Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সিসকো এনেছে শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে সিসকো এনেছে শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের কারণে দেশে অনলাইনে কেনাকাটা বেড়েছে আগের চেয়ে ৭০ থেকে ৮০ শতাংশ। ধারণা করা হচ্ছে ২০২৩ সাল নাগাদ ই-কমার্স এর বাজার ৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। করোনার কারণে বদলে যাওয়া পরিস্থিতিতে অনলাইনে সেবাপ্রদানকারী ছোট বড় সব প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন দক্ষ প্রযুক্তিগত ব্যবস্থাপনা।

দেশের ব্যবসার ডিজিটাল রূপান্তর ও অনলাইনভিত্তিক বাজারকে দৃঢ় করতে কাজ করছে বহুজাতিক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান সিসকো। ডিজিটাল আদান-প্রদানকে সহজ, নিরবিচ্ছিন্ন ও ঝুঁকিমুক্ত করতে সিসকো নিয়ে এসেছে ‘রেসিলিয়েন্ট ডিসট্রিবিউটেড এন্টারপ্রাইজেস’ বা আরডিই। এই নতুন পোর্টফোলিওর অংশ হিসাবে সিসকো ‘সিকিউরএক্স’ নামে সহজে ব্যবহারযোগ্য ও ক্লাউড-নেটিভ প্ল্যাটফরম চালু করছে। যা ডিজিটাল ব্যবস্থাপনাকে সহজ ও ঝুঁকিমুক্ত করবে। ডিজিটাল বাংলাদেশের ভিত মজবুত করতে সিসকোর চলমান উদ্যোগগুলোর মধ্যে এটি একটি নতুন সংযোজন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, চলতি বছর আগস্টে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৬০ লাখ। গত জানুয়ারি মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৯০ লাখ ছিল। আগস্টে তা বেড়ে ১০ কোটি ৮০ লাখে দাঁড়িয়েছে। এটি আগের তুলনায় ৯ শতাংশ বেশি। চলমান মহামারিতে দেশের ভোক্তারা অনলাইন সেবা গ্রহনের ব্যাপারে বেশি আগ্রহী।

এই বাস্তবতায় বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান ই-কমার্স এর বিষয়টি বর্তমান চাহিদা অনুযায়ী ঢেলে সাজাচ্ছে। এরমধ্যে রয়েছে ক্লাউডে স্থানান্তর, বাসায় বসে বা অফিস থেকে দূরে থেকেও কাজ করার সুবিধা এবং সাপ্লাই চেইনকে আরো টেকসই ও নির্ভরযোগ্য করে তুলতে অটোমেশনের সংযোজন। পাশাপাশি সম্পদের নিরাপত্তা ও কর্মীদের তথ্য গোপনীয়তা রক্ষায় আরো বেশি জোর দিতে হচ্ছে। কেননা নেটওয়ার্ক বৃদ্ধির সাথে সাথে নিরাপত্তা নিয়ে হুমকির ঝুঁকিও বেড়ে যায়।

এ ধরনের বিষয়গুলো আরও সহজ এবং নির্বিঘ্নে করতে সিসকো বাংলাদেশে বিভিন্ন ব্যবসায় ‘রেসিলিয়েন্ট ডিসট্রিবিউটেড এন্টারপ্রাইজেস’ (আরডিই) প্রযুক্তি নিয়ে এসেছে। যার ফলে একটি আধুনিক প্রযুক্তিগত অবকাঠামোর সাহায্যে তাদের যেকোনো স্থান থেকে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে অটোমেশন, ডেটা অ্যানালিটিক্স, অ্যাসিওরেন্স এবং পলিসিসহ বিভিন্ন কাজ করার সুযোগ তৈরি হয়েছে এবং সিকিউরিটি ফ্রন্ট এবং সেন্টারের সাহায্যে বিতরণকৃত কর্মী, অ্যাপ্লিকেশন এবং ক্লাউড ভিত্তিক সেবা প্রদানে অভিজ্ঞতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে।

নতুন আরডিই পোর্টফোলিওর অংশ হিসাবে সিসকো ‘সিকিউরএক্স’ নামে সহজে ব্যবহারযোগ্য ও ক্লাউড-নেটিভ প্ল্যাটফর্ম চালু করছে। যা বিভিন্ন হুমকি ও সিকিউরিটি বিশ্লেষণের মাধ্যমে নীতি লঙ্ঘনসহ বিভিন্ন তথ্য জানার জন্য ব্যবহার করা হবে। সিসকো ইন্টারসাইট ওয়ার্কলোড অপ্টিমাইজারটিতে প্রবেশের মাধ্যমে সফটওয়্যার হিসাবে একটি পরিষেবা প্ল্যাটফর্ম পরিচালনা করা সম্ভব। যার ফলে সংস্থাটি আইটি’র কাজ সহজতর ও স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে।

এটি সিসকোর চলমান উদ্যোগের সর্বশেষ সংযোজন যা দেশের অর্থনীতির ডিজিটাল রূপান্তরে গতি আনবে। সিসকো তার ব্যবসায়ের জন্য ও আরডিই দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিজেদের নেটওয়াকিং একাডেমির মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা অব্যাহত রখেছে। প্রতিষ্ঠার পর থেকে বর্তমান বছর পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেটওয়াকিং প্রোগ্রামের আওতায় প্রায় ৪৯ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে সিসকো। ২০২১ সালের শেষ নাগাদ এ সংখ্যা ৭০ হাজারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সিসকো দেশজুড়ে নিজেদের অংশীদার বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে। যার মাধ্যমে বাংলাদেশের অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিজেদের রেসিলেন্ট প্রযুক্তি আর্কিটেকচারের সুবিধা প্রদান করতে পারবে।

এই উন্নয়নের বিষয়ে বলতে গিয়ে সিসকো’র সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক সুধীর নায়ার বলেন, ‘আমরা দুই দশক ধরে বাংলাদেশে আছি এবং প্রযুক্তি কীভাবে জনগণ ও ব্যবসাকে শক্তিশালী করেছে তা আমরা দেখেছি। আমরা বিশ্বাস করি যে, মহামারিটি দেশের ডিজিটাল উদ্ভাবনের সুযোগকে আরো বাড়িয়ে দিয়েছে। সিসকো নতুন রেজিলিয়েন্ট ডিস্ট্রিবিউটেড এন্টারপ্রাইজেস পোর্টফোলিও চালু করায় আমরা গর্বিত। কারণ এর সাহায্যে বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিজেদের ডিজিটালাইজড করতে পারবে।’
তিনি আরো বলেন, ‘ ব্যবসায়িক প্রতিষ্ঠানের আগামীর প্রয়োজন মাথায় রেখে এবং ক্লাউড অবকাঠামো, অটোমেশন ও নিরাপত্তায় সিসকোর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা থেকে এই সর্বশেষ সংযোজন আনা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী নতুন স্বাভাবিক সময়ে সর্বাধিক সহজলভ্যতা নিশ্চিত করার জন্য ও বিস্তৃত অংশীদারসহ দেশে দক্ষ কর্মী তৈরিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিসকো এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ে উন্নতি সাধন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

বিশ্বব্যাপী ১ বিলিয়ন মানুষকে প্রযুক্তিগত দিক থেকে দক্ষ করে তুলতে সিসকোর যে লক্ষ্য এ প্রচেষ্টা তারই অংশ। একইসঙ্গে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি হওয়ার লক্ষ্য অর্জনে এ দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সঠিক টুলস ও টেকনোলজিতে শক্তিশালী করা এবং প্রযুক্তিতে উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবি তৈরি করার সঙ্গে সম্পর্কযুক্ত।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের বার্ষিক ইভেন্ট ৯ সেপ্টেম্বর, আইফোন ১৭ আসছে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের বার্ষিক ইভেন্ট ৯ সেপ্টেম্বর, আইফোন ১৭ আসছে

গুণগতমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করুন: পলক
প্রযুক্তি সংবাদ

গুণগতমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করুন: পলক

আপনার এনইআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানার উপায়
প্রযুক্তি সংবাদ

আপনার এনইআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানার উপায়

ফাঁস হয়ে গেল রেডমি এইটের ছবি ও স্পেসিফিকেশন
নির্বাচিত

ঝুঁকিতে ৫ স্মার্টফোন ব্যবহারকারী

Motorola G35 5G
নির্বাচিত

মটোরোলার এই কম দামের ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

নকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন
নির্বাচিত

নকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার
বিবিধ

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix