Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডার্ক ওয়েবে ফাঁস হল ৭০ লক্ষ ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
ডার্ক ওয়েবে ফাঁস হল ৭০ লক্ষ ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য
Share on FacebookShare on Twitter

ইন্টারনেটে আমাদের ব্যক্তিগত এবং আর্থিক তথ্যাবলি যে কোনোভাবেই সুরক্ষিত নয় তা আরো একবার প্রমাণ হয়ে গেল। এবার প্রায় ৭০ লক্ষ মানুষের ডেবিট ও ক্রেডিট কার্ডের গোপন তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়লো। ২ জিবি সাইজের এই ডেটাবেস গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, পাঁচ লক্ষ কার্ড-হোল্ডারের PAN নম্বর পর্যন্ত ডার্ক ওয়েবে পাওয়া গিয়েছে যা এই ডিজিটাল বিপ্লবের যুগে অত্যন্ত আশঙ্কার বিষয়!

GajShield Infotech এর সিইও সোনিত জৈন এই ডেটা ফাঁসের ব্যাপারে মন্তব্য করেছেন। তার বক্তব্য, ” আমাদের সেন্সেটিভ ডেটাগুলি ডার্ক ওয়েবে এসে যাওয়ায় এটা স্পষ্ট যে ডেটা হ্যান্ডেলিং পলিসি’র ক্ষেত্রে বিভিন্ন সংস্থাকে আরো অনেক বেশি পরিমাণে কড়া হতে হবে। ইন্টার্নাল ইউজার হোক বা থার্ড পার্টি ভেন্ডার – সকলের ক্ষেত্রেই এই সংশোধিত ডেটা শর্তগুলি লাগু হওয়া উচিত। মনে রাখতে হবে, মানুষকে বোকা বানানোর জন্য স্ক্যামাররা নিত্য নতুন ফন্দি আঁটতে থাকে। কখনো ডিজিটাল ওয়ালেটের সঙ্গে KYC জুড়ে দেওয়া, আবার কখনো চটজলদি লোন ব ইজি ক্রেডিট কার্ডের নাম করে মানুষকে প্রতারিত করা হয়। এর ফলে বর্তমানে অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।”

এই পরিস্থিতিতে সমস্যার সমাধান কোন পথে সে ব্যাপারে বলতে গিয়ে সোনিত জৈন আরো বলেছেন, ” বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের সবসময়ই সচেতন করে থাকে যাতে তারা OTP, CVV বা কার্ড ও অ্যাকাউন্ট নম্বরের মতো একান্ত ব্যক্তিগত বিষয়গুলিকে অন্যের সাথে শেয়ার না করেন। তবে মনে রাখতে হবে, এক্ষেত্রে সেই সমস্ত প্রতিষ্ঠান বা সংস্থার দায়িত্বটাও কিন্তু কম নয়। তাদের আরো অনেক বেশি কার্যকর ডেটা সিকিউরিটি গড়ে তোলা প্রয়োজন, যার ফলে ডেটা চুরির প্রচেষ্টাকে প্রাথমিক ক্ষেত্রেই রুখে দেওয়া যায়। এজন্য কড়া ডেটা প্রাইভেসি আইন এবং উপভোক্তার ডেটা সুরক্ষিত রাখার বিষয়ে সংস্থার বিশেষ দায়বদ্ধতা জরুরী।”

বলা বাহুল্য, ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তিগত এবং ফাইনান্সিয়াল তথ্য চুরির প্রবণতা বর্তমানে ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। বিভিন্ন জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলি ডেটা ব্যবহারের শর্তাবলীকে বারবার লঙ্ঘন করছে। GoSMS Pro এরকম একটি অ্যাপ যারা ইউজারদের প্রাইভেসি নিয়ে মোটেই সচেতন নয়। সম্প্রতি একে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি BigBasket এর মতো সংস্থাও কুড়ি মিলিয়ন মানুষের ব্যক্তিগত তথ্যকে অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। ডেটা প্রাইভেসি লঙ্ঘনের হিসেব নিলে এই তালিকায় যে আরো অনেক নাম যুক্ত হবে তাতে কোনো সন্দেহ নেই।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুখে বলে অফ অন করতে পারবেন বাল্ব, ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মুখে বলে অফ অন করতে পারবেন বাল্ব, ক্যামেরা

‘থিংকফোন’ নিয়ে ফিরল লেনোভো
প্রযুক্তি সংবাদ

‘থিংকফোন’ নিয়ে ফিরল লেনোভো

টুইটারের লোগো থেকে বাদ পড়ছে পাখি
নির্বাচিত

টুইটারের লোগো থেকে বাদ পড়ছে পাখি

অ্যাপলের এ১৪ হবে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট
নির্বাচিত

অ্যাপলের এ১৪ হবে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট

হ্যাকারদের পুরস্কার দেবে সনি
প্রযুক্তি সংবাদ

হ্যাকারদের পুরস্কার দেবে সনি

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত
টেলিকম

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক
প্রযুক্তি সংবাদ

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix