Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাইট অ্যাপ ফেরালো ইনস্টাগ্রাম, মিলবে ১৭০ দেশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 March 2021
ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর
Share on FacebookShare on Twitter

নিজেদের লাইট অ্যাপ প্রথম ২০১৮ সালে নিয়ে এসেছিল ইনস্টাগ্রাম। পরে গত বছরের বসন্তে প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এখন এসে আরও একবার মত বদলেছে ইনস্টাগ্রাম।

নতুন করে ১৭০টি দেশের জন্য লাইট অ্যাপ আনার খবর জানিয়েছে ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

ইনস্টাগ্রামের লাইট অ্যাপে এবার যোগ হচ্ছে নতুন কিছু ফিচার। এ ছাড়াও ফাইল আকারও বাড়ছে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অ্যাপটি আসছে বলেও জানিয়েছে ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ উল্লেখ করেছে, ১৭০টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের নামও রয়েছে।

সাধারণ ইনস্টাগ্রাম অ্যাপ নামাতে ডিভাইসে ৩০ মেগাবাইট খালি জায়গার প্রয়োজন পড়ে। অন্যদিকে, ইনস্টাগ্রামের লাইট অ্যাপ নামাতে লাগে কেবল দুই মেগাবাইট। এর আগে লাইট অ্যাপ নামাতে ৫৭৩ কিলোবাইট খালি জায়গা থাকলেই চলতো। এবারের সংস্করণে আকার বেড়েছে অ্যাপটির।

এখনও লাইট অ্যাপটির কোনো আইওএস সংস্করণের ব্যাপারে পরিকল্পনা করেনি ইনস্টাগ্রাম।

অ্যাপের শুধু আকার বাড়েনি, নতুন ফিচারও এসেছে। এবার লাইট অ্যাপ থেকেই সরাসরি মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়াও ভিডিও রেকর্ডও পোস্ট করা সম্ভব হবে। অ্যাপের হোমপেইজে দেখা মিলবে রিলস ট্যাবেরও। তবে, বাদ পড়েছে শপিং ট্যাব।

ইনস্টাগ্রাম লাইট পণ্য ব্যবস্থাপক নিক ব্রাউন জানিয়েছেন, ইনস্টাগ্রাম লাইটে শপিং ট্যাব আনার “কোনো পরিকল্পনা তাদের টিমের নেই”। তিনি আরও বলছেন, ‘রিলস’ বর্তমানে ভারতে অনেকেই ব্যবহার করছেন। এজন্যই লাইট অ্যাপে রিলস ট্যাব রাখার কথা ভেবেছেন তারা।

লাইট অ্যাপ থেকে ব্যবহারকারীরা নিজেদের রিলস বানাতে পারবে না। শুধু এটিই নয়, লাইট অ্যাপে থাকছে না কোনো ‘অগমেন্টেড রিয়ালিটি ফেইস ফিল্টার’। তবে, দেখা মিলবে স্টিকার, জিফ এবং টেক্সটের।

আপাতত লাইট অ্যাপে কোনো বিজ্ঞাপনও থাকবে না। ব্রাউন অবশ্য বলছেন, “মনেটাইজেশন টুলের পুরো স্যুটটি আনতে প্রতিশ্রুতিবদ্ধ” তার টিম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনস্টাগ্রাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির ৮ জিবি র‌্যামের শক্তিশালী ফোন
নির্বাচিত

শাওমির ৮ জিবি র‌্যামের শক্তিশালী ফোন

ডিজিটাল কনটেন্ট ডেভেলপারদের জন্য হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল কনটেন্ট ডেভেলপারদের জন্য হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস

রিমোট ছাড়াই স্মার্টফোন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করবেন যেভাবে
কিভাবে করবেন

রিমোট ছাড়াই স্মার্টফোন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করবেন যেভাবে

অ্যাপ ছাড়াই কম্পিউটারে ছবি এডিট করবেন যেভাবে
কিভাবে করবেন

অ্যাপ ছাড়াই কম্পিউটারে ছবি এডিট করবেন যেভাবে

ওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের কোরাস ব্র্যান্ডের অত্যাধুনিক সাউন্ডবার

ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশের মেধাবী তরুণরা : পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশের মেধাবী তরুণরা : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 March 2021

লাইট অ্যাপ ফেরালো ইনস্টাগ্রাম, মিলবে ১৭০ দেশে

Techzoom.TV |
TechzoomTV