Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 6 November 2020
ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ডিজিটাল প্রযুক্তি জীবনকে সহজ করলেও কিছু ঝুঁকিও তৈরি হয়েছে । ডেটা গুরুত্বপূর্ণ সম্পদ উল্লেখ করে তিনি বলেন ডেটার ক্যাটাগরি নির্ধারণের মাধ্যমে ব্যক্তিগত ও বাণিজ্যিক বিনিময়যোগ্যতা এবং গোপনীয়তার বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল।

প্রতিমন্ত্রী আজ রাতে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজিএফ) পঞ্চদশ বার্ষিক সাধারণ সভার ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইন, ইন্টারনেট অফ থিংস (আইওটি) এবং ডেটা প্রাইভেসি’ বিষয়ক ওয়েবিনারে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

ডেটার বিষয়ে সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, আমরা সবাই কোনো না কোনো ভাবে হ্যাকিংয়ের শিকার হয়েছি।

তিনি আরো বলেন, আমরা যদি ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে দেই তবে আমাদের ১০ কোটি যে ডিজিটাল আইডি রয়েছে। সেই আইডির কোন, কোন তথ্য আমরা প্রাইভেট কোম্পানিকে দিতে পারবো, আর কোনো তথ্য প্রাইভেসির কারণে কারো কাছে শেয়ার করতে পারবো না এ বিষয়ে একটি সুনির্দিষ্ট গাইড লাইন থাকা দরকার। সে কারণেই ব্লকচেইন ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, রোবটিকস নিয়ে একটি স্ট্রাটেজি বা পলিসি ইতোমধ্যেই আমরা প্রণয়ন করেছি। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদের নির্দেশনায় আমরা একটি ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল’ করার উদ্যোগ নেয়া হয়েছে। এটি এখন খসড়া পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন অল্পদিনের মধ্যে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, বিভিন্ন প্লটফর্ম ও গণমাধ্যমসহ বিশেষজ্ঞদের মতামত নিয়ে জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পলক আরো বলেন, ১৭ কোটি মানুষের এই দেশে প্রায় ১১ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। প্রতি মিনিটেই আমরা বিপুল পরিমাণ তথ্য তৈরি করছি। আমাদের ৫৮টি ব্যাংক, ই-নথি, ৯ কোটি মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট রয়েছে। এগুলোতে থাকা গ্রাহকের অনেক তথ্যই বাইরের কোনো দেশে সংরক্ষণ করা হলে (হোস্ট করলে) তাহলে সেটা অবশ্যই আমাদের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ক্ষেত্রে বড় একটি হুমকী হয়ে দাঁড়াতে পারে।

বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে সেমিনারে আরো আলোচনা করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের পরিচালক জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং ন্যাশনাল ডাটা সেন্টার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিরেক্টর তারেক এম বরকতউল্লাহ।

বিএনএনআরসি এর প্রধান নির্বাহী এইচ এম বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত ও জ্ঞান সমৃদ্ধ বাংলাদেশ হতে হলে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী বিষয়ে গুরুত্ব দিতে হবে তা তুলে ধরেন গবেষক তামজিদুর রহমান। এছাড়াও আরেকটি উপস্থাপনায় বিগডেটার বাজার বিশ্লেষণ তুলে ধরেন ফারজানা আফরিন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

আইফোন ১৫ মডেলের ফাস্ট লুক প্রকাশ
নির্বাচিত

আইফোন ১৫ মডেলের ফাস্ট লুক প্রকাশ

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ
প্রযুক্তি সংবাদ

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ

স্মার্টফোনে উন্নত ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করবে অনর
নির্বাচিত

স্মার্টফোনে উন্নত ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করবে অনর

আসছে নতুন ম্যাকবুক এয়ার
প্রযুক্তি সংবাদ

আসছে নতুন ম্যাকবুক এয়ার

স্মার্ট ওয়াচ নিয়ে আসছে ফেসবুক
নির্বাচিত

স্মার্ট ওয়াচ নিয়ে আসছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি
প্রযুক্তি সংবাদ

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

এআইনির্ভর শিশু যৌন নিপীড়নের চিত্র ২ বছরে বেড়ে ৮৪০০%
প্রযুক্তি সংবাদ

এআইনির্ভর শিশু যৌন নিপীড়নের চিত্র ২ বছরে বেড়ে ৮৪০০%

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে কি আসলেই তথ্য চুরি করে? আদালতে ১২ অভিযোগের ১০টিতে দোষী সাব্যস্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে...

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2020

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক

Techzoom.TV |
TechzoomTV