Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাকটিকিটে বৈচিত্র্য আনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
Share on FacebookShare on Twitter

ডাকটিকিটে বৈচিত্র‌্য আনতে যথাযথ উদ্যেোগ নেওয়ার জন্য ডাক অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ডাক ভবনে ফিলাটেলিক অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ নির্দেশ দেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘ডাকটিকিটের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধরা হবে। ইতিহাসে অনেক বিখ্যাত মানুষের নাম অগোচরে থেকে যায়। ডাকটিকিটে বিখ্যাতদের ছোট একটি কর্ম তুলে ধরতে পারলে নতুন প্রজন্ম তার ইতিহাস খুঁজে বের করবে।’

তিনি বলেন, ‘কিউআর কোডের মাধ্যমে ডাকটিকিটের সংক্ষিপ্ত বর্ণনা যাতে ডিজিটাল ডিভাইসে পড়া যায়, সে ব্যবস্থা করতে হবে। এতে ডাকটিকিটের গুরুত্ব বহু গুণ বাড়বে। অদ্যাবধি প্রকাশিত ডাকটিকিট ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করলে আর্কাইভে সংরক্ষিত তথ্যের চেয়ে বেশি তথ্য উঠে আসবে।’

জাতির পিতা বঙ্গবন্ধুর শতজন্মবার্ষিকী উপলক্ষে ডাক অধিদপ্তর প্রকাশিত শত ছবিসম্বলিত অ‌্যালবামের মাধ্যমে ইতিহাসকে জীবন্ত করে তোলা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, ‘বঙ্গবন্ধু এক মহাকাব্য। বঙ্গবন্ধুকে যত বেশি অধ্যয়ন করা যাবে, তত বেশি ধারণা হবে তার বিশালত্ব সম্পর্কে। মাও সেতুং, লেনিন, স্টালিন, চে গুয়েভারা কিংবা হো চিমিনসহ অনেক বিশ্ববরেণ্য রাজনীতিককে অধ্যয়ন করেছি। কিন্তু সামগ্রিকভাবে বঙ্গবন্ধু সবার চেয়ে উজ্জ্বল। তার সমকক্ষ অন্য কাউকে ভাবতে পারি না।’

শিশু-কিশোরদের হাতে রং-তুলির পাশাপাশি ডিজিটাল ডিভাইস তুলে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছি। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে যন্ত্রের প্রাধান্য থাকবে। আমাদের শিশুদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী মানবসম্পদ হিসেবে তৈরি করতে হবে।’

ফিলাটেলিক অ‌্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং ফিলাটেলিক অ‌্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ারুল কাদির বক্তৃতা করেন।

পরে মন্ত্রী একটি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।

Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশিদের ডিজিটাল জ্ঞানের অভাব
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশিদের ডিজিটাল জ্ঞানের অভাব

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

অর্থ চুরি করা এই অ্যাপগুলি আপনার ফোনে ডাউনলোড করেননি তো? ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন

দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এম ২১
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এম ২১

সাকিবের হাতে অরেঞ্জ বাক্সে কী?
প্রযুক্তি সংবাদ

সাকিবের হাতে অরেঞ্জ বাক্সে কী?

গুগলের ওয়্যারওএসের জন্য নতুন হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

গুগলের ওয়্যারওএসের জন্য নতুন হোয়াটসঅ্যাপ

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

হুয়াওয়ের প্যাটেন্ট মালিকানায় রেকর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার
বিবিধ

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix