Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ হাজার টাকার নিচে সেরা ৫ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 30 November 2020
বাজারে দামের ভিত্তিতে সেরা ফোনগুলোর তালিকা
Share on FacebookShare on Twitter

সময় যখন স্মার্টনেসের তখন হাতে স্মার্টফোন থাকবে না তা কি হয়। একযুগ আগেও অনেকের ধারণা ছিল শুধুমাত্র শ্রেণীবিশেষে স্মার্টফোনের ব্যবহার। বর্তমানে সে ধারণা পাল্টেছে। ছোট বড়, ধনী গরিব সবার স্মার্টফোন ছাড়া চলেই না। শখ বা প্রয়োজনে স্মার্টফোন অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে আমাদের দৈনন্দিন জীবনে।

গ্রাহক চাহিদার প্রতি লক্ষ্য রেখে একের পর এক বাজেট ফোন বাজারে আনছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে সবচেয়ে কম বাজেটের ফোনগুলো নিয়ে আজকের ফিচার। যারা কম বাজেটের স্মার্টফোন কিনতে চান বা রাফ ইউজ করতে চান তাদের জন্য এই ফোনগুলো হতে পারে কাঙ্ক্ষিত। চলুন জেনে নিই কোন স্মার্টফোনগুলো কেনা যাবে ৫০০০ টাকারও কম মূল্যে।

১। এলজি অ্যারিস্টো ২

ফোনটির দাম বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার ৯৯০ টাকা। বিশ্বখ্যাত এলজি নিয়ে এসেছে কম বাজেটের স্মার্টফোন এলজি অ্যারিস্টো ২। অ্যারিস্টো ২ মডেলের স্মার্টফোনটিতে থাকছে ২ জি, ৩ জি এবং ৪ জি নেটওয়ার্ক। ৫ ইঞ্চির ন্যানো সিম সাপোর্টেড ফোনটিতে ১৬ এম কালার ও আইপিএস এলসিডি সক্ষমতার টাচস্ক্রিন ও কোয়ালকম এমএসএম৮৯১৭ স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট। ১৬ জিবি ইন্টার্নাল মেমোরির সঙ্গে ২ জিবি র‌্যাম ও এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ৩২ জিবি পর্যন্ত। সামনে ৫ মেগাপিক্সেল ও পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। টাইটান কালারের স্মার্টফোনটিতে থাকছে ২৪১০ মিলিঅ্যাম্পহার্জ ব্যাটারি।

২। আইটেল এ২৫

৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে আইটেল এ২৫ স্মার্টফোন। ডুয়েল সিম সাপোর্টেড ৫ ইঞ্চি ব্রাইটার স্ক্রিনের স্মার্টফোনটিতে থাকছে ৭২০/১০৮০ পিক্সেল ডিসপ্লে রেজুলেশন। অ্যানড্রয়েড কোয়াড কোর ১.৪জিএইচজেড সিপিইউ এর সঙ্গে স্প্রেডট্রাম এসসি৯৮৩২ই চিপসেট। সামনে ২ ও পিছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোনটিতে থাকছে ১ জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টার্নাল ও মাইক্রো এসডি এক্সটার্নাল মেমোরি। ২.০ মাইক্রো ইউএসবি। গ্রেডেশন পার্পল ও গ্রেডেশন ব্লু বডি কালারের স্মার্টফোনটিতে থাকছে ৩০২০ মিলিঅ্যাম্পহার্জের লিথিয়াম আয়ন ব্যাটারি।

৩। ওয়ালটন প্রিমো ই১০

ব্লু, লাইট ব্লু, পার্পল ও রেড এই চার কালারের স্মার্টফোন ওয়ালটন প্রিমো ই১০ এ থাকছে ৫১২ এমবি র‌্যাম, ৮ জিবি ইন্টার্নাল মেমোরি ও ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি এক্সটার্নাল মেমোরি। ফাইভ ইঞ্চি ডিসপ্লে প্রটেকশনের জন্য থাকছে ২.৫ডি কার্ভ গ্লাস। ১.৩ গিগাহার্জ কোয়াড কোরযুক্ত অ্যান্ড্রয়েড সেটটিতে রয়েছে ২ হাজার মিলিঅ্যাম্পহার্জের লায়ন ব্যাটারি। ৫ মেগাপিক্সেল প্রাইমারি ও ২মেগাপিক্সেল সেকেন্ডারি মেমোরি যুক্ত স্মার্টফোনটির দাম ৪ হাজার ৫০০ টাকা।

৪। উই এফ১০

৪ হাজার ৪৯০ টাকায় কেনা যাবে উই এফ১০ স্মার্টফোনটি। ব্লু, ব্লাক ও গোল্ড এই তিন কালারের স্মার্টফোনে রয়েছে ২ হাজার মিলিঅ্যাম্পহার্জ লিথিয়াম লায়ন ব্যাটারি। ৮ জিবি ইন্টার্নাল মেমোরির সঙ্গে থাকছে ১ জিবি র‌্যাম ও ৩২ জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি। ৩ জি নেটওয়ার্কের ডুয়াল সিম পোর্টযুক্ত ফোনটির ওজন ১৬১ গ্রাম। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর সিপিইউযুক্ত এফ ১০ স্মার্টফোনে দেয়া আছে ৪.৯৫ ইঞ্চি ডিসপ্লে।

৫। লাভা জেড৪০

গোল্ড ও গ্লোসি ব্লাক কালারের লাভা জেড৪০ স্মার্টফোনটির বাজার মূল্য ৪ হাজার ২৫০ টাকা প্রায়। ৪জি নেটওয়ার্কের ৪ ইঞ্চির ডিসপ্লের জন্য থাকছে কোর্নিং গরিলা গ্লাস প্রটেকটর। ফোনটির ওজন ১২০ গ্রাম মাত্র। ১ জিবি র‌্যাম, রম ৮ জিবি এক্সটার্নাল মেমোরি ৬৪ জিবি পর্যন্ত। সামনে ও পিছনে থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ২২৫০ মিলিঅ্যাম্পহার্জ লায়ন ব্যটারি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
প্রযুক্তি সংবাদ

জটিল প্রশ্নের জবাব দেবে ফেসবুক

ক্যাশলেস ট্রানজেকশনে ঝুঁকছে দেশ: সিটিও ফোরাম
নির্বাচিত

ক্যাশলেস ট্রানজেকশনে ঝুঁকছে দেশ: সিটিও ফোরাম

প্রবাসীরা ফোন রেজিস্ট্রেশন করতে পারবে ফ্রিতে
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা

ফাঁস হয়ে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইম, রইল দাম ও স্পেসিফিকেশন
নির্বাচিত

ফাঁস হয়ে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইম, রইল দাম ও স্পেসিফিকেশন

অ্যান্ড্রয়েডের চেয়ে দ্রুতগতি মিলবে হংমেং ওএসে—রেন ঝেংফেই
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের চেয়ে দ্রুতগতি মিলবে হংমেং ওএসে—রেন ঝেংফেই

ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করছে ফাইভজি মেসেজিং
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করছে ফাইভজি মেসেজিং

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 November 2020

৫ হাজার টাকার নিচে সেরা ৫ স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV