Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪ হাজার ৮২৫ কোটি রুপি বিনিয়োগ করবে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
চীন থেকে সরছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহৎ স্মার্টফোন নির্মাতা স্যামসাং ডিভাইস উৎপাদনের জন্য চীননির্ভরতা শূন্যে নামিয়ে এনেছে। এখন ডিসপ্লে উৎপাদনের জন্যও চীননির্ভরতা কমাতে চাইছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে চীন থেকে মোবাইল এবং আইটি ডিসপ্লে কারখানা ভারতের উত্তর প্রদেশে স্থানান্তরে ৪ হাজার ৮২৫ কোটি রুপি বিনিয়োগের নতুন পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিকস প্রতিষ্ঠানটি। উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে স্যামসাংয়ের ভারতে বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি জানানো হয়েছে। খবর ইটি টেলিকম।

ভারতের কেন্দ্রীয় সরকার স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের ঘোষণা দিয়েছে। এর আওতায় স্থানীয়ভাবে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনে মোদি সরকারের আর্থিক প্রণোদনা পাবে স্থানীয় এবং বৈশ্বিক প্রযুক্তি পণ্য নির্মাতারা। পিএলআই স্কিমের আওতায় ভারতে স্থানীয়ভাবে ডিভাইস উৎপাদনের কার্যক্রম জোরদার করেছে একগুচ্ছ বহুজাতিক প্রতিষ্ঠান। এ তালিকায় রয়েছে অ্যাপলের চুক্তিভিত্তিক আইফোন নির্মাতা ফক্সকন, পেগাট্রন ও উইস্ট্রনের পাশাপাশি স্থানীয় ডিভাইস নির্মাতা মাইক্রোম্যাক্স ও লাভা।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকারের মন্ত্রিসভা স্যামসাং ডিসপ্লে নয়ডা প্রাইভেট লিমিটেডকে বিশেষ আর্থিক প্রণোদনা দেয়ার বিষয়টিতে অনুমোদন দিয়েছে। এর পরই চীন থেকে ডিসপ্লে কারখানা উত্তর প্রদেশে স্থানান্তরে বড় অংকের বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে স্যামসাং।

বিবৃতিতে উত্তর প্রদেশ সরকারের এক মুখপাত্র বলেন, ভারতে এটিই প্রথম কোনো হাইটেক প্রজেক্ট, যা চীন থেকে ভারতে স্থানান্তর করতে যাচ্ছে স্যামসাং। এ রকম প্রজেক্ট থাকা বিশ্বের তৃতীয় দেশ হতে চলেছে ভারত, যা সরাসরি ৫১০ জনের কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি কারখানাটিতে পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে।

টানা কয়েক বছর ধরে প্রযুক্তি পণ্য উৎপাদনে চীননির্ভরতা কমাতে কাজ করছে স্যামসাং। বর্তমানে টিভি, মোবাইল ফোন, ট্যাবলেট ও স্মার্ট ঘড়িতে ব্যবহূত ৭০ শতাংশের কিছু বেশি ডিসপ্লে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং চীনের কারখানায় উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।

ভারতে এশিয়ার সবচেয়ে বৃহৎ স্মার্টফোন উৎপাদন কারখানা পরিচালনা করছে স্যামসাং। ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে কারখানাটির কার্যক্রম উদ্বোধন করেন। ওই সময় কারখানাটিতে ৪ হাজার ৯১৫ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছিল।

স্যামসাং গত আগস্টে স্মার্টফোন উৎপাদন কার্যক্রমের বৃহৎ একটি অংশ ভিয়েতনাম এবং অন্যান্য দেশ থেকে ভারতে স্থানান্তরের সিদ্ধান্ত জানিয়েছিল। ওই সময় দেশটিতে আগামী পাঁচ বছরে ৪ হাজার কোটি ডলার মূল্যের (৩ লাখ কোটি রুপি) স্মার্টফোন উৎপাদনের চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং ডিভাইস উৎপাদন লাইনে বৈচিত্র্য আনতে কাজ করছে। ভারতে ডিভাইস উৎপাদনের লক্ষ্যে কার্যক্রম ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ভারত সরকারের পিএলআই স্কিম সুবিধার আওতায় এখন ভিয়েতনাম ও অন্যান্য দেশের স্মার্টফোন উৎপাদন কার্যক্রমও ভারতে সরিয়ে নিতে চাইছে প্রতিষ্ঠানটি।

চীনের পরই ভিয়েতনাম হলো বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন রফতানিকারক দেশ। তবে ভারত সরকার এখন স্থানীয় উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। দেশটিতে স্মার্টফোনসহ আনুষঙ্গিক অন্যান্য তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনে নানা ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে নরেন্দ্র মোদি সরকার। পিএলআই ঘোষণা দেয়ার পর অ্যাপল ও স্যামসাংসহ অন্যান্য ডিভাইস নির্মাতারাও এখন ভারতে উৎপাদন কার্যক্রম জোরদারে মরিয়া হয়ে উঠেছে।

গত আগস্টে ভারত সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অ্যাপল কয়েক বছর ধরে ভারতে চুক্তিভিত্তিক ডিভাইস নির্মাতাদের মাধ্যমে আইফোনের সাশ্রয়ী মডেলগুলো উৎপাদন করে এলেও এখন হাই-এন্ড আইফোনের উৎপাদন শুরু করেছে। স্যামসাং এরই মধ্যে আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে ৪ হাজার কোটি ডলারের স্মার্টফোন উৎপাদনের লক্ষ্যমাত্রার নথিপত্র ভারত সরকারের কাছে জমা দিয়েছে। এসব ডিভাইসের মধ্যে ২০০ ডলার মূল্যের ডিভাইস থাকবে মোট ২ হাজার ৫০০ কোটি ডলারের এবং এ মূল্য সেগমেন্টের বেশির ভাগ ডিভাইস বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হবে।

ভারতের নয়ডায় নিজেদের সবচেয়ে বৃহৎ স্মার্টফোন উৎপাদন কারখানা পরিচালনা করছে স্যামসাং। এ কারখানা থেকে উৎপাদিত ডিভাইসও বাইরের দেশে রফতানি করছে প্রতিষ্ঠানটি। স্যামসাং চীনে নিজেদের ডিভাইস উৎপাদন কার্যক্রম শতভাগ গুটিয়ে নিয়েছে। বর্তমানে ভিয়েতনামে নিজেদের ৫০ শতাংশ স্মার্টফোন উৎপাদনের কাজ করছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ায় চড়া মজুরির কারণে বাইরের দেশে ডিভাইস উৎপাদন জোরদার করছে প্রতিষ্ঠানটি। ব্রাজিল ও ইন্দোনেশিয়ায়ও প্রতিষ্ঠানটির স্মার্টফোন উৎপাদন কার্যক্রম রয়েছে।

বিশ্লেষকদের মতে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভারত স্মার্টফোনের পরবর্তী উৎপাদন হাব হওয়ার পথে রয়েছে। ওয়াশিংটন-বেইজিংয়ের চলমান বাণিজ্য বিরোধের জেরে আইফোন নির্মাতা অ্যাপল উৎপাদন সক্ষমতার এক-পঞ্চমাংশ চীন থেকে ভারতে সরিয়ে নিচ্ছে। গত মে মাসে এমন তথ্য জানা যায়। একই সময় ভারতীয় মোবাইল হ্যান্ডসেট নির্মাতা লাভা ইন্টারন্যাশনালের উৎপাদন কার্যক্রম চীন থেকে ভারতে সরিয়ে নেয়ার তথ্য সামনে আসে। ভারতভিত্তিক প্রতিষ্ঠান হলেও এতদিন চীনে ডিভাইস উৎপাদন করে আসছিল লাভা। শুধু উৎপাদন কার্যক্রমই নয়; ছয় মাসের মধ্যে নিজেদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) কার্যক্রমও চীন থেকে নিজ দেশে সরিয়ে নেয়ার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। চলতি বছরেই চীন থেকে ভারতে ডিভাইস উৎপাদন কার্যক্রম স্থানান্তরের জন্য ৮০ কোটি রুপি বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিল লাভা। এছাড়া আগামী পাঁচ বছর ধাপে ধাপে প্রতিষ্ঠানটি ৮০০ কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকদের ভাষ্যে, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজার, যা স্যামসাংয়ের জন্য বড় বাজার। ভারতের ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে গত প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শাওমিকে হটিয়ে শীর্ষ অবস্থান পুনরুদ্ধারে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। বার্ষিক মোট উৎপাদিত ডিভাইসের বৃহৎ একটি অংশ ভারতে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। যে কারণে ভারতকে ডিভাইস উৎপাদন ও রফতানি হাব হিসেবে দেখছে স্যামসাং।

 

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো”-র পার্টনার্স মিট’২০২২ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

মোবাইল এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো”-র পার্টনার্স মিট’২০২২ অনুষ্ঠিত

টানা ১২ ঘণ্টারও বেশি উড়তে সক্ষম চীনের নতুন ড্রোন
প্রযুক্তি সংবাদ

টানা ১২ ঘণ্টারও বেশি উড়তে সক্ষম চীনের নতুন ড্রোন

যা থাকছে কোকাকোলার ফোনে
নির্বাচিত

যা থাকছে কোকাকোলার ফোনে

বিজ্ঞাপন থেকে নিরাপদে থাকবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো যাবে অ্যান্ড্রয়েডেও

ইন্টারনেট সার্ভিসেস ও রিটেইলিং ক্যাটাগরিতে শাওমি ৭ম
নির্বাচিত

শাওমি গ্রাহকদের জন্য খারাপ খবর, দাম বাড়ছে সমস্ত ফোনের

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাকে টেক্কা দেবে শাওমির এই ফোন
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রাকে টেক্কা দেবে শাওমির এই ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix