Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অজ্ঞাত স্থান থেকে আন্দোলনের ডাক দিচ্ছেন অবৈধ মোবাইল ব্যবসায়ী নেতারা

অজ্ঞাত স্থান থেকে আন্দোলনের ডাক: কঠোর হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 3 January 2026
অজ্ঞাত স্থান থেকে আন্দোলনের ডাক দিচ্ছেন অবৈধ মোবাইল ব্যবসায়ী নেতারা
Share on FacebookShare on Twitter

এনইআইআর (NEIR) ব্যবস্থা চালুর প্রতিবাদে গত বৃহস্পতিবার বিটিআরসি ভবনে হামলার পর থেকেই অবৈধ হ্যান্ডসেট ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতারা আত্মগোপনে চলে গেছেন। তবে গোপন স্থান থেকে ভিডিও বার্তা এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে তারা সাধারণ ব্যবসায়ীদের উসকে দেওয়ার চেষ্টা করছেন। এমনকি ‘কঠোর আন্দোলনের’ হুঁশিয়ারিও দিয়েছেন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে রবিবার (৪ জানুয়ারি) আন্দোলনে নামছেন ব্যবসায়ীরা। রাজধানীর ঢাকায় এই কর্মসূচীতে তাদের পরিবারের সদস্যরাও অংশ নিবেন বলে জানিয়েছেন অবৈধ হ্যান্ডসেট ব্যবসায়ী নেতারা।

জানা গেছে, ‘ল্যাগেজ পার্টি’ ও ‘গ্রে মার্কেট’ সিন্ডিকেটের কয়েকজন নেতা বিভিন্ন ফেসবুক গ্রুপে লাইভে এসে দোকান বন্ধ রাখার জন্য চাপ দিচ্ছেন। তাদের দাবি, সরকার শুল্ক না কমিয়ে এই ব্যবস্থা চালু করে ছোট ব্যবসায়ীদের বিপদে ফেলেছে। তবে আজ শনিবার থেকে সাধারণ ব্যবসায়ীরা এই ডাক প্রত্যাখ্যান করে দোকান খুলতে শুরু করায় সিন্ডিকেট নেতারা এখন ‘অজ্ঞাত স্থান’ থেকে নতুন কৌশলে আন্দোলনের কর্মসূচি দেওয়ার চেষ্টা করছেন।

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলার পর পুলিশ ও যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত দুই দিনে আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই হামলার নেপথ্যের কুশীলবদের শনাক্ত করা হচ্ছে। যারা পেছন থেকে উসকানি দিচ্ছে এবং সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাচ্ছে, তাদের প্রত্যেকের ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করা হচ্ছে। অজ্ঞাত স্থান থেকে আন্দোলনের ডাক দিলেও তারা খুব দ্রুতই আইনের আওতায় আসবে।

বিটিআরসি সাফ জানিয়ে দিয়েছে, কোনো ধরনের ভাঙচুর বা আন্দোলনের মুখে জাতীয় নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষার এই কারিগরি পদক্ষেপ (NEIR) স্থগিত করা হবে না। অবৈধ ফোন ব্যবহার করে যে ৮০ শতাংশের বেশি ডিজিটাল অপরাধ হচ্ছে, তা বন্ধে এই ব্যবস্থা কার্যকর রাখা অপরিহার্য।

সিন্ডিকেট নেতারা আন্দোলনের ডাক দিলেও সাধারণ খুচরা বিক্রেতাদের মধ্যে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। অধিকাংশ দোকান মালিকই মনে করছেন, ভাঙচুর ও সহিংসতার পথ বেছে নিয়ে তারা সাধারণ জনগণের সহানুভূতি হারিয়েছেন। যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটির অনেক ব্যবসায়ী এখন বৈধ পথে হ্যান্ডসেট আমদানির দিকে ঝুঁকতে আগ্রহী হচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায় আরেক দেশ
প্রযুক্তি সংবাদ

এবার ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে চায় আরেক দেশ

বিশ্বের জনপ্রিয় ১০ ওয়েবসাইট
নির্বাচিত

বিশ্বের জনপ্রিয় ১০ ওয়েবসাইট

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক
নির্বাচিত

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

ব্যবসা প্রসারে ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে ‘রেড ক্যানভাস’
নির্বাচিত

ব্যবসা প্রসারে ডিজিটাল মার্কেটিং সেবা দিচ্ছে ‘রেড ক্যানভাস’

ঈদ উপলক্ষে ফ্রিজের বাজার চাঙ্গা একচেটিয়া দাপটে ওয়ালটন
নির্বাচিত

ঈদ উপলক্ষে ফ্রিজের বাজার চাঙ্গা একচেটিয়া দাপটে ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 January 2026

অজ্ঞাত স্থান থেকে আন্দোলনের ডাক দিচ্ছেন অবৈধ মোবাইল ব্যবসায়ী নেতারা

Techzoom.TV |
TechzoomTV