Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 October 2020
ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন রিকশাচালক
Share on FacebookShare on Twitter

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের বিভিন্ন পণ্য কিনে আকর্ষণীয় সব সুবিধা পাচ্ছেন ক্রেতারা। এবার ওয়ালটনের একটি ফ্রিজ কিনে ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন নারায়ণগঞ্জের রিকশাচালক হাবিব বিশ্বাস। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় এ সুবিধা পেয়েছেন তিনি। ওই টাকায় ল্যাপটপ ও মোবাইল ফোনসহ ১০টি ওয়ালটন পণ্য নিয়েছেন তিনি। তার ছোট্ট ঘর ভরে গেছে প্রয়োজনীয় সব ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যে। এতে মহাখুশি হাবিবের পরিবার।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের আওতায় আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এখন চলছে ক্যাম্পেইনের সিজন ৮। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন ৫০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। আছে ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অসংখ্য ফ্রি পণ্য পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। অক্টোবরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব সুবিধা থাকছে।

ডিজিটাল রেজিস্টেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা মিলবে। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২০) বন্দর উপজেলার এস.এস. শাহ রোডে ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে হাবিব বিশ্বাসের হাতে ক্যাশ ভাউচার তুলে দেয়া হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, ওয়ালটনের যাত্রাবাড়ী জোনের এরিয়া ম্যানেজার মাকসুদ আলম, বন্দর প্লাজা ম্যানেজার শাহেদ মাহমুদসহ স্থানীয় ব্যবসায়ীরা।

ক্রেতা হাবিব বিশ্বাস জানান, তিন ছেলে ও এক মেয়ে সহ মোট সাত সদস্যের পরিবার তার। বাড়ি বরগুনার বালিয়াতলি ইউনিয়নের ঝিনইবাড়িয়ায়। অভাবের তাড়নায় প্রায় এক যুগ আগে পরিবারসহ গ্রাম ছেড়ে নারায়ণগঞ্জে আসেন। বন্দর পৌর এলাকার একরামপুরে ছোট একটি বাসায় বসবাস তাদের। সেই থেকে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে ভাড়ায় রিকশা চালান হাবিব।

তিনি জানান নিজেদের ফ্রিজ না থাকায় প্রতিবেশির ফ্রিজে মাছ-মাংস রাখতে হতো। এতে তারা বিরক্ত হতেন। তাই ধার করে সাড়ে ১৯ হাজার টাকা দিয়ে বন্দর ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন তিনি। এরপরই ৫০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। যা দেখে আপ্লুত হয়ে পড়েন হাবিব।

ওয়ালটন থেকে পাওয়া ক্যাশ ভাউচার দিয়ে ৪টি মোবাইল ফোন, ১টি করে ল্যাপটপ, এলইডি টিভি, ব্লেন্ডার, স্ট্যাবিলাইজার, ওয়াটার পিউরিফায়ার এবং রিচার্জেবল ফ্যান কিনেছেন তিনি।

তিনি বলেন, সন্তানদের পড়াশুনা ও বিনোদন এবং স্ত্রীর সাংসারিক কাজে প্রয়োজনীয় এসব পণ্য কেনা ছিলো আমার সাধ্যের বাইরে। কিন্তু ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আজ আমার অভাবের সংসার জিনিস-পত্রে ভরে গেছে। ক্রেতাদের জন্য এমন সুযোগ রাখায় ওয়ালটনকে ধন্যবাদ।

কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মান যাচাইকারী সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটনের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজের রয়েছে বিএসটিআইয়ের ফাইভ স্টার এনার্জি এফিশিয়েন্সি রেটিং। ফ্রিজ উৎপাদন ও রপ্তানিতে ওয়ালটন অর্জন করেছে আইএসও, ওএইচএসএএস, ইএমসি, সিবি, আরওএইচএস, এসএএসও, ইএসএমএ, ইসিএইচএ, জি-মার্ক, ই-মার্ক ইত্যাদি সার্টিফিকেট।

বর্তমানে বাজারে রয়েছে শতাধিক মডেলের ওয়ালটন ফ্রস্ট, নন-ফ্রস্ট, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার। দাম মাত্র ১০,৯৯০ টাকা থেকে ৮০,৯০০ টাকার মধ্যে। ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন।

পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন ওয়ালটনের ১৪ মডেলের ওয়াশিং মেশিন। ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী এসব মেশিনের দাম ৬,৯০০ টাকা থেকে ৪৮,০০০ টাকার মধ্যে। ওয়ালটন ওয়াশিং মেশিনে গ্রাহকরা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত মোটর ওয়ারেন্টি পাচ্ছেন।

এছাড়া বাজারে রয়েছে ১৩ মডেলের ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। দাম ৬,৯৯০ টাকা থেকে ১৯,০০০ টাকার মধ্যে। নগদ মূল্যের পাশাপাশি ইএমআই এবং কিস্তি সুবিধায় ওয়ালটন পণ্য কেনার সুযোগ থাকছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এ কেমন সমস্যা শাওমি ‘মি ৯’ এ
প্রযুক্তি সংবাদ

এ কেমন সমস্যা শাওমি ‘মি ৯’ এ

অল্পের জন্য রক্ষা পেয়েছে পৃথিবী
প্রযুক্তি সংবাদ

অল্পের জন্য রক্ষা পেয়েছে পৃথিবী

বিশ্ববিদ্যালয় মজার জন্য, শেখার জন্য নয়: মাস্ক
নির্বাচিত

বিশ্ববিদ্যালয় মজার জন্য, শেখার জন্য নয়: মাস্ক

‘দেশে আইফোন–স্যামসাংয়ের বেশিরভাগই অবৈধ!’
প্রযুক্তি সংবাদ

‘দেশে আইফোন–স্যামসাংয়ের বেশিরভাগই অবৈধ!’

এবার মহাকাশ জয় করতে যাচ্ছে আইফোন
প্রযুক্তি সংবাদ

এবার মহাকাশ জয় করতে যাচ্ছে আইফোন

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’

Load More

ট্রেন্ডিং টপিক

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2020

ওয়ালটন ফ্রিজ কিনে ৫০০% ক্যাশ ভাউচার পেলেন রিকশাচালক

Techzoom.TV |
TechzoomTV