Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২২ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টাইটেল স্পন্সর ওয়ালটন
Share on FacebookShare on Twitter

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ফিরছে ঘরোয়া ক্রিকেট। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হলো ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন।’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে প্রথমবার আয়োজিত হচ্ছে হাই ভোল্টেজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

স্পন্সরশিপ বিষয়ে রোববার (২২ নভেম্বর ২০২০) কে-স্পোর্টস এবং ওয়ালটনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম এবং কে-স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম এবং ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ।

উল্লেখ্য, যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই ওয়ালটন থাকছে। গত এক দশক ধরে এর যেন কোনো ব্যত্যয় নেই। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ এবং বড় দৈর্ঘ্যের ক্রিকেটে দেশের প্রধানতম টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের নয় আসরের স্পন্সর ওয়ালটন। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিকও কোম্পানিটি। এরই মধ্যে তারা প্রতিযোগিতার প্রথম ও চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

উদয় হাকিম বলেন, ‘করোনা মহামারির কারণে আমরা কঠিন সময় অতিক্রম করছি। আনন্দের বিষয় করোনাভীতি কাটিয়ে আবার মাঠে ফিরছে ক্রিকেট। ব্যাট-বলের জমজমাট লড়াই দেখার জন্য দেশের কোটি কোটি ক্রিকেটানুরাগী উন্মুখ হয়ে আছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটারও। এমন পরিস্থিতিতে মুজিববর্ষ উপলক্ষ্যে দারুণ এক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্ণাঢ্য এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে ওয়ালটন গ্রুপ গর্বিত। আশা করছি দেশের কোটি কোটি দর্শক, ক্রিকেটানুরাগী, খেলোয়াড় এবং ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ আয়োজনের মাধ্যমে উজ্জীবিত হবেন।

উল্লেখ্য, বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও জেমকন খুলনা- এই পাঁচ দল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দেশের সেরা ৮০ ক্রিকেটার।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন‘ শুরু হচ্ছে ২৪ নভেম্বর। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং টি স্পোর্টস।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধুর অ্যান্ড্রয়েড ব্যবহার করে নিজেরটা খুঁজবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বন্ধুর অ্যান্ড্রয়েড ব্যবহার করে নিজেরটা খুঁজবেন যেভাবে

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন আটকের পরে দেশজুড়ে মোবাইল বিক্রি বন্ধ

পাঁচ বছরে আইটি সংক্রান্ত সব কাজ করবে এআই: গার্টনার
প্রযুক্তি সংবাদ

পাঁচ বছরে আইটি সংক্রান্ত সব কাজ করবে এআই: গার্টনার

আজই জেনেনিন আপনার ফোন বিটিআরসি নিবন্ধিত কিনা
নির্বাচিত

আজই জেনেনিন আপনার ফোন বিটিআরসি নিবন্ধিত কিনা

পেমেন্ট গেটওয়ের ভোগান্তিতে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো
ই-কমার্স

গেটওয়েতে আটকে থাকা ই-কমার্সের ২১০ কোটি টাকা নিয়ে অনিশ্চয়তা

মোশন ভিউ থেকে পণ্য কেনার আগে যেসব বিষয় ভাবা প্রয়োজন
ই-কমার্স

মোশন ভিউ থেকে পণ্য কেনার আগে যেসব বিষয় ভাবা প্রয়োজন

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু
বিবিধ

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix