Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 November 2020
সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

একের পর এক সাফল‌্যের মুকুট যুক্ত হচ্ছে বাংলাদেশি মাল্টিন‌্যাশনাল ব্র‌্যান্ড ওয়ালটনের ঝুলিতে। মিলছে দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। এরই ধারাবাহিকতায় সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ‌্য জায়ান্ট ওয়ালটন। লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা সুপারব্রান্ডস ২০২০ ও ২০২১ সালের জন‌্য ওয়ালটনকে ‘সুপারব্র‌্যান্ড’ সম্মাননা দিয়েছে।

বৃহস্পতিবার এক জমকালো ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের এবারের সুপারব্র্যান্ডগুলোর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির মাধ্যমে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের বিশেষ প্রকাশনাও উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ।

উল্লেখ‌্য, সুপারব্র্যান্ডস বিশ্বের সর্বত্র ব্র্যান্ডের বিচারক সংস্থা। ১৯৯৪ সাল থেকে সংস্থাটি বিশ্বের ৯০টি দেশে ব্র্যান্ডিংয়ে কাজ করছে। ফলে সুপারব্র্যান্ডস দেশি-বিদেশি ব্র্যান্ডগুলোর জন্য সর্ববৃহৎ সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। সুপারব্র্যান্ডস প্রকাশনাটিতে প্রতিটি ব্র্যান্ডের সুপারব্র্যান্ড হিসেবে গড়ে ওঠার পেছনের গল্প প্রকাশিত হয়। বিভিন্ন স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ড এবং স্বেচ্ছাসেবী বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচারক মণ্ডলীর সমন্বয়ে গঠিত ‘ব্র্যান্ড কাউন্সিল’ বাংলাদেশের ২০২০-২০২১ সালের সুপারব্র্যান্ডগুলো নির্বাচিত করেছে।

এবারের সুপার ব্র্যান্ডের মর্যাদা পাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় নির্মাণ, ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, জ্বালানি, ওষুধ তৈরি, বীমা, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, যানবাহন নির্মাণ, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং গণমাধ্যমসহ অনেকগুলো খাত থেকে ৪০টি কোম্পানি স্থান পেয়েছে।

এর আগে বাংলাদেশ ব্র‌্যান্ড ফোরামের জেনারেল ম‌্যানেজার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব সুপারব্র‌্যান্ডের পক্ষে ওয়ালটনকে ট্রফি ও সনদ তুলে দেন। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম‌্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ তার হাত থেকে ট্রফি ও সনদ গ্রহণ করেন।

এ সময় গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন এখন সুপারব্র‌্যান্ড। এর আগে গত বছর ষষ্ঠবারের মতো বেস্ট ব্র‌্যান্ড অ‌্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন। নিয়মিত মিলছে দেশীয় ও আন্তর্জাতিক অসংখ‌্য পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি। দেশের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফলে ওয়ালটনের এ অর্জন। ওয়ালটনের সাধারণ বিনিয়োগকারী, ক্রেতা-শুভাকাঙ্ক্ষীদের পাশে নিয়ে এবার আমরা বিশ্বজয়ের লক্ষ‌্যে ছুটে চলছি। আমাদের বিশ্বাস ২০৩০ সালের মধ‌্যে বিশ্বের শীর্ষ ৫টি ব্র‌্যান্ডের একটি হবে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাজারে, দাম দেড় লাখ রুপি
অটোমোবাইল

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাজারে, দাম দেড় লাখ রুপি

ফেসবুক ও অ্যাপল একে অন্যকে অপছন্দ করে কেন?
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ও অ্যাপল একে অন্যকে অপছন্দ করে কেন?

শাওমির বিরক্তিকর এড বন্ধের ম্যানুয়াল পদ্ধতি
কিভাবে করবেন

শাওমির বিরক্তিকর এড বন্ধের ম্যানুয়াল পদ্ধতি

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরাসহ আসছে রেডমি নোট ৮
প্রযুক্তি সংবাদ

আগস্টের শেষেই আসছে রেডমি নোট ৮

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাকে টেক্কা দেবে শাওমির এই ফোন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাকে টেক্কা দেবে শাওমির এই ফোন

কমদামে সেরা ফোন হবে রেডমি কে ৪০
প্রযুক্তি সংবাদ

কমদামে সেরা ফোন হবে রেডমি কে ৪০

Load More

ট্রেন্ডিং টপিক

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 November 2020

সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV