Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পলকের ফোনে কম্পিউটার ল্যাব উপহার পেলো একটি স্কুল ও মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 December 2020
পলকের ফোনে কম্পিউটার ল্যাব উপহার পেলো একটি স্কুল ও মাদ্রাসা
Share on FacebookShare on Twitter

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ এর ‘শেয়ার করেও জিতুন’ ফেসবুক লাইভ অনুষ্ঠানে এবার সারপ্রাইজ কল করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে লাইভ অনুষ্ঠানে তার ফোন কলে একটি স্কুল ও একটি মাদ্রাসা উপহার হিসেবে পেলো পুরো একটি করে কম্পিউটার ল্যাব।

বাবার মোবাইল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশ নেয় দিনাজপুর থেকে তৃতীয় পর্বের ‘লাইভ লটারি’র বিজয়ী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রিমন। মঙ্গলবার রাতে তাকে অভিনন্দন জানানোর জন্য সরাসরি ফোন করেন জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী রিমনের কাছ জানতে চান, পুরস্কার হিসেবে কী পেলে সে খুশি হবে। রিমন নির্দিষ্ট কোনও পুরস্কার না চাইলে প্রতিমন্ত্রী তাকে একটি ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন। রিমনের স্কুলশিক্ষক বাবার সঙ্গে কথা বলার সময় জুনাইদ আহমেদ পলক জানতে পারেন, তার স্কুলে এখনও শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়নি। এটা জানার পর প্রতিমন্ত্রী সঙ্গে সঙ্গেই দিনাজপুরের খানসামা উপজেলায় আকবর আলী শাহ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

একইভাবে লটারিতে সিলেটের জকিগঞ্জের কসনকপুর গাজীর মোকাম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী শাহেদ আহমেদকেও ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন পলক। প্রতিমন্ত্রী সারপ্রাইজ কলে শাহেদ আহমেদের মাদ্রাসায়ও শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন। তৃতীয় সপ্তাহের ‘লাইভ লটারি’র প্রথম বিজয়ী হয়েছেন ঢাকার মেয়ে নিশাত তাসনিম। প্রতিমন্ত্রীর ফোন পেয়ে খুশিতে নিশাত বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। আমি প্রতিদিন কুইজে অংশ নিচ্ছি। আজ অনেক ভালো লাগছে।’

জুনাইদ আহমেদ পলক বিজয়ীর কাছে জানতে চান, কুইজে বিজয়ী হিসেবে কী চাওয়া তার। উত্তরে নিশাত বলেন, ‘আমি আসলে বাক্য হারা। আমার একটি ভালো স্মার্টফোন লাগবে।’ ‘শেয়ার করেও জিতুন’ এর তৃতীয় পর্বে বিজয়ী হন যশোর থেকে শাকিল আহমেদ, সাতক্ষীরা থেকে ওসমান খান, ভোলা থেকে রিয়াদ মাহমুদ, চট্টগ্রামের শ্রাবণী দাস। প্রিয় ডট কমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে। জাকারিয়া স্বপন বলেন, ‘‘গত সাত দিনে ‘শেয়ার করেও জিতুন’ পর্বে অংশ নিয়েছেন ৪২ হাজার ৫৩১ জন এবং তারা মুজিব কুইজ সংক্রান্ত পোস্ট ১ লাখ ৭ হাজার ৯৩৭ বার শেয়ার করেছেন।’’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনা প্রতিদ্বন্দ্বীদের চাপে কোণঠাসা ভারতীয় কোম্পানিগুলো
প্রযুক্তি সংবাদ

চীনা প্রতিদ্বন্দ্বীদের চাপে কোণঠাসা ভারতীয় কোম্পানিগুলো

হুমকি নয়, গবেষণায় সহযোগী হবে চ্যাটজিপিটি
প্রযুক্তি সংবাদ

হুমকি নয়, গবেষণায় সহযোগী হবে চ্যাটজিপিটি

অ্যাপল ইন্টেলিজেন্স ও এআই-ভিত্তিক নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ইন্টেলিজেন্স ও এআই-ভিত্তিক নতুন ফিচার

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু
নির্বাচিত

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু

পিসি ধীরগতি, যা করবেন
কিভাবে করবেন

পিসি ধীরগতি, যা করবেন

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
প্রযুক্তি সংবাদ

সৌরবিদ্যুত প্রযুক্তিতে ৫ বছরে ২ গিগাওয়াটের পরিকল্পনা

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন
প্রযুক্তি সংবাদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

দেশে অবৈধ মোবাইল ফোন উৎপাদন, চোরাচালান এবং অনুমোদনহীন...

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 December 2020

পলকের ফোনে কম্পিউটার ল্যাব উপহার পেলো একটি স্কুল ও মাদ্রাসা

Techzoom.TV |
TechzoomTV