Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে জি-মেইলে এডিট করা যাবে অ্যাটাচড ডকুমেন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
যেভাবে এল জিমেইলের নতুন লোগো
Share on FacebookShare on Twitter

জি-মেইলের মধ্যে যুক্ত থাকা Microsoft Office File-গুলোর জন্য প্রয়োজনীয় যে কোনো কাজ আরও সহজ হয়ে উঠল। এবার থেকে আর আলাদাভাবে ডাউনলোড করে কোনো অফিস ডকুমেন্ট এডিট করার প্রয়োজন নেই। জি-মেইলের মধ্যেই সরাসরি এডিট করা যাবে Microsoft Office File-গুলো।

এর আগে কোনো ডকুমেন্ট এডিট করতে গেলে, প্রথমে সংশ্লিষ্ট ডকুমেন্টটিকে Google Drive-এ ইমপোর্ট করতে হতো ব্যবহারকারীদের। তারপর যাবতীয় পরিবর্তন করা যেত। সব শেষে আবার মেইলে অ্যাটাচ করে পাঠাতে হত ডকুমেন্টগুলো। কিন্তু এবার আর এতো ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের। খুব সহজেই জি-মেইলের মধ্যে হয়ে যাবে প্রয়োজনীয় কাজ।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই ফিচারের সাহায্যে সহজেই Office File খোলা ও এডিট করা যাবে। এ ক্ষেত্রে Gmail-এর মধ্যে থেকে Google Docs Editor-এর সাহায্যে একটি MS ডকুমেন্ট খোলার পাশাপাশি এডিটও করতে পারবেন ব্যবহারকারীরা। তবে এই নতুন এডিটিং টুল Office File গুলিকে Google Doc ফরম্যাটে কনভার্ট করতে পারে না। এ ক্ষেত্রে মূল ফাইল ফরম্যাটটি একই থাকে। এই পুরো প্রক্রিয়ায় আরও কয়েকটি সুবিধা রয়েছে।

কোনো ফাইল এডিট করার পর আপনি সরাসরি অরিজিনাল ই-মেইলটির রিপ্লাই দিতে পারেন। এখানেই শেষ নয়। আপডেটেড ফাইলটিও অল্প সময়ের মধ্যে খুব সহজে পাঠানো যাবে। এর জন্য প্রথমে ডাউনলোড বা ফের অ্যাটাচ করার দরকার নেই। এগুলোর পাশাপাশি Office File-কে আরো সহজ করে তুলতে নতুন ফিচারের উপরে কাজ করছে Google।

এ ক্ষেত্রে নতুন ম্যাক্রো কনভার্টার ফিচার আনা হচ্ছে Google Workspace-এ। এই ম্যাক্রো কনভার্টার (Macro Converter) ফিচারের সাহায্যে ব্যক্তি ও সংস্থা বিশেষে Excel ও Sheet-এ ফাইল ইমপোর্টের কাজ আরও সহজ হয়ে উঠবে।

শোনা যাচ্ছে, Google Doc-এর ডকুমেন্ট ওরিয়েন্টেশন, ইমেজ সাপোর্ট সিস্টেমসহ একাধিক ফিচারের উপর কাজ করছে ক্যালিফোর্নিয়ার টেক জায়ান্ট The Mountain View-ও। এর জেরে দুই ধরনের অর্থাৎ হরাইজনাল ও ভার্টিকাল ওরিয়েন্টেশনে দেখা যাবে ডকুমেন্টস।

উল্লেখ্য, এই বছরের মাঝামাঝি সময় থেকে গুগল সুইটের (Google Suite) একাধিক অ্যাপে নানা পরিবর্তন এসেছে। Gmail, Google Drive-সহ নানা ফিচারের লোগোর পরিবর্তন হয়েছে। পাশাপাশি কিছু অ্যাপ বন্ধ করে নতুন অ্যাপ্লিকেশন ও ফিচারের লঞ্চও করা হয়েছে। Google-এর তরফে জানানো হয়েছে এই GSuite পরিবারের অ্যাপগুলিকে এবার Google Workspace হিসেবে রিব্র্যান্ড করা হচ্ছে। এর জেরে Google Docs, ক্যালেন্ডার সব কিছুর অবয়বেই পরিবর্তন আনা হচ্ছে। বদলেছে Gmail, Google Driver-এর লোগো ডিজইনও।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাঁস হয়ে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইম, রইল দাম ও স্পেসিফিকেশন
নির্বাচিত

ফাঁস হয়ে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইম, রইল দাম ও স্পেসিফিকেশন

গুগলের টু-স্টেপ ভেরিফিকেশন চালু হবে না চাইলেও
প্রযুক্তি বাজার

গুগলের টু-স্টেপ ভেরিফিকেশন চালু হবে না চাইলেও

বাজারে এল টিভিএস স্কুটি পেপ প্লাসের নতুন মডেল
অটোমোবাইল

বাজারে এল টিভিএস স্কুটি পেপ প্লাসের নতুন মডেল

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনইআইআর ঠেকাতে দেশ অস্থিতিশীল করার হুমকি অবৈধ মোবাইল মাফিয়া’র: নেপথ্যে আ.লীগের ইন্ধন!
প্রযুক্তি সংবাদ

এনইআইআর ঠেকাতে দেশ অস্থিতিশীল করার হুমকি অবৈধ মোবাইল মাফিয়া’র: নেপথ্যে আ.লীগের ইন্ধন!

আজ শেষ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা
প্রযুক্তি সংবাদ

আজ শেষ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix