Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে-জিটিইকে পাশে চায় ভারতীয় অপারেটররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 December 2020
হুয়াওয়ে-জিটিইকে পাশে চায় ভারতীয় অপারেটররা
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন যতই চীনা সরবরাহকারীদের দূরে ঠেলার পরিকল্পনা করুক না কেন, ভারতীয় টেলিকম অপারেটররা কিন্তু ফাইভজি প্রযুক্তির নেটওয়ার্ক স্থাপন প্রকল্পে হুয়াওয়ে ও জিটিইর মতো চীনা কোম্পানিকে পাশে চাইছে। এ কারণে তারা ভারতের ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনসের (ডিওটি) প্রতি আর্জি জানিয়েছে, ফাইভজি প্রযুক্তির ল্যাব ট্রায়ালের ক্ষেত্রে সরঞ্জাম ও সরবরাহকারীভিত্তিক আবেদনপত্র জমা দেয়ার বিধিনিষেধ যেন প্রত্যাহার করে নেয় সরকার। মূলত নতুন প্রজন্মের এ প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া মসৃণ করতেই এ ছাড় চাচ্ছে টেলিকম কোম্পানিগুলো। খবর ইকোনমিক টাইমস।

বুধবার ডিওটিকে এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিওএআই)। ওই চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন ট্রায়াল ইকুইপমেন্ট আমদানিতে শুল্ক প্রত্যাহার ও উৎসদেশ সম্পর্কিত বিধিনিষেধ প্রত্যাহারের আবেদনও করা হয়েছে। অপারেটররা জানিয়েছে, প্রুফ অব কনসেপ্ট (পিওসি) ও ট্রায়াল রানের ক্ষেত্রে ভেন্ডররা সাধারণত স্থানীয় উৎস থেকে সংগ্রহের পরিবর্তে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো বাইরে থেকে আমদানি করে—এটাই দীর্ঘদিনের প্রচলিত একটি ধারা। এখন এ ধারায় হঠাৎ পরিবর্তন আনতে গেলে ফাইভজির পরীক্ষামূলক প্রয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তাদের।

ওয়াকিবহাল সূত্রগুলো জানিয়েছে, ডিওটিকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ চিঠি দেয়ার উদ্দেশ্য হলো ফাইভজি প্রযুক্তির পরীক্ষা ও প্রয়োগের ক্ষেত্রে হুয়াওয়ে ও জিটিইর মতো চীনা সরবরাহকারীদের সম্পৃক্ততার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কারভাবে জানা।

সরকারিভাবে ভারতের টেলিকম খাতে চীনা সরবরাহকারীদের কার্যক্রম এখনো নিষিদ্ধ করা হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে মোদি প্রশাসন রাষ্ট্রায়ত্ত অপারেটর বিএসএনএল ও এমটিএনএলকে নির্দেশ দিয়েছে, তারা যেন যন্ত্রপাতি কেনার নতুন চুক্তি করার সময় চীনা সরবরাহকারীদের পরিহার করে। এছাড়া বেসরকারি অপারেটরদেরও একই পথ অনুসরণের জন্য চাপ দিচ্ছে সরকার। কিন্তু এগুলোর কোনোটিই আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা নয়।

এ অবস্থায় টেলিকম অপারেটররা চাইছে, দীর্ঘমেয়াদি সরঞ্জাম চুক্তির যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে সরকার যেন বিষয়টিতে স্পষ্ট নির্দেশনা দেয়। বিশেষ করে এমন এক সময়ে এ অচলাবস্থার তৈরি হয়েছে, যখন নতুন প্রজন্মের ফাইভজি প্রযুক্তির যুগে প্রবেশের অপেক্ষায় রয়েছে ভারত। টেলিকম কোম্পানিগুলোও সে অনুযায়ী দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে ব্যস্ত।

সিওএআই বলেছে, বিদ্যমান নির্দেশনা অনুযায়ী নতুন প্রজন্মের সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সরবরাহকারীদের সঙ্গে ফাইভজির পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কাজ করতে গেলে এর অনুমোদনের জন্য ডিওটি ও ওয়্যারলেস প্ল্যানিং অ্যান্ড কো-অর্ডিনেশন (ডব্লিউপিসি) বিভাগে নথিপত্র জমা দিতে হয়। এ বিধিনিষেধ প্রত্যাহার করা হলে অপারেটররা আরো দ্রুত ও সহজে ফাইভজি প্রযুক্তির পরীক্ষা চালাতে পারবে বলে সিওএআই জানিয়েছে।

আগামী বছরের জানুয়ারি-মার্চের দিকে ফোরজি স্পেকট্রামের নিলাম আয়োজন করতে পারে ডিওটি। তার কিছুদিনের মধ্যেই ফাইভজি স্পেকট্রামের নিলামও অনুষ্ঠিত হবে। সিওএআই নিলামে বরাদ্দকৃত ট্রায়াল স্পেকট্রাম অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যে যেকোনো শহর অথবা অঞ্চলে ফাইভজির পরীক্ষা চালানোর শিথিলতা দাবি করেছে। এছাড়া সময়মতো পরীক্ষা চালানোর অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার জন্য ডিওটিতে একজন নোডাল অফিসারকে মনোনয়ন দেয়ারও আর্জি জানিয়েছে সংগঠনটি।

এদিকে নকিয়া ও এরিকসনের মতো ইউরোপীয় সরঞ্জাম সরবরাহকারীরা বলেছে, ভারতে আসলে ফাইভজির পরীক্ষামূলক প্রয়োগের কোনো প্রয়োজনীয়তাই নেই। কারণ এরই মধ্যে শতাধিক দেশে এ প্রযুক্তির বাণিজ্যিক প্রয়োগ শুরু হয়ে গেছে।

ভারত এরই মধ্যে স্মার্ট কৃষি, স্মার্ট পরিবহন, ফিনটেক, স্মার্ট হেলথকেয়ার, স্মার্ট গ্রিড অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন প্রকল্পে ফাইভজি প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যে ডিওটি বিভিন্ন মন্ত্রণালয়, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে। এ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে হুয়াওয়েও রয়েছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬জি’র গতি হবে ৫জি’র চেয়ে ৮ হাজার গুণ বেশি
নির্বাচিত

৫জি এখন বাস্তব, গতি ১.৫ গিগাবাইট

ইন্টারনেটে প্রতি মিনিটে যা ঘটে
নির্বাচিত

ইন্টারনেটে প্রতি মিনিটে যা ঘটে

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ
অর্থ ও বাণিজ্য

১১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে শপআপ

ডিজিটাল নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এবার চীনে বন্ধ হলো ‘সিগন্যাল’
প্রযুক্তি সংবাদ

এবার চীনে বন্ধ হলো ‘সিগন্যাল’

অনলাইন বুলিং নিয়ন্ত্রণে স্কুলের সঙ্গে কাজ করবে ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

অনলাইন বুলিং নিয়ন্ত্রণে স্কুলের সঙ্গে কাজ করবে ইনস্টাগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যোগ হচ্ছে অডিওবুক ফিচার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 December 2020

হুয়াওয়ে-জিটিইকে পাশে চায় ভারতীয় অপারেটররা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix