Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 November 2020
‘চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে’
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শতাব্দীর প্রাচীন ধ্যান-ধারণা পরিহার করে চ্যালেঞ্জ মোকাবিলায় চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। তা না হলে বিদ্যমান জনশক্তি কাজে লাগানো যাবে না। এই লক্ষ্যে শিক্ষার প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ডিজিটাল শিক্ষা বাধ্যতামূলক করা অপরিহার্য। এর বাইরে বিদ্যমান প্রচলিত শিক্ষায় শিক্ষিতদের জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে উপযোগী করে তৈরি করার জন্য সরকারের গৃহীত উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসাতে হবে।

ডিজিটাল প্লাটফর্মে গ্রামীণফোন আয়োজিত জিপি এক্সপ্লোর শীর্ষক তিন মাসব্যাপী ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আজ রবিবার তিনি এ আহ্বান জানান।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কম্পিউটার বিষয় বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও খুব কমসংখ্যক শিক্ষার্থীর কাছ থেকে এর যথাযথ আউট পুট পাওয়া যাচ্ছে। কম্পিউটার ল্যাব আছে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা সম্প্রসারিত হচ্ছে না। এ জন্য যে ঘাটতিটা আছে তা শনাক্ত করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে হাতে ডিজিটাল ডিভাইস দিতে না পারলে এগিয়ে যাওয়া কঠিন হবে বলে দেশের কম্পিউটার বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার উল্লেখ করেন। মন্ত্রী দেশের শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার মাধ্যমে জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে তৈরি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ’৮৭ সালে প্রথম কম্পিউটার দিয়ে পত্রিকা বের করেছি। ওই সময় যারা টাইপ শিখেছিল আজ তারা প্রযুক্তি দুনিয়ায় ভাল অবস্থানে পৌঁছেছেন। যাদের সেদিন ফটোশপ বা ইলেস্ট্রেটর শিখিয়েছি তারা আজ আইসিটি জগতে নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন,কমিউনিকেশন্স দক্ষতা অর্জনের জন্য কেবল ইংরেজি নয় শুদ্ধ করে বাংলা বলার ওপরও গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে গত এগারো বছরের পথ চলায় বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। করোনাকালে আমাদের জীবনধারায় এক অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছে। অতীতের তিনটি শিল্প বিপ্লবে নেতৃত্বকারী দেশ সমূহের তুলনায় আমাদের জীবনযাত্রায় খুব একটা কমতি ছিল না। একসময় ইন্টারনেট শহরের মানুষদের চাহিদার মধ্যেই অনেকটা সীমাবদ্ধ ছিল কিন্ত করোনাকালে প্রত্যন্ত গ্রামের শিশুটিও এখন ইন্টারনেট চায়। আমরা আমাদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে মানুষের ইন্টারনেটের বর্ধিত চাহিদা মেটাতে সফল হয়েছি।

তিনি গ্রামীণ ফোনসহ অন্যান্য মোবাইল অপারেটরসমূহকে দ্রুততার সাথে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ প্রদান করে বলেন, প্রযুক্তিতে শত শত বছর পিছিয়ে থেকেও ডিজিটাল প্রযুক্তির লেটেস্ট ভার্সন ৫জি চালুর পথ নকশা তৈরি আমরা সম্পন্ন করেছি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আক্তার হোসেন এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্লোবাল কম্পিউটার প্রযুক্তিতে শীর্ষস্থানে রয়েছে যে ৫ দেশ
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল কম্পিউটার প্রযুক্তিতে শীর্ষস্থানে রয়েছে যে ৫ দেশ

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!
টিপস

হোটেল বা ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা জানাবে স্মার্টফোন!

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন

মুখের কথায় চালু, বন্ধ হবে এসি
প্রযুক্তি সংবাদ

মুখের কথায় চালু, বন্ধ হবে এসি

করোনা রোগীর চিকিৎসায় বাংলাদেশে রোবট তৈরি!
প্রযুক্তি সংবাদ

করোনা রোগীর চিকিৎসায় বাংলাদেশে রোবট তৈরি!

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
কিভাবে করবেন

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 November 2020

‘চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে’

Techzoom.TV |
TechzoomTV