Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল দক্ষতা অর্জন করাই হবে আগামী সভ্যতার টিকে থাকর হাতিয়ার: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
ডিজিটাল দক্ষতা অর্জন করাই হবে আগামী সভ্যতার টিকে থাকর হাতিয়ার: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল রূপান্তরের কারণে প্রচলিত প্রযুক্তিনির্ভর দক্ষতা আগামী দিনের পেশার কাজে লাগবেনা। কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, বিগডাটা, রোবটিকস, ব্লকচেইন ইত্যাদি প্রযুক্তির দক্ষতা অর্জন করাই হবে আগামী দিনের সভ্যতায় টিকে থাকার হাতিয়ার। এই লক্ষ্যে প্রচলিত পাঠ্যক্রম, পাঠদান পদ্ধতি ও প্রশিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য নিরূপণসহ প্রশিক্ষণের আমুল পরিবর্তন করতে হবে।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অধীন সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, কল্যান ফাউন্ডেশন ও ইন্সিটিউটসমূহে ই-ট্রেনিং ও সার্ভিস ম্যানেজমেন্ট প্লাটফরম বাস্তবায়নের মাধ্যমে বহুমাত্রিক সেবার অনলাইন ভিত্তিক পরিচালনা, কেন্দ্রিয় মনিটরিং ব্যবস্থা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: আখতার হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আকতারুজ্জামান খান কবির অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল প্রশিক্ষণ কার্যক্রম পিছিযে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে যুগান্তকারি একটি উদ্যোগ । এই উদ্যোগের সাথে টেলিটক প্রযুক্তিগত সমর্থন উদ্যোগটির সফলভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবে । এই ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিটিসিএল, সাবমেরিন ক্যাবল কিংবা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সহযোগিতার প্রয়োজন হলেও আমরা সেক্ষেত্রেও ভূমিকা রাখতে পিছপা হবো না।

বাংলাদেশে যাতে ডিজিটাল কোন বৈষম্যা না থাকে সে লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে দেশে কম্পিউটার বিপ্লবের অগ্রদূত  মোস্তাফা জব্বার বলেন, মানুষের দোরগোড়ায় উচ্চগতির ইন্টারনেটে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, আমরা শুধু নেটওয়ার্কই পৌঁছে দেব না, দেশের সাধারণ মানুষের জন্য ডিজিটাল ডিভাইস সহজলভ্য করতে আমরা কাজ করছি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী যুব প্রশিক্ষণের কাজকে অসাধারণ উদ্যোগ উল্লেখ করে বলেন, বিদ্যমান প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে উদ্যোক্তা সৃষ্টি হওয়ার যেমন সুযোগ নেই তেমনি ডিজিটাল প্রযুক্তিকেও পেশা হিসেবে তাদের পক্ষে বেছে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কর্মমূখী ডিজিটাল দক্ষতা অর্জনের প্রশিক্ষণ এই দুইয়ের ব্যবধান গোঁচাতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডিজিটাল প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ মন্ত্রণালয়ের জন্য একটি মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে ডিজিটাল প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

চুক্তি অনুযায়ী সার্ভিস ম্যানেজমেন্ট প্লাটফর্মে প্রয়োজনীয় সফটওয়্যার এপ্লিকেশন ও হার্ডওয়্যার সাপোর্ট প্রদান করবে টেলিটক বাংলাদেশ লিঃ। উক্ত প্লাটফর্ম সার্ভে, গবেষণা ও উদ্ভাবনী সেবার উন্নয়ন ও সম্পৃক্তকরণে উন্মুক্ত রাখা হবে। এ সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়মিত করপোরেট মোবাইল ফোন সেবা (যথাঃ-ভয়েস, এমএসএস, ডাটা, বাল্ক এসএমএস সার্ভিস) এর পাশাপাশি সার্ভিস ম্যানেজমেন্ট প্লাটফর্মে নিম্নোক্ত সার্ভিস মডিউল সমন্বয় করা হবে।#

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫জি স্মার্টফোন নিয়ে এলো লেনোভো
নির্বাচিত

৫জি ফোন কেনার আগে এই বিষয়গুলি চেক করুন, নইলে কিন্তু ব্যবহার করতে পারবেন না

অপোর অবিশ্বাস্য অফার
প্রযুক্তি সংবাদ

অপোর অবিশ্বাস্য অফার

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
নির্বাচিত

আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে এনইআইআর

ওয়ালটনের ভেন্টিলেটর উদ্বোধন করবেন পলক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ভেন্টিলেটর উদ্বোধন করবেন পলক

এসএসএলকমার্জ চালু করলো ‘বাংলা কিউআর’
প্রযুক্তি সংবাদ

এসএসএলকমার্জ চালু করলো ‘বাংলা কিউআর’

ডুয়েল ফ্রন্ট ক্যামেরাতে আসছে ভিভো এস৭ টি 
নির্বাচিত

বিদেশ থেকে নিয়ে আসা মোবাইল যেভাবে নিবন্ধন করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix