Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 18 October 2020
১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ রাসেল ছোট বয়স থেকেই তার প্রতিবেশী শিশুদের সাথে নিজের খাবার, পোশাক ভাগ করে নিতে শিখেছিলেন। আজকের শিশুরা তার কাছ থেকে এসব অনুকরণীয় গুণাবলী গ্রহণ করতে পারে। তার জন্মদিন ১৮ অক্টোবরকে আমরা জাতীয় দিবস ঘোষণা করার দাবি জানাই।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন প্রতিযোগিতায় sheikhraselfoundationusa.org ওয়েব সাইটের উদ্বোধন করার সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি আয়োজন করেছে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (বাংলাদেশ শাখা)। সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন গৌরব’৭১।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক মুক্তি দিয়ে গেছেন, তবে অর্থনৈতিক , সাংস্কৃতিক ও সামাজিক মুক্তির পথে উনাকে বাধা দেয় ৭৫ এর ঘাতক ও পরাজিত শক্তিরা। সেই দায়িত্ব বলিষ্ঠভাবে কাঁধে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুধু আমাদের গণতান্ত্রিক মুক্তির নেত্রীই নন, সব ধরনের অধিকার আদায়ের আস্থার জায়গা।

প্রতিমন্ত্রী আরো বলেন, সাম্প্রতিক সময়ে খুন ধর্ষনসহ যে সকল সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে, সেগুলো হতো না যদি আমরা আমাদের আজকের শিশুকে সঠিক সাংস্কৃতিক সভ্যতার শিক্ষা দিয়ে বড় করতে পারতাম। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হোক আগামীর শিশু হবে শেখ রাসেলের মতো, বঙ্গবন্ধুর আদর্শের। আর যেন এই বাংলায় আর কোন শিশুকে অকাতরে প্রাণ না দিতে হয়। আর কোন নারীকে যেন নির্যাতিত হতে না হয় সেই উদ্যোগ আমাদেরই নিতে হবে।

পলক বলেন, গৌরব ৭১ সংগঠনটি তার নামের মাধ্যমেই তাদের লক্ষ্য বুঝিয়ে দিয়েছেন। তাদের মাধ্যমে আমাদের আগামীর প্রজন্ম ৭১ এর গৌরবগাঁথা সঠিক ইতিহাস জানবে, শেখ রাসেল সম্পর্কে জানবে, সোনার বাংলা গড়ায় ভূমিকা রাখবে এটাই আজকের দিনে, আমার একমাত্র চাওয়া।

গৌরব ৭১ এর সভাপতি এসএম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এফএম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আব্দুল কুদ্দুস এমপি, বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক, আওয়ামী যুব মহিলা লীগের সহ সভাপতি কুহেলি কুদ্দুস মুক্তি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অ্যাডভোকেট সানজিদা খানম, জাতীয় সংসদ সদস্য ফেরদৌসী আক্তার, বিবার্তা২৪.ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসিসহ প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাড়ির গতি কমাতে বলবে অ্যামাজনের ক্যামেরা
নির্বাচিত

গাড়ির গতি কমাতে বলবে অ্যামাজনের ক্যামেরা

বিকাশে পরিশোধ করা যাবে ডিপিডিসি’র বিদ্যুৎ বিল
প্রযুক্তি সংবাদ

বিকাশে পরিশোধ করা যাবে ডিপিডিসি’র বিদ্যুৎ বিল

অ্যান্ড্রয়েড ১৬: বড় পরিবর্তন আসছে ‘‌‌কুইক সেটিংসে’
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৬: বড় পরিবর্তন আসছে ‘‌‌কুইক সেটিংসে’

কলিং অ্যাপ ‘আলাপ’কে জনপ্রিয় করে তুলতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

কলিং অ্যাপ ‘আলাপ’কে জনপ্রিয় করে তুলতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ

কেন এনইআইআর এই মুহূর্তে জরুরি
প্রযুক্তি সংবাদ

কেন এনইআইআর এই মুহূর্তে জরুরি

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
প্রযুক্তি সংবাদ

নতুন রিঅ্যাকশন ফিচারের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 October 2020

১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের

Techzoom.TV |
TechzoomTV