Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফলমূল অনেকদিন তাজা রাখতে নতুন প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 November 2020
ফলমূল অনেকদিন তাজা রাখতে নতুন প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

আধুনিক যুগে খাদ্যপণ্যের অপচয় বড় সমস্যা। কৃষিপণ্যের সীমিত আয়ু সেই সমস্যা আরও প্রকট করে তোলে। প্রাকৃতিক আবরণের মাধ্যমে একটি কোম্পানি ফলমূল ও শাকসবজি আরও বেশিদিন তাজা রাখার ব্যবস্থা করে পথ দেখাচ্ছে।

হয় খেতে অথবা ক্রেতাদের কাছে পৌঁছে দেবার সময় ফলমূল ও তরিতরকারি পচে যায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও-র সূত্র অনুযায়ী গোটা বিশ্বে ফসলের প্রায় ১৪ শতাংশ খাদ্য বাজারে বা খুচরা বিক্রেতার হাতে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়।

‘অ্যাপিল সায়েন্সেস’ নামের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক এক কোম্পানি এমন পরিস্থিতি বদলাতে সম্ভবত সাহায্য করতে পারে। কোম্পানির প্রতিষ্ঠাতা জেমস রজার্স ও তাঁর সহকর্মীরা এমন তরল পদার্থ তৈরি করেছেন, যা ফলমূল ও তরিতরকারি আরও বেশিদিন তাজা রাখতে পারে।
জেমস বলেন, ‘‘অ্যাপিল শব্দটা অনেকটা ‘পিল’ বা খোসা ছাড়ানোর মতো। তাজা পণ্যের উপর আমরা সেটি প্রয়োগ করি। সেটা দেখা যায় না, তার স্বাদ পাওয়া যায় না। তবে ফল পাকার প্রক্রিয়ার গতি কমিয়ে দেয়।’’

এমনকি রেফ্রিজারেশন ছাড়াও এই প্রক্রিয়া কাজ করে। অ্যাপিল এমন এক তরল আস্তরণ, যা শুকিয়ে ভোজ্য স্তর হয়ে ওঠে। এই স্তর যে কোনো তাজা পণ্যকে চার গুণ পর্যন্ত বেশি টেকসই করে তোলে। ফলে পরিবহন, মজুত ও খাওয়ার জন্য বাড়তি সময় পাওয়া যায়।

লিপিড এবং ফলমূল ও শাকসবজির প্রাকৃতিক যৌগিক পদার্থের উপর ভিত্তি করেই অ্যাপিল তৈরি করা হয়েছে। সেই সব পদার্থ নিঃসরণ করে প্রয়োজনীয় দ্রবণ তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়া সম্পর্কে জেমস রজার্স বলেন, ‘‘সঠিক অনুপাতে সেগুলির মেলবন্ধন ঘটালে শুকানোর পর আমাদের হাতে ফল পাকার প্রক্রিয়ার নিয়ন্ত্রণ চলে আসে। অর্থাৎ পানি নির্গমন ও অক্সিজেনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হয়। বিভিন্ন ধরনের তাজা পণ্যের জন্য সঠিক ফর্মুলা স্থির করার নতুন কৌশল আমরা শেখাচ্ছি। লেবু, শসা বা অ্যাভোকাডোর উপর যে সুরক্ষা স্তর থাকে, সে রকমই কবচের ব্যবস্থা করছি।’’

নেদারল্যান্ডসের পাইকারি কোম্পানি ‘নেচার্স প্রাইড’ বছরে প্রায় এক লাখ বিশ হাজার টন ফলমূল ও শাকসবজি বিক্রি করে। ল্যাটিন অ্যামেরিকাসহ ৫৯টি দেশ থেকে সেগুলি আমদানি করা হয়। বাছাই, মোড়কবন্দি ও খুচরা বিক্রেতার কাছে পাঠানোর আগে আমদানি করা কৃষপণ্য রটারডাম শহরে পাকতে থাকে। এই শিল্পখাতে পণ্য নষ্ট হওয়া সাধারণ সমস্যা। কিন্তু এই কোম্পানি ভবিষ্যতে লোকসানের মাত্রা কমানোর আশা করছে।

কোম্পানির প্রতিনিধি আড্রিয়েলে ডানকিয়ার বলেন, ‘‘কোনো ভোক্তা খাদ্য ফেলে দিলে মনে রাখতে হবে, যে সেই ব্যক্তি সেটি কিনেও ব্যবহার করেননি। সেই খাদ্যের অর্থমূল্য রয়েছে। অর্থাৎ গোটা শৃঙ্খলের মধ্যে কোনো কিছু ফেলে দেওয়া না হলে ভুল করে আপনি সেই পণ্য কিনবেন না। অ্যাপিল ব্যবহার করে আমরা খুচরা ব্যবসায়ীদের পর্যায় খাদ্যের অপচয় ৫০ শতাংশ কমিয়ে আনতে পারি।’’

এখনো পর্যন্ত প্রধানত বড় কোম্পানিগুলিই নতুন এই প্রযুক্তি প্রয়োগ করছে। ছোট প্রতিষ্ঠানগুলোর সেই সামর্থ্য নেই। কিন্তু অ্যাপিল ব্যবসার নতুন এক মডেলের মাধ্যমে সেই পরিস্থিতি বদলাতে চাইছে।

এর আওতায় প্রয়োজনীয় কাঠামো গড়ে তুলতে খুচরা ব্যবসায়ী ও সুপারমার্কেটগুলি ছোট আকারের কৃষি উৎপাদনকারী ও চাষিদের অর্থের জোগান দেবে। বিনিময়ে তারা আরও টেকসই কৃষিপণ্য পাবে। যে সব জায়গার চাষিরা জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পান নি, তাঁরাও উপকৃত হবেন।

জেমস রজার্স মনে করিয়ে দেন, ‘‘অ্যাপিলের মাধ্যমে পরিবহণের ব্যয় কমিয়ে মান বাড়ানোর সুযোগ পাওয়া যাচ্ছে। এটা কোনো সহায়তা নয়। ছোট আকারের উৎপাদনকারী তাঁর কৃষিপণ্যের মূল্যের কিছু অংশ হাতে পাচ্ছেন।’’

কৃষিপণ্যের আয়ু বাড়ালে কিছু সুবিধা অবশ্যই পাওয়া যাবে। কিন্তু খাদ্যের ক্ষতি ও অপচয়ের সমস্যা দূর হবে না। সেটা করতে হলে পরিবহণ ও রেফ্রিজারেশন প্রণালীর উন্নতি ও সম্প্রসারণের প্রয়োজন হবে। সেইসঙ্গে ভোক্তাদেরও খাদ্যের অপচয় বন্ধ করতে হবে। যেটুকু খাওয়া হবে, সেটুকুই কিনতে হবে। সূত্র : ডয়চে ভেলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্চে চাঁদে আছড়ে পড়তে পারে এলন মাস্কের রকেট!
প্রযুক্তি সংবাদ

মার্চে চাঁদে আছড়ে পড়তে পারে এলন মাস্কের রকেট!

নিয়মিত ফোন ভাঙেন ইলন মাস্ক!
প্রযুক্তি সংবাদ

এক টুইটেই ১৫০০ কোটি ডলার খোয়ালেন ইলন মাস্ক

ক্যালিফোর্নিয়ায় বৈশ্বিক ‘রোবোসাব ২০২৬’ প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি
নির্বাচিত

ক্যালিফোর্নিয়ায় বৈশ্বিক ‘রোবোসাব ২০২৬’ প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত জানুন!
নির্বাচিত

মিয়ানমারে সাইবার যুদ্ধ

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

বিশ্বের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ ব্যবহারে জটিলতা
প্রযুক্তি সংবাদ

অডিওকে মেসেজে রূপান্তরের পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 November 2020

ফলমূল অনেকদিন তাজা রাখতে নতুন প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV