Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাওয়ারফুল ব্যাটারিসহ এল স্যামসাংয়ের দুুই ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
পাওয়ারফুল ব্যাটারিসহ এল স্যামসাংয়ের দুুই ফোন
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি স্যামসাং প্রায় চুপিচুপি তাদের দুটি A সিরিজের ফোন স্যামসাং গ্যালাক্সি এ১২ এবং গ্যালাক্সি এ০২এস এর ওপর থেকে পর্দা সরালো। এরমধ্যে গ্যালাক্সি এ১২ হল গত মার্চে লঞ্চ হওয়া গ্যালাক্সি এ১১ এর আপগ্রেড ভার্সন। আবার ডিসেম্বরে লঞ্চ হওয়া গ্যালাক্সি এ০১ এর উত্তরসূরি হিসাবে এসেছে গ্যালাক্সি এ০২এস কে। দুটি ফোনই বাজেট রেঞ্জে এসেছে এবং আগামী বছরে বিক্রির জন্য বিশ্ববাজারে উপলব্ধ হবে। স্যামসাং গ্যালাক্সি এ১২ এবং গ্যালাক্সি এ০২এস দুটি ফোনেই পাবেন ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এদিকে স্যামসাং গ্যালাক্সি এ০২এস ফোনটির দাম ১৫০ ইউরো। এই দাম ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। ফোনটি ব্ল্যাক ও হোয়াইট কালারে এসেছে। আগামীবছরের ফেব্রুয়ারি থেকে ফোনটি পাওয়া যাবে।

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ১২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ইনফিনিটি V ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৫০০। ডিসপ্লের উপরের দিকে ছোট নচ উপস্থিত। এদিকে স্যামসাং জানিয়েছে এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.৩ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর। মনে করা হচ্ছে এটি মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট হবে। এই ফোনে পাবেন ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এ১২ ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এখানে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কোম্পানির তরফে এই ফোনের অপারেটিং সিস্টেম এখনও জানানো হয়নি। গ্যালাক্সি এ১২ ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও Samsung Knox সিকিউরিটি প্ল্যাটফর্ম সহ এসেছে। এই ফোনে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।

স্যামসাং গ্যালাক্সি এ০২এস এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ০২এস ফোনটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে সহ এসেছে। এর ডিসপ্লে ডিজাইন ইনফিনিটি V যার উপরের দিকে ছোট নচ রয়েছে। এই ফোনে ১.৮ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। মনে করা হচ্ছে এটি স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর হবে। এতে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে গ্যালাক্সি এ০২এস ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এছাড়াও আছে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ফোনটির সামনে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পাওয়ারের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
প্রযুক্তি সংবাদ

৫ আইএমইআইয়ে ৫০ লাখের বেশি ফোন!

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

ক্যামেরা ছাড়াই ওয়াই-ফাই সিগন্যালে শনাক্ত হবে মানুষ, নতুন প্রযুক্তি ‘হু-ফাই’
নির্বাচিত

ক্যামেরা ছাড়াই ওয়াই-ফাই সিগন্যালে শনাক্ত হবে মানুষ, নতুন প্রযুক্তি ‘হু-ফাই’

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার
প্রযুক্তি সংবাদ

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার

কোনো অ্যাপ ছাড়াই স্মার্টফোনে বাংলা টাইপ করার উপায়
কিভাবে করবেন

কোনো অ্যাপ ছাড়াই স্মার্টফোনে বাংলা টাইপ করার উপায়

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ
অটোমোবাইল

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ভুয়া পরিচয়ে সিটি ব্যাংকে হিসাব খোলার অভিযোগ, বিপুল লেনদেনে বিপাকে শিক্ষার্থী

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ নভেম্বর ২০২০

পাওয়ারফুল ব্যাটারিসহ এল স্যামসাংয়ের দুুই ফোন

Techzoom.TV |
TechzoomTV