশের অসংখ্য বায়ারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেবে মার্চেন্ট বে। সাপ্লায়াররা নিজেদের পণ্য ও ফ্যাক্টরির সুযোগ সুবিধা বায়ারদের কাছে তুলে ধরতে পারবেন। বায়াররা বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি সম্পর্কে পরিষ্কার ধারনা পাবেন এবং কোটেশানের জন্য সাপ্লায়ারদের অনুরোধ করতে পারবেন।

ট্রেড উইকে আরও থাকছে ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সেশন। এসব সেশনে বর্তমান সময়ের ডিজিটাল ট্রেড বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকে থাকছে আলোচনা সভা। সেশনগুলোতে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ দল।

১৫ অক্টোবর ট্রেড উইকের উদ্বোধনী দিনে “ডিজিটাল ট্রেড ইন গ্লোবাল পার্সপেক্টিভ” শিরোনামের সেশনে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও)-এর ট্রেড পলিসি অ্যানালিস্ট মিনা হাসান, বিজিএমইএ চেয়ারম্যান ড. রুবানা হক, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশান জেট্রো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইউজি অ্যান্ডো, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান মাশরুর রিয়াজ, নিউ ভিশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভূঁইয়া। এই সেশনে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে ডিজিটাল ট্রেডের নানান দিক নিয়ে আলোচনা করবেন প্যানালিস্টরা। পুরো সেশনটি সঞ্চালনা করবেন মার্চেন্ট বে’র ব্যবস্থাপনা পরিচালক আবরার হোসেন সায়েম।

১৭ অক্টোবর জেসিআই বাংলাদেশের আয়োজনে লিডারশিপ কনক্লেভের তিনটি সেশন অনুষ্ঠিত হবে। সেশনগুলোতে উপস্থিত থাকবেন টেক ইন এশিয়া-এর ব্যবস্থাপনা পরিচালক আন্ড্রু বেইসলি, ডেল ইএমসি (এশিয়া এমার্জিং মার্কেট) এর ভাইস প্রেসিডেন্ট অনোথাই অয়েট্টায়াকর্ণ, বিশ্বের অন্যতম সেরা লিডারশিপ ট্রেইনার ও লেখক আর্থার কারমাজি, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম, সহজ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(ডিসিসিই) এর সভাপতি শামস মাহমুদ, স্টার্টআপ বাংলাদেশ, আইসিটি মন্ত্রণালয়-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ. জাবিনসহ দেশ-বিদেশের আরও অনেকে।

১৯ অক্টোবর বাংলদেশের পোশাক শিল্প খাতের তরুণনেতাদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বক্তৃতা রাখবেন মাহমুদ গ্রুপের পরিচালক রাফি মাহমুদ, আডজি ট্রিমস লিঃ- এর ব্যবস্থাপনা পরিচালক আল-শাহরিয়ার আহমেদ, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির লিঃ এর হেড অফ আরএন্ডডি/ডিরেক্টর জারিন রশিদসহ আরো অনেকেই।

ওয়েবিনার সেশনগুলো ছাড়াও ডিজিটাল ট্রেডের সাতদিন জুড়েই প্রাইভেট সেশনের মাধ্যমে বায়ার সাপ্লায়ার মিট-আপ অনুষ্ঠিত হবে।

এছাড়া, ২১ অক্টোবর মার্চেন্টবে পডকাস্ট শো’র প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এই পডকাস্ট শো’তে ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন সফল উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। প্রথম পডকাস্টে ইন্ডাস্ট্রি, ব্যবসা ও উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহির এবং এমবি নিটসের পরিচালক হাসিন আরমান।

ডিজিটাল ট্রেড উইকের বিস্তারিত জানতে ভিজিট করুন https://merchantbay.com/digitaltrade/events/।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

১৮ দিনে ১৪১টি সাইবার প্রতারণা, গায়েব এক কোটি

দারুণ আকর্ষণীয় সব ফিচার-সহ বাজারে আসতে চলেছে রিয়েলমি ভি২৫
ই-কমার্স

১০,০০০ টাকার মধ্যে ৫ টি বাজেট মোবাইল ফোন (২০২৩)

নতুন এস পেন নিয়ে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড ২
প্রযুক্তি সংবাদ

নতুন এস পেন নিয়ে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড ২

ভিডিও সেন্সর করছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ভিডিও সেন্সর করছে টিকটক

ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বের আহ্বান বিশেষজ্ঞদের
প্রযুক্তি সংবাদ

ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বের আহ্বান বিশেষজ্ঞদের

ভিভোর দুই মিডরেঞ্জ স্মার্টফোনের চমক
নির্বাচিত

ভিভোর দুই মিডরেঞ্জ স্মার্টফোনের চমক

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix