Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৮ দিনে ১৪১টি সাইবার প্রতারণা, গায়েব এক কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 February 2026
বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
Share on FacebookShare on Twitter

নানা ভাবে চলছে সচেতনতার প্রচার, তার মধ্যেই বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা। মোবাইল, অনলাইন লিংক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমনকী কাজের বিজ্ঞাপজ্ঞেক মাধ্যমেও প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ।

ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে প্রতিদিনই জমা পড়ছে একাধিক অভিযোগ। প্রতারণার অভিযোগ পাওয়া মাত্রই ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, নিউদিল্লির নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি প্রাথমিকভাবে ফ্রিজ করে দেয় সংশ্লিষ্ট ব্যাঙ্ক।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত ১৪১টি সাইবার অপরাধের অভিযোগ জমা পড়েছে। প্রতারিত অর্থের পরিমাণ প্রায় এক কোটি টাকা। ওই সব অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ব্যাঙ্কে প্রায় ৩৫ লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে।

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, যখনই কোনও ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান, প্রাথমিকভাবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যায় সেটি ফ্রিজ করা হয়। তদন্তে যদি দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি নির্দোষ তাহলে তাঁর অ্যাকাউন্ট দ্রুত ডি-ফ্রিজ করা হয়। আদালতের নির্দেশে বা পুলিশের এনওসি-এর মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়।

পুলিশ সুপার বলেন, ‘মূলত কল সেন্টার, ভুয়ো ব্যাঙ্ক কর্মী, কাজের লিংক বা অনলাইন অফারের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। এরপর প্রতারিত টাকার লেনদেন একাধিক অ্যাকাউন্টে ঘুরে বেড়ায়। যার ফলে আসল অপরাধীদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।’

তিনি জানান, বর্তমানে সাইবার ক্রাইম থানার আধিকারিকরা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফে মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

অচেনা নম্বর থেকে ফোন এলে না ধরতে বা সন্দেহজনক লিংকে ক্লিক না করতে, ব্যক্তিগত বা ব্যাংক সংক্রান্ত তথ্য কারও সঙ্গে ভাগ না করতে এবং কোনও ক্ষেত্রে সন্দেহ হলে অবিলম্বে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল–এ অভিযোগ জানাতে বলা হয়েছে। বিভিন্ন স্কুলে আয়োজিত স্বয়ংসিদ্ধা কর্মসূচি ও মেলাতেও এই নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে পুলিশের তরফে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সাইবার প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুপ্তরচরবৃত্তির অভিযোগে চীনা টেলিকম জায়ান্ট ইউনিকমকে নিষিদ্ধ করলো আমেরিকা
প্রযুক্তি সংবাদ

গুপ্তরচরবৃত্তির অভিযোগে চীনা টেলিকম জায়ান্ট ইউনিকমকে নিষিদ্ধ করলো আমেরিকা

ওয়ানপ্লাসের নয়া ৫জি ফোন
নির্বাচিত

ওয়ানপ্লাসের নয়া ৫জি ফোন

এমআই ব্যান্ড ৭ আনছে শাওমি
নির্বাচিত

এমআই ব্যান্ড ৭ আনছে শাওমি

বাংলাভাষা বাঙালির রক্তের সাথে মিশে আছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বাংলাভাষা বাঙালির রক্তের সাথে মিশে আছে: মোস্তাফা জব্বার

মোবাইল সংযোগ বাড়লেও কমেছে ইন্টারনেট
টেলিকম

মোবাইল সংযোগ বাড়লেও কমেছে ইন্টারনেট

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
নির্বাচিত

ব্যাংক হতে চায় পেপ্যাল

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 February 2026

১৮ দিনে ১৪১টি সাইবার প্রতারণা, গায়েব এক কোটি

Techzoom.TV |
TechzoomTV