Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২০ সালে দেশের বাজারে স্যামসাং’র উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 December 2020
২০২০ সালে দেশের বাজারে স্যামসাং’র উদ্ভাবন
Share on FacebookShare on Twitter

এ বছর প্রযুক্তির সাথে আমাদের সম্পর্ক এতটা নিবিড় হবে, এটা বোধহয় এর আগে কেউ ভাবতেও পারেনি। বছরজুড়ে আমাদের জীবনের নতুন পরিবর্তিত অবস্থার সাথে মানিয়ে নিতে বিশ্বের অসংখ্য প্রতিষ্ঠান উদ্ভাবনী সব প্রযুক্তি নিয়ে কাজ করেছে এবং তা গ্রাহকদের জন্য সহজলভ্য করেছে।

বিশ্বজুড়ে গ্রাহকদের জীবনে আরও স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে এই প্রতিষ্ঠানগুলো টেকসই ও বৈপ্লবিক প্রযুক্তি আবিষ্কারের পেছনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেখে নেয়া যাক প্রযুক্তিখাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স চলতি বছরে কী কী উদ্ভাবন নিয়ে এসেছে এবং সেগুলো কীভাবে আমাদের জীবনকে আরও উন্নত করেছে।

বিনোদন ও খবর দেখার জন্য পরিবারের সবাই একসাথে টিভির সামনে জড়ো হচ্ছি। এক্ষেত্রে টিভি দেখায় সেরা বিনোদন অভিজ্ঞতাদানে স্যামসাং বাংলাদেশ নিয়ে এসেছে কিউএলইডি ৮কে টিভি ২০২০ মডেল। শক্তিশালী ৮কে রেজ্যুলেশন লিভিং রুমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) আপস্কেলিংয়ের মাধ্যমে বাস্তবতার একটি নতুন মাত্রা যোগ করে। এর নিখুঁত গঠন, রিয়েলিস্টিক এজ ও পিক্সেলের সাথে ক্রমান্বয়ে নয়েজ হ্রাস এবং ওটিএস (অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড) চমৎকার ভিইউং অভিজ্ঞতা প্রদান করে।
টেলিভিশনে বিনোদন লাভের পাশাপাশি মানুষ অবসরে এখন গেমিং-এর দিকে ঝুঁকেছে। স্যামসাং গ্রাহকদের সবসময় সেরা গেমিং অভিজ্ঞতা প্রদান করে আসছে, তা হোক গ্যালাক্সি পোর্টফলিও’র মাধ্যমে কিংবা বাসার মনিটরে। ব্র্যান্ডটির নতুন ফ্ল্যাগশিপ ওডিসি মনিটর-জি৯-এ আছে বিশ্বের প্রথম ৪৯’’ ১০০০আর কার্ভড স্ক্রিন, ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, ২৪০ হার্জ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের গেমে পুরোপুরি নিমগ্ন হতে সাহায্য করবে। বর্ডারলেস ডিজাইনের সাথে স্যামসাং এলইডি মনিটর টি৩৫০ মডেলটি (২২-ইঞ্চি, ২৪-ইঞ্চি এবং ২৭ ইঞ্চি) একটি আইপিএস ডিসপ্লে প্যানেল, ৫ মিলিসেকেন্ড জিটিজি (গ্রে টু গ্রে) রেসপন্স টাইম, ৭৫ হার্জ রিফ্রেশ রেট এবং ফ্রিসিংক প্রযুক্তির সমন্বয়ে আদর্শ এক গেম সেটিং তৈরি করে।

বিনোদনের অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলতে স্যামসাং এনেছে শক্তিশালী ১৫০০ ওয়াট ২.০ সিএইচ সাউন্ড টাওয়ার টি৭০ স্পিকার। এর বাই-ডিরেকশনাল সাউন্ড এবং পাঞ্চিং ব্যাস বুস্টার টিভি দারুণ গেমিং অভিজ্ঞতার সাথে আপনার পার্টিতে এনে দেবে নতুন প্রাণ।

এ বছর করোনার বৈশ্বিক মহামারি আর বিশাল সময়জুড়ে লকডাউন আমাদের লাইফস্টাইলে এনেছে ব্যাপক পরিবর্তন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাকাটা থেকে শুরু করে ঘর পরিষ্কার পর্যন্ত দৈনন্দিন সকল কাজে স্বাস্থ্য সুরক্ষা এখন প্রথম ভাবনা। লাইফস্টাইলের এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে স্যামসাং বাজারে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্যামসাং-এর স্পেসম্যাক্স প্রযুক্তিযুক্ত সাইড বাই সাইড রেফ্রিজারেটর। স্পেসম্যাক্স প্রযুক্তির বিশেষ বৈশিষ্ট্য হলো-এতে উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরোধক একদম স্বল্প পরিমাণে ব্যবহার করা হয়। এজন্য রেফ্রিজারেটরের দেয়াল পুরু হয় না এবং অধিক খাবার এতে খুব সহজে সংরক্ষণ করা যায়।

স্যামসাং চলতি বছরে স্মার্ট এবং বিদ্যুৎ সাশ্রয় ক্ষমতাযুক্ত নতুন রেসিডেনসিয়াল এসি এনেছে, যা ৭৩ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এতে রয়েছে একটি সহজ ফিল্টার প্লাস, যা ৯৯ শতাংশ পর্যন্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং উচ্চ ঘনত্বসম্পন্ন ফিল্টারটি হিট এক্সচেঞ্জ ক্লিনিং’র সময় ধুলাবালি, পশুর পশম ও ফাইবার রুখে দেয়। মানুষ যাতে নিজের বাড়িতে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে, সে কথা ভেবে স্যামসাং এনেছে এয়ার পিউরিফায়ার (এএক্স৯০আর৭০৮০ডব্লিউডি/ইইউ)। এতে রয়েছে থ্রি-ওয়ে বায়ু প্রবাহ এবং বহু স্তরযুক্ত বায়ু বিশোধন প্রক্রিয়া, যা ৯৯.৯ শতাংশ পর্যন্ত সূক্ষ্ম‚ ‍ধূলিকণা দূর করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে।

বাড়ি পরিষ্কার করার সুবিধার্থে স্যামসাং নিয়ে আসে পাওয়ারস্টিক ভিএস৬০০০ ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনারের অভিনব ডিজাইন স্বাস্থ্যকর উপায়ে ধুলা বা বর্জ্য পরিষ্কার করতে সাহায্য করে। যেমন- লম্বা চুল অনেক সময় পরিষ্কার করা বেশ দুষ্কর হয়ে পড়ে। এগুলো সহজে ডাস্টবিনে বা রোটেটিং ব্রাশে আটকা পড়ে। এক্ষেত্রে এ ভ্যাকুয়াম ক্লিনারের ১৮০ ডিগ্রি সুইভেল ব্রাশ দ্রুতগতিতে ঘুরে এবং ঘরের প্রতিটি কোণে পৌঁছে ময়লা পরিষ্কার করে।

বাংলাদেশে স্যামসাং এনেছে কিউ-ড্রাইভ ওয়াশিং মেশিন, যা পরিচ্ছন্নতায় কোনো ছাড় না দিয়ে ৫০ শতাংশ পর্যন্ত সময় সাশ্রয় করে এবং প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ খরচ কমায়। পোশাকে নতুনত্ব আনার সাথে সাথে পোশাকে আটকে থাকা ধূলিকণা, ৯৯ শতাংশ পর্যন্ত দুর্গন্ধ ও কাপড়ের ভাঁজ দূর করতে স্যামসাং এনেছে এয়ার ড্রেসার। এই এয়ার ড্রেসার কাপড় পরিষ্কার আরও সহজ ও ঝামেলাহীন করে তুলেছে। স্যামসাং-এর বেশিরভাগ পণ্যই স্মার্টথিংসের আওতাভুক্ত এবং দূর থেকে নিয়ন্ত্রণ উপযোগী।

স্যামসাং সব সময় বিশ্বকে অনুপ্রাণিত করতে এবং উন্নত ভবিষ্যৎ নির্মাণে সচেষ্ট। অভিনব প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য ও বিভিন্ন প্রযুক্তিগত কৌশল আবিষ্কারে নেতৃত্ব প্রদানে স্যামসাং তার প্রতিশ্রুতিতে অঙ্গীকারবদ্ধ। তাদের এই প্রতিশ্রুতি প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের মানুষের জীবনকে সহজ করে তুলবে। স্যামসাং ভবিষ্যতে তার এই উদ্ভাবনী পণ্য তৈরির প্রয়াস অব্যাহত রাখবে এবং বাংলাদেশের মানুষকে প্রদান করবে আরও সমৃদ্ধ ডিজিটাল অভিজ্ঞতা।

টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিক্স। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণাদানসহ ভবিষ্যতের আকৃতিদানে কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন: news.samsung.com।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট জায়ান্টদের ওপর ভ্যাট আরোপ করছে ইন্দোনেশিয়া
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট জায়ান্টদের ওপর ভ্যাট আরোপ করছে ইন্দোনেশিয়া

ফেসবুকের ডেটিং সেবা
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের ডেটিং সেবা

ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) ২০২৩ আয়োজনে প্রস্তুত ই-ক্যাব
ই-কমার্স

ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) ২০২৩ আয়োজনে প্রস্তুত ই-ক্যাব

আরো ৫০০০ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে: পলক
নির্বাচিত

আরো ৫০০০ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে: পলক

সফটওয়্যার আপডেট পেল রিয়েল মি এক্স টু প্রো
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার আপডেট পেল রিয়েল মি এক্স টু প্রো

কত টাকা দিতে পারবে গ্রামীণফোন, জানতে চান আদালত
টেলিকম

২৪ ফেব্রুয়ারির মধ‌্যে গ্রামীণফোন টাকা না দিলে ব‌্যবস্থা

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং
বিবিধ

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 December 2020

২০২০ সালে দেশের বাজারে স্যামসাং’র উদ্ভাবন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix