Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ওয়ালটন ইনোভেশন করছে, অর্থনীতিতে অবদান রাখছে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 November 2020
‘ওয়ালটন ইনোভেশন করছে, অর্থনীতিতে অবদান রাখছে’
Share on FacebookShare on Twitter

‘ওয়ালটন কারখানা বিশাল। অত্যাধুনিক। সম্পূর্ণ উৎপাদনমুখী প্রতিষ্ঠান। ওয়ালটন ইনোভেশনে ব্যাপক জোর দিয়েছে। তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ওয়ালটন কারখানা পরিদর্শন করে আমরা অভিভূত।’

বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য জায়ান্ট ওয়ালটনের কারখানা পরিদর্শনকালে এমন অনুভূতি ব্যক্ত করেন প্রাশ্চ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯ বিশিষ্ট শিক্ষাবিদ।

শনিবার (২৮ নভেম্বর ২০২০) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেন ঢাবির ওই শিক্ষাবিদগণ। ৯ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, একই বিভাগের অধ্যাপক ড. জাকির হোসাইন ভুঁইয়া, ফিনান্স বিভাগের অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, অর্গানাইজেশন স্ট্রাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শরিয়ত উল্লাহ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল হক ও ড. মোহাম্মদ তারেক, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ও ড. রাফিউদ্দিন আহমেদ এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ।

এর আগে কারখানা কমপ্লেক্সে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার, ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব) এস এম শাহাদাত আলম ও ইয়াসির আল ইমরান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম ও তোফায়েল আহমেদ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেইন লিমন, অপারেটিভ ডিরেক্টর শহীদুজ্জামান রানা, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মোহসিন আলী মোল্লা, অ্যাডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন, ওয়ালটন রেফ্রিজারেটরের ব্র্যান্ড ম্যানেজার জীবন আহমেদ প্রমুখ।

কারখানা প্রাঙ্গনে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পর্যায়ক্রমে অতিথিরা বিশ্বমানের রেফ্রিজারেটর উৎপাদন প্রক্রিয়া, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, এসএমটি প্রোডাকশন, এলিভেটর, ওয়াশিং মেশিন ইত্যাদি কারখানা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তারা দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি এবং বাংলাদেশি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়ন, উৎপাদন প্রক্রিয়া ও পণ্যের উচ্চ গুণগতমান পর্যবেক্ষণ করে অভিভূত হন।

পরিদর্শন শেষে ড. মিজানুর রহমান বলেন, ইংরেজিতে একটা কথা আছে, ‘সিইং ইজ বিলিভিং’। ওয়ালটন যে কত বড় উৎপাদনমুখী প্রতিষ্ঠান, তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা অভিভূত। ওয়ালটন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে। দেশের জিডিপিতে বড় ভূমিকা পালন করছেন।

ড. জাকির হোসাইন ভুঁইয়া বলেন, ওয়ালটন পণ্য দামে সাশ্রয়ী হওয়ায় অনেকের মনে কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে। কিন্তু আমরা এখানে এসে দেখলাম ওয়ালটন বিশ্বমানের পণ্য উৎপাদন করছে। যারা ওয়ালটনের কারখানা পরিদর্শন করবেন, তাদের ধারণাই পাল্টে যাবে।

ড. এম. সাদিকুল ইসলাম বলেন, ওয়ালটন কারখানা পরিদর্শন আমাদের জন্য বিশাল অভিজ্ঞতা। ওয়ালটনের অগ্রগতি দেখে আমরা অভিভূত। ওয়ালটন ইনোভেশন ও রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্টে ব্যাপক জোর দিচ্ছে। যা খুবই প্রশংসার যোগ্য।

কারখানা পরিদর্শন করায় শিক্ষাবিদদের ধন্যবাদ জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি প্রকৌশলী গোলাম মুর্শেদ। তিনি বলেন, ওয়ালটনের লক্ষ্য বিশ্বমানের পণ্য দিয়ে বাংলাদেশকে বহিঃর্বিশ্বে প্রতিনিধিত্ব করা। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং এর সবচেয়ে জনপ্রিয় ফোনগুলোর দাম
প্রযুক্তি সংবাদ

স্যামসাং এর সবচেয়ে জনপ্রিয় ফোনগুলোর দাম

শাওমির ১০০০তম এমআই স্টোর চালু
প্রযুক্তি সংবাদ

শাওমির ১০০০তম এমআই স্টোর চালু

প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ক্রয় ক্যামেরার উপর বেশি গুরুত্ব দেন ক্রেতা

“রাজ গুডম্যান-এর সাথে এআই ইন অ্যাকশন ” লার্নিং ওয়ার্কশপ আয়োজন করল ইও বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

“রাজ গুডম্যান-এর সাথে এআই ইন অ্যাকশন ” লার্নিং ওয়ার্কশপ আয়োজন করল ইও বাংলাদেশ

সোনালী ব্যাংকে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস
নির্বাচিত

সোনালী ব্যাংকে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস

সাফা ‘ওভারঅল উইনার’ এবং ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
নির্বাচিত

সাফা ‘ওভারঅল উইনার’ এবং ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার
অর্থ ও বাণিজ্য

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 November 2020

‘ওয়ালটন ইনোভেশন করছে, অর্থনীতিতে অবদান রাখছে’

Techzoom.TV |
TechzoomTV