Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সৌরবিদ্যুত প্রযুক্তিতে ৫ বছরে ২ গিগাওয়াটের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 August 2026
দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
Share on FacebookShare on Twitter

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আগামী পাঁচ বছরে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ গিগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি বাজেটে বরাদ্দ থাকা ২ হাজার কোটি টাকা ব্যবহারের পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করতে আধুনিক অনলাইন গ্রিড ও নেট মিটারিং ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

২৯ আগস্ট পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর আওতাধীন পিকেএসএফসহ ২২টি ফাউন্ডেশনের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি এবং আগামী পাঁচ বছরের কৌশলগত কাঠামো নিয়ে সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ ও গ্রিন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে এগোচ্ছে সরকার। এ জন্য একটি বিশেষ অর্থায়ন কাঠামো তৈরি করা হয়েছে।

এই কাঠামোতে সৌরবিদ্যুৎ প্রকল্পের মোট অর্থায়নের ২০ শতাংশ গ্রাহক বা উৎপাদক, আরও ২০ শতাংশ একটি ‘অ্যাগ্রিগেটর’ প্রতিষ্ঠান এবং বাকি ৬০ শতাংশ সরকারি ঋণ হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে কার্যকর সুদের হার ৬ থেকে ৭ শতাংশের মধ্যে রাখা সম্ভব হবে বলে জানান তিনি।

অর্থায়ন ব্যবস্থায় বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (BIFFL) ও BIFC-এর মতো প্রতিষ্ঠান যুক্ত থাকবে বলেও জানান উপদেষ্টা।

গ্রাহক থেকে বিদ্যুৎ উৎপাদক

অনলাইন ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিতুমীর জানান, এরই মধ্যে ৩০০টির বেশি অনলাইন আবেদন নিষ্পত্তি করা হয়েছে এবং জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে।

তিনি বলেন, এলএনজি আমদানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে যেখানে প্রতি ইউনিটে প্রায় ৬৪ টাকা খরচ হয়, সেখানে সৌরবিদ্যুতের মাধ্যমে ১ গিগাওয়াট উৎপাদন সক্ষমতা তৈরি করা গেলে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা সরকারি ভর্তুকি সাশ্রয় হতে পারে।

গ্রামেও তৈরি হবে কর্মসংস্থান

সৌরবিদ্যুৎ সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তি ও প্রকৌশলভিত্তিক এই উদ্যোগে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার। বিশেষ করে সাইবার গ্রিড ট্র্যাকিং ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সরকারের প্রত্যাশা, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ উৎপাদনে সম্পৃক্ত করা গেলে দেশের বিদ্যুৎ খাতে জ্বালানি ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই ও প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সৌরবিদ্যুৎ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে
কিভাবে করবেন

ফেসবুক প্রোফাইল, পেজ ভেরিফাই করবেন কীভাবে

রিয়েল টাইম অনুবাদ ফিচার নিয়ে এল গুগল
নির্বাচিত

রিয়েল টাইম অনুবাদ ফিচার নিয়ে এল গুগল

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি
নির্বাচিত

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স আনল রিয়েলমি

বিশ্বজুড়ে জনপ্রিয় গেমিং ব্র্যান্ড কুগার এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তে 
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে জনপ্রিয় গেমিং ব্র্যান্ড কুগার এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তে 

বছরের সেরা উদ্ভাবনী কোম্পানির তালিকায় শাওমি
প্রযুক্তি সংবাদ

বছরের সেরা উদ্ভাবনী কোম্পানির তালিকায় শাওমি

গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছে : পলক
প্রযুক্তি সংবাদ

গ্রামের মানুষ এখন শহরের সুবিধা ভোগ করছে : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2026

সৌরবিদ্যুত প্রযুক্তিতে ৫ বছরে ২ গিগাওয়াটের পরিকল্পনা

Techzoom.TV |
TechzoomTV