Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সব হবে ‘নগদে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
Share on FacebookShare on Twitter

দৈনন্দিন জীবনের সব ডিজিটাল সেবা ‘নগদ’ প্ল্যাটফর্ম থেকে দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংস্থাটি। সে জন্য সম্প্রতি ‘সব হবে নগদ-এ’ নামের একটি ক্যাম্পেইন চালু করেছে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

ইতোমধ্যে অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট বিলসহ প্রায় সব ধরনের বিল পরিশোধ করা, ইনস্যুরেন্সের প্রিমিয়াম জমা দেওয়া এবং ইউটিলিটি বিল প্রদান এসবই ‘নগদ’-এর মাধ্যমে হচ্ছে। গ্রাহকদের জীবনযাপন আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে খুব অল্প সময়ের মধ্যে অন্যান্য সকল প্রয়োজনীয় সেবাও এই একটি প্ল্যাটফর্মে তুলে আনতে কাজ করছে ‘নগদ’।

অ্যাকাউন্ট খোলার সহজতম পদ্ধতি প্রবর্তন থেকে শুরু করে ‘নগদ’-এ সেবা নেওয়া সব সময়ই সহজ। শুরুতে ডিজিটাল কেওয়াইসি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করলেও এখন মোবাইল ফোনে *১৬৭# ডায়াল করার পর এবং পিন সেট করেই অ্যাকাউন্ট খোলা যায়। সব মিলে মাত্র কয়েক সেকেন্ড লাগে এই প্রক্রিয়াটি শেষ করতে।

কোভিড-১৯ মহামারির সময়ে মানুষের জীবনকে সহজ করতে ‘নগদ’ নিরলসভাবে কাজ করেছে। যার ফলে এখন চাইলেই ঘরে বসে যেকোনো জরুরি সেবা নেওয়ার পর ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করা যায়। ফলে একটি একটি করে অসংখ্য পরিবার এখন সুরক্ষিত থাকছে।

রাষ্ট্রীয় সেবা ‘নগদ’ মানুষের দৈনন্দিন কার্যক্রমকে সহজ করতে প্রায় ১২ হাজার মার্চেন্টের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করেছে। এর মধ্যে রয়েছে মিনা বাজার, ইউনিমার্ট, প্রাণ-আরএফএল, ওয়ালটন প্লাজা, ট্রান্সকম ডিজিটাল, বেস্ট ইলেকট্রনিক্স, বে এম্পোরিয়াম এবং যমুনা গ্রুপের হোলসেল ক্লাবের মতো প্রতিষ্ঠান – যেখানে গ্রাহকরা তাদের নিত্যকার প্রয়োজনীয় পেমেন্ট ‘নগদ’-এর মাধ্যমে করেছেন।

‘নগদ’ এর মাধ্যমে প্রায় ৫০০ ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হয়েছে। ফলে গ্রাহকেরা চাইলেই কাঙ্ক্ষিত কেনাকাটার পেমেন্ট স্বচ্ছন্দে ‘নগদ’ এর মাধ্যমে করতে পারছেন। আর্থিক লেনদেন করার প্রক্রিয়া অত্যন্ত সহজ হওয়ায় ‘নগদ’ এফ-কমার্সেও ব্যাপক জনপ্রিয়। ক্যাশ-আউট রেট বাজারের সর্বনিম্ন, হাজারে ৯.৯৯ টাকা হওয়ায় লেনদেনের ক্ষেত্রেও ‘নগদ’ এখন সর্বাধিক জনপ্রিয় লেনদেন মাধ্যম।

অনলাইন কেনাকাটাকে সহজ করতে একমাত্র ‘নগদ’ ডেলিভারি কোম্পানির সঙ্গেও পার্টনারশিপ করেছে যাতে পণ্য বিতরণ ও সরবরাহ নির্ঝঞ্জাট হয়। সম্প্রতি ‘নগদ’ ডেলিভারি কোম্পানি পেপারফ্লাই-কে সঙ্গে নিয়ে অত্যাধুনিক একটি সেবা চালু করেছে যেখানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাওয়া পণ্যটি হাতে পাওয়ার পরেই ‘নগদ’ এর বিল প্রদান করতে পারছেন।

অব্যাহতভাবে জনবান্ধব সব সেবা ‘নগদ’ এর প্ল্যাটফর্মে তুলে আনার বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “বাংলাদেশের মানুষকে একটি উপযুক্ত ডিজিটাল জীবন নিশ্চিত করতে কাজ করছে ‘নগদ’। একটি সফল ডিজিটাল ইকোসিস্টেম তৈরী করতে আমরা কঠোর পরিশ্রম করছি আর সেটি তৈরি করতে ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করাই হলো একমাত্র উপায়। ডিজিটাল ব্যবসা বাড়ানোর জন্য ‘নগদ’ বিভিন্ন ধরনের ক্যাশ-ব্যাকসহ আকর্ষণীয় সব অফার দিচ্ছে। ডিজিটাল জীবপনযাপনে মানুষকে উৎসাহিত করা এবং দেশের ডিজিটাল সংস্কৃতি উন্নতকরণে ‘নগদ’ সম্প্রতি ‘সব হবে নগদ-এ’ ক্যাম্পেইন চালু করেছে।”

গ্রাহকদেরকে জীবন-যাপন সহজ করতে গত ঈদ-উল আযহার সময় ‘নগদ’ ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (ই-ক্যাব) সঙ্গে মিলে দেশের প্রথম ডিজিটাল কোরবানির হাট করেছে। ফলে কোভিডের মধ্যে কোবরানির পশু খোঁজার জন্যে তাকে হাটে যেতে হয়নি। পেমেন্টও হয়েছে ‘নগদ’-এর মাধ্যমে।

করোনা মহামারিতে কৃষকদের পণ্য পরিবহনেও ‘নগদ’ ভূমিকা রেখেছে। গ্রাম থেকে কৃষকদের ফসল পোস্ট অফিসের গাড়িতে করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছে ‘নগদ’। জেল কর্তৃপক্ষের কাছে বন্দীদের জন্যে আত্মীয়রা টাকা পাঠাতে পারছেন ‘নগদ’-এর মাধ্যমে। এছাড়া ‘নগদ’-ই একমাত্র প্রতিষ্ঠান যার মাধ্যমে কোভিড-১৯ টেস্টের ফি দেওয়া যায়। গত ছয় মাসে প্রায় আড়াই লাখ মানুষের কোভিড টেস্ট ফি দেওয়া হয়েছে এই পদ্ধতিতে। লকডাউন চলাকালে ‘নগদ’-এর মাধ্যমে ২০০ গার্মেন্টস কারখানা তাদের কর্মীদের বেতন পরিশোধ করেছে। ১১টি দাতব্য প্রতিষ্ঠান তাদের সহায়তার টাকা সংগ্রহ করছে ‘নগদ’-এর মাধ্যমে। আর ইন্টারনেট বিল, স্কুল-কলেজের টিউশন ফি এখন চাইলেই ‘নগদ’-এ প্রদান করা সম্ভব।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে পেপাল চালুর আভাস
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে পেপাল চালুর আভাস

দেশের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না: পলক

গ্রুপ কল সুবিধা চালু করল ‘গুগল ডুয়ো’
প্রযুক্তি সংবাদ

গ্রুপ কল সুবিধা চালু করল ‘গুগল ডুয়ো’

ওয়ানপ্লাসের ১৩ হাজার টাকার ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা!
নির্বাচিত

ওয়ানপ্লাসের ১৩ হাজার টাকার ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা!

অনলাইন প্ল্যাটফর্মগুলোর সুরক্ষা ফিচার জোরদার করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্ল্যাটফর্মগুলোর সুরক্ষা ফিচার জোরদার করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ

বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রি ৯ শতাংশ কমেছে
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রি ৯ শতাংশ কমেছে

Load More

ট্রেন্ডিং টপিক

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix