Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম প্রান্তিকে ওয়ালটন ১৩ শতাংশ প্রবৃদ্ধিবেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 November 2020
ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন

ওয়ালটন

Share on FacebookShare on Twitter

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে পণ্য বিক্রয়ে প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিকতায় ফিরে এসেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ওয়ালটনের টেলিভিশন, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ১৩ শতাংশ বেড়েছে। একই সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মুনাফা হয়েছে ৪০১ কোটি টাকা। বেড়েছে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যও।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকাশিত চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে কোভিড-১৯ বা করোনায় ক্ষতিগ্রস্থ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের মোট বিক্রি দাঁড়িয়েছে প্রায় ১৫৭২ কোটি ৪০ লাখ টাকায়। এর মধ্যে গত বছরের একই সময়ের তুলনায় ওয়ালটনের টিভি, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সের বিক্রি ১৩.৫ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে।

এদিকে ৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে পুর্নমূল্যায়ন সি তিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনভিপিএস) বেড়ে ২৭৮ টাকা ৪৮ পয়সায় দাঁড়িয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত এনএভিপিএস ছিল ২৬১.৯২ টাকা। এছাড়া প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪২.৩১ টাকা। আগের বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ৭.৫৭ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ২৬ পয়সা।

আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটন হাই-টেকের মুনাফা হয়েছে ৪০১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩০৩ টাকা। যা গত বছরের একই সময়ে অর্জিত মুনাফার খুব কাছাকাছি। চলতি বছর সামগ্রিক অর্থনীতির ক্ষতি ও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় ওয়ালটন প্রথম প্রান্তিকে যথেষ্ট ভালো মুনাফা অর্জন করেছে বলে মনে করেন আর্থিক খাতের বিশ্লেষকরা।

তাদের মতে, করোনায় লকডাইনের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই দেশের বিভিন্ন অ লে ব্যাপক বন্যা হয়। সার্বিকভাবে দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মূখীন হয়েছে। যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতায়। এদিকে জুনের প্রায় শেষে লকডাউন উঠতেই ওয়ালটন দ্রুত ব্যবসায়ের স্বাভাবিক ধারায় ফিরে এসে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সফল হয়েছে মনে করেন তারা।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, এক প্রান্তিকেই এতো বিশাল পরিমাণ মুনাফা অর্জনের রেকর্ড অন্য কোনো তালিকাভুক্ত দেশীয় কোম্পানির নেই।

ব্যবসায়ে স্বাভাবিক ধারায় ফিরে আসার বিষয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, করোনা মহামারিতে শুধু ইলেকট্রনিক্স খাতই নয়; দেশের প্রতিটি খাতের ব্যবসা-বাণিজ্যের গতি মন্থর হয়ে পড়েছিলো। তবে লকডাউন শেষে দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। করোনার প্রভাব কাটিয়ে ওয়ালটনের পণ্য বিক্রিতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা ফিরে এসেছে। একই সময়ে রপ্তানি বাণিজ্যও বেড়েছে। নতুন করে করোনা পরিস্থিতি খারাপের দিকে না গেলে সব ধরনের পণ্যে এই ধারাবাহিকতা বজায় থাকবে।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রথম বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। সর্বশেষ সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এমন লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। তবে উদ্যোক্তা পরিচালকরা পাবেন ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এ বছরের ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পর্যটনের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় খাত: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পর্যটনের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় খাত: মোস্তাফা জব্বার

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

ম্যাকওএসকে হটিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে ক্রোম

১০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি জ্যাক ডরসির
প্রযুক্তি সংবাদ

১০০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি জ্যাক ডরসির

নতুন মোবাইল কিনেছেন? জেনে নিন আসলেই নতুন কিনা যাচাইয়ের ১০টি পদ্ধতি
টিপস

নতুন মোবাইল কিনেছেন? জেনে নিন আসলেই নতুন কিনা যাচাইয়ের ১০টি পদ্ধতি

আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট চলছে
প্রযুক্তি সংবাদ

আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট চলছে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার
ছাড় ও অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
পাঁচমিশালি

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 November 2020

প্রথম প্রান্তিকে ওয়ালটন ১৩ শতাংশ প্রবৃদ্ধিবেড়েছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix