Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 19 December 2020
ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি
Share on FacebookShare on Twitter

ওয়ালটনের অনলাইন বিক্রয় প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’য় এয়ার কন্ডিশনার বা এসি ক্রেতাদের জন্য চলছে বিশেষ ক্যাম্পেইন। ওয়ালটন এর নাম দিয়েছে ‘একের ভেতর চার, এসি কিনবে সবাই এবার’। ক্যাম্পেইনের আওতায় ই-প্লাজায় ৪টি বিশেষ সুবিধায় এসি কেনার সুযোগ দিচ্ছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

এখন ঘরে বসেই ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd.com) ওয়েবসাইট থেকে নির্দিষ্ট মডেলের এসি কেনার কেনার ক্ষেত্রে রয়েছে ১৪ শতাংশ পর্যন্ত নগদ ছাড়।

পাশাপাশি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল ও সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে অনলাইন পেমেন্ট করলে ক্রেতারা পাচ্ছেন মাসিক ৭২৯ টাকা কিস্তিতে সুদবিহীন ৩৬ মাস বা ৩ বছর পর্যন্ত ইএমআই (ইক্যুয়াল মান্থ্যলি ইন্সটলমেন্ট) সুবিধা। একই সঙ্গে ফ্রি হোম ডেলিভারি ও ইন্সটলেশন সুবিধা দিচ্ছে ওয়ালটন।

এদিকে সারা দেশে চলছে ওয়ালটনের ‘এসি এক্সচেঞ্জ’ ক্যাম্পেইন। এর আওতায় গ্রাহকেরা যেকোনো ব্র্র্যান্ডের পুরনো এসি জমা দিয়ে ওয়ালটনের যেকোনো মডেলের নতুন এসি ২৫ শতাংশ ছাড়ে কিনতে পারছেন। ইতোমধ্যে দেশব্যাপী অসংখ্য গ্রাহক তাদের পুরনো এসি বদলে কিনেছেন ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির নতুন এসি।

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরে বাজারজাতকরা হয়। আর তাই এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটন এসি গবেষণা ও উন্নয়ন (আরএনডি) বিভাগের প্রধান প্রকৌশলী সন্দ্বীপ বিশ্বাস জানান, ওয়ালটনের নতুন ‘সুপারসেভার’ মডেলের ইনভার্টার এসিতে বিদ্যুৎ সাশ্রয় হয় ৭০ শতাংশ পর্যন্ত। এই এসিতে ব্যবহৃত ডুয়েল ডিফেন্ডার ও আয়োনাইজার প্রযুক্তি রুমকে রাখে ধূলাবালি, ব্যাকটেরিয়া ও ভাইরাসমুক্ত। রিমোট কন্ট্রোল ছাড়াই ভয়েস কমান্ডের মাধ্যমে সহজেই ওয়ালটন স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ কমানো, বাড়ানো, বন্ধ বা চালু করা যায়। ওয়ালটন এসির কম্প্রেসরে ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব সিএফসি গ্যাসমুক্ত আর৪১০এ ও আর-৩২ রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড, যা রুমকে দ্রুত ঠান্ডা করে। এছাড়া ইভাপোরেটর এবং কন্ডেন্সারে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি ব্যবহার করায় ওয়ালটন এসি অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী।

সূত্রমতে, বাংলাদেশে ওয়ালটনই প্রথমবারের মতো আইওটি বেইজড স্মার্ট এসি নিয়ে এসেছে। এসিতে প্রতিদিন বা মাসিক বিদ্যুৎ বিল কত আসছে? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে? ওয়ালটনের ইনভার্টার স্মার্ট এসিতে এসবের উত্তর মিলবে সহজেই। রিমোট কন্ট্রোল ছাড়াই গ্রাহক ভয়েস কমান্ডের মাধ্যমে ওয়ালটন স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করতে পারবেন। মোবাইল ফোনের ইন্টারনেটের মাধ্যমেও বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ওয়ালটন স্মার্ট এসি নিয়ন্ত্রণ করা যায়। এই এসিতে ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় মাত্র ৩ টাকা ৭৪ পয়সা।

জানা গেছে, স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি নিজস্ব কারখানায় ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) পদ্ধতিতে অর্থাৎ বিভিন্ন দেশের খ্যাতানামা ব্র্যান্ডের দেয়া ডিজাইন, মান ও অন্যান্য শর্তানুযায়ী বা চাহিদা মোতাবেক এসি তৈরি করছে ওয়ালটন। ওই সব ব্র্যান্ডের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত ওয়ালটনের তৈরি এসি রপ্তানি হচ্ছে বিশ্বের বহুদেশে।

উল্লেখ্য, দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার। যেখানে কাজ করছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্টস। ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসির ক্রেতাদের ফ্রি সার্ভিসিং দিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ মেগাপিক্সেলের পাতলা ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

২০০ মেগাপিক্সেলের পাতলা ফোন আনছে স্যামসাং

সাইবার হামলা প্রতিরোধে সফোসের ইনসিডেন্ট রেসপন্স রিটেইনার
প্রযুক্তি সংবাদ

সাইবার হামলা প্রতিরোধে সফোসের ইনসিডেন্ট রেসপন্স রিটেইনার

চলতি বছরই আসছে অনারের প্রথম ফাইভজি ফোন
নির্বাচিত

চলতি বছরই আসছে অনারের প্রথম ফাইভজি ফোন

নতুন আইপ্যাড এয়ার নিয়ে কাজ করছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের পর অ্যাপল পণ্যে সতর্কতা

উইন্ডোজ ১০ এর নতুন স্টার্ট মেনুতে দেখতে যেমন
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০ এর নতুন স্টার্ট মেনুতে দেখতে যেমন

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল, আপনার ফোনটি বৈধ কিনা যেভাবে জানবেন
প্রযুক্তি সংবাদ

স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত ৪৪ কোটি মোবাইলের সাড়ে ৫ কোটি অবৈধ!

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 December 2020

ই-প্লাজায় ৭২৯ টাকা কিস্তিতে ওয়ালটন এসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix