Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো যাবে অ্যান্ড্রয়েডেও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ জানুয়ারি ২০২৩
বিজ্ঞাপন থেকে নিরাপদে থাকবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

আইফোন ১৪ এর মতো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদ বার্তা পাঠানোর নতুন ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড। এর ফলে মোবাইল নেটওয়ার্কের বাইরে গিয়েও স্যাটেলাইট ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে জরুরি বার্তা পাঠানো যাবে।

প্রযুক্তিপণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০২৩ এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন স্যাটেলাইট আত্মপ্রকাশ করে। এটিকে একটি নতুন যুগের সূচনা বলছেন প্রযুক্তিবোদ্ধারা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডে ইরিডিয়ামের প্রযুক্তি সুবিধায় ৬৬ উপগ্রহের মাধ্যমে জরুরি বার্তা, ডাটা ও দ্বিমুখী বার্তা আদান-প্রদান করা যাবে। একইসঙ্গে অন্যদের পাঠানো বার্তা পড়ার সুযোগও মিলবে।

অ্যাপলের জরুরি বার্তা আদান-প্রদানে ব্যবহৃত গ্লোবালস্টার স্যাটেলাইটের মতোই কাজ করবে ইরিডিয়াম। এমনকি এ পরিষেবায় আইফোনের অগ্রগতির সঙ্গে অ্যান্ড্রয়েড ফোনগুলিকে সমান সমান রাখবে বলেও দাবি নির্মাতা প্রতিষ্ঠানটির।

সিনেটের প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপলের ইমার্জেন্সি এসওএস এর মতোই কাজ করবে অ্যান্ড্রয়েডের নতুন এ ফিচার।

অ্যাপলের দেওয়া তথ্য মতে, আপনার অবস্থান যদি পরিষ্কার আকাশে নিচে হয় এবং সেই মুহূর্তে আপনি প্রচলিত নেটওয়ার্ক ব্যবস্থার বাইরে থাকেন, তখন স্যাটেলাইটের সঙ্গে আইফোন ১৪ সংযুক্ত করার সুযোগ পাবেন। সহজ করে বললে, পরিষ্কার আকাশ, সামনে উঁচু পাহাড় বা অধিক পাতাযুক্ত গাছ না থাকলে সহজেই আইফোনে স্যাটেলাইট যুক্ত হবে। স্মার্টফোনটি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে কত সময় নেবে, সেটা নির্ভর করছে আপনার অবস্থান ও পরিবেশের ওপর। এছাড়াও স্বচ্ছ আকাশ থাকলে স্যাটেলাইটে যুক্ত হয়ে কোনো টেক্সট পাঠালে তা দ্রুত সময়ের মধ্যে পৌঁছবে।

অ্যান্ড্রয়েডের সব ফোনে নতুন এ ফিচারের সুবিধা মিলবে না, এ জন্য অবশ্যই নির্দিষ্ট প্রসেসরে চলা হালনাগাদ মডেলের ফোন ব্যবহার করতে হবে। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে মুক্তির জন্য অপেক্ষায় থাকা বেশ কিছু ফোনে এ সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগনের ৮ জেন ২ সিস্টেম থাকা ডিভাইসহ স্ন্যাপড্রাগন এক্স৭০ ফাইভজি মডেমের মাধ্যমে এ ফিচার চলবে। এ বছরের শেষ নাগাদ এ সুবিধা পাওয়া যেতে পারে।

এখনো পুরো বিষয়টি খোলাসা করেনি নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। কারণ এ পরিষেবা বাস্তবায়নের অনেক কিছুই নির্ভর করছে ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উপর।

স্ন্যাপড্রাগন স্যাটেলাইট পরিষেবার জন্য ব্যবহারকারীকে অর্থ গুণতে হবে কিনা, এ ব্যাপারেও স্পষ্ট কিছু জানায়নি সিনেট। তবে বিনামূল্যে দুই বছরের জরুরি এসওএস সেবা প্রদানের কথা জানিয়েছিলো অ্যাপল।

এদিকে জরুরী বার্তার পাশাপাশি একটি প্রিমিয়াম পরিষেবা আনার পরিকল্পনাও রয়েছে কোয়ালকমের। যার মাধ্যমে সামাজিক উদ্দেশ্যে ডেটা বা বার্তা পাঠাতে স্যাটেলাইট ব্যবহার করা যাবে। কোয়ালকমের সেই পরিষেবাটি নিতে কত অর্থ গুণতে হবে তা প্রকাশ করেনি।

ইরিডিয়ামের চিফ টেকনিক্যাল অফিসার গ্রেগ পেল্টন বলেছেন, যত মানুষই এ সুবিধা ব্যবহার করুক না কেন, বার্তা আদান-প্রদানে কোন সমস্যা হবে না বলেই আমি মনে করি। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে আমাদের যে সক্ষমতা তা এই পরিষেবা চালানোর জন্য যথেষ্ট।

স্যাটেলাইট সুবিধা ব্যবহার করে জরুরি বিপদ বার্তা পাঠাতে পারেন আইফোন ১৪ সিরিজের আইফোন ব্যবহারকারীরা। গত বছরের নভেম্বর মাসে নির্দিষ্ট কিছু অঞ্চলে ইমার্জেন্সি এসওএস সুবিধা চালু করে অ্যাপল।

এসওএস যেভাবে ব্যবহার করতে হয়

আগেই বলা হয়েছে, যখন সেলুলার প্রযুক্তির নেটওয়ার্ক বা ওয়াইফাইয়ের কভারেজ এরিয়ার বাইরে থাকবেন, তখন আইফোনের মাধ্যমে জরুরি মুহূর্তে টেক্সট বা কল করা যাবে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে আপনার আইফোনে এটি ব্যবহার করতে পারবেন। চলুন জেনে নিই-

প্রথমেই আপনার ফোনের স্ক্রিনের দিকে তাকান। সেখানে প্রদর্শিত ‘কানেক্ট টু অ্যা স্যাটেলাইট’ এ ক্লিক করুন। এ জন্য প্রথমেই আপনার ফোন পকেট থেকে বের করতে হবে। তবে প্রতিনিয়ত যেভাবে ফোনটি ধরে কাজ করেন, সেভাবে ধরলেই হবে। আলাদা কোনো পজিশনে যেতে হবে না। একই সঙ্গে নিশ্চিত হতে হবে, আপনার অবস্থান পরিষ্কার আকাশের নিচে।

অবস্থার গতিবিধি দেখে, যদি আপনার অবস্থান পরিবর্তনের দরকার হয়, তাহলে আইফোন সে অনুসারে গাইডলাইন দেবে। অর্থাৎ আপনাকে কতটুকু ডানে বা বামে যেতে হবে, তা স্ক্রিনে প্রদর্শিত হবে। একবার স্যাটেলাইট কানেকটেড হলে, ফোন লকড হওয়ার পরেও সেটা চলমান থাকতে হবে।

স্যাটেলাইট ব্যবহার করে জরুরি মুহূর্তে টেক্সট করাও যাবে। প্রথমে কল করার চেষ্টাও করতে পারে। তবে স্যাটেলাইটে সংযুক্ত হওয়ার পর কল করা না গেলে টেক্সট পাঠাতে পারবেন। এ প্রযুক্তি ব্যবহার করে টেক্সট পাঠাতে ১৫ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।

* প্রথমে ফোনের ইমার্জেন্সি টেক্সট ভায়া স্যাটেলাইট অপশনে ক্লিক করুন।
* এরপর জরুরি টেক্সট পাঠানোর অপশন পাবেন।
* এছাড়াও আপনি টেক্সট এর মাধ্যমে আপনার বর্তমান অবস্থান ও লোকেশন পাঠাতে পারবেন।
* এ ক্ষেত্রে আপনাকে স্কিনে প্রদর্শিত নির্দেশনা অনুসারে কাজ করতে হবে।

ফোনে একবার স্যাটেলাইট কানেক্ট হলে ইমার্জেন্সি রেসপন্ডার্স দলের সঙ্গে টেক্সট কনভারসেশন করা যাবে। এমনকি তাদেরকে আপনার মোবাইলে ব্যাটারির লাইফ, মেডিকেল আইডি বা জরুরি কন্টাক্ট নম্বর প্রদান করা যাবে

এসব ছাড়া প্রয়োজন অনুসারে ইমার্জেন্সি রেসপন্ডার্স দলের সঙ্গে যেকোনো কথা বলা যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করলে কেন কেউ কিছু বলে না?
প্রযুক্তি সংবাদ

ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করলে কেন কেউ কিছু বলে না?

রিয়েলমি সি ২৫ স্পেসিফিকেশন !
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি সি ২৫ স্পেসিফিকেশন !

ডার্ক ওয়েবে কি কিনতে পাওয়া যায় ?
প্রযুক্তি সংবাদ

ডার্ক ওয়েবে কি কিনতে পাওয়া যায় ?

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের গর্বিত স্পন্সর হলো টেক জায়ান্ট ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের গর্বিত স্পন্সর হলো টেক জায়ান্ট ওয়ালটন

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ও স্যামসাং থেকে রয়্যালটি আদায় করবে হুয়াওয়ে

দেশে তৈরি ৮ লাখ টাকার গাড়ি আসছে জুনেই
অটোমোবাইল

দেশে তৈরি ৮ লাখ টাকার গাড়ি আসছে জুনেই

Load More

ট্রেন্ডিং টপিক

অজ্ঞান হওয়ার আগেই সতর্ক করবে এই স্মার্টওয়াচ
প্রযুক্তি পরামর্শ

অজ্ঞান হওয়ার আগেই সতর্ক করবে এই স্মার্টওয়াচ

দেশে এআইয়ের ব্যবহার বেড়েছে ৮ শতাংশ, বেশি অনলাইন শিক্ষায়
প্রযুক্তি সংবাদ

অবশেষে ‘জানি না’ বলতে শিখল এআই, কমবে ভুল তথ্যের প্রবণতা

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
প্রযুক্তি সংবাদ

দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই

উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা
অটোমোবাইল

উবার অ্যাপে আসছে নতুন ২ সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix