Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে তৃতীয় বৃহৎ অনলাইন স্মার্টফোন ব্র্যান্ড পোকো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
পোকো এম৩: প্রাইস ক্যাটাগরিতে সেরা ফোন
Share on FacebookShare on Twitter

২০১৮ সালের মাঝামাঝিতে এফ১ মডেলের স্মার্টফোন দিয়ে আত্মপ্রকাশ করে শাওমির সাব-ব্র্যান্ড পোকো। নজরকাড়া ডিজাইন, স্পেসিফিকেশন ও দামের দারুণ সমন্বয় দিয়ে পোকো এফ১ বাজারে দারুণ সাড়া ফেলে। এর মাঝে পোকো ব্র্যান্ডের আওতায় কোনো পোকোর ফোন আনেনি শাওমি। দীর্ঘ বিরতি দিয়ে গত বছরের শুরুর দিকে স্বাধীন ব্র্যান্ড হিসেবে যাত্রা করে পোকো। এরপর কয়েকটি ফোন বাজারে এনেই বাজিমাত করে প্রতিষ্ঠানটি। গত নভেম্বরে অনলাইন চ্যানেলে ডিভাইস বিক্রিতে ওয়ানপ্লাস ও রিয়েলমিকে হটিয়ে ভারতে তৃতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে পোকো। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর ইটি টেলিকম।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে অনলাইনে বিক্রি হওয়া শীর্ষ তিন স্মার্টফোনের দুটিই ছিল পোকো ব্র্যান্ডের। চাহিদায় শীর্ষে ছিল পোকো এম২ ও পোকো সি৩ ডিভাইস দুটি।

শাওমির ছায়াতল থেকে বেরিয়ে গত বছর পোকো এক্স৩, সি৩, এম২ ও এম২ প্রো নামের মডেলগুলো ভারতের বাজারে ছাড়ে। এ ফোনগুলো দিয়েই পোকো রিয়েলমি ও ওয়ানপ্লাসের মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে ছাড়িয়ে যায়। স্বাধীন ব্র্যান্ড হিসেবে যাত্রা করার ১০ মাসের মাথায় পোকো স্মার্টফোনের বৃহত্তম বাজার ভারতে তৃতীয় বৃহত্তম অনলাইন ব্র্যান্ডের কীর্তি অর্জন করেছে।

পোকো ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর অনুজ শর্মা বলেন, স্বাধীন ব্র্যান্ড হওয়ার ১০ মাসের মধ্যেই আমরা ভারতের বাজারে তৃতীয় বৃহত্তম অনলাইন স্মার্টফোন ব্র্যান্ডের তকমা অর্জন করেছি। এমনকি ফ্লিপকার্টে ‘বিগ বিলিয়ন ডে’ বিক্রির প্রথম সপ্তাহেই ১০ লাখ ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি করেছি। এ অর্জনগুলো সবটাই ভোক্তাদের। এর মধ্য দিয়ে আমাদের প্রতি তাদের বিশ্বাস ও আস্থা প্রতিফলিত হয়েছে। এটিই আমাদের বাজারে তিন নম্বর অনলাইন স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিতে সহায়তা করেছে। আর নতুন বছরে আমরা বাজারে সেরা ও জোরালো উপস্থিতির দিকে মনোনিবেশ করছি।

কাউন্টারপয়েন্টের গবেষণা বিশ্লেষক শিল্পী জৈন বলেন, গত বছরের শুরুতে একটি স্বাধীন ব্র্যান্ড হওয়ার পর থেকেই ভারতীয় বাজারে পোকোর দখল বাড়ছে। পোকো সি৩ ও পোকা এম২-এর মতো স্মার্টফোনগুলো এ বৃদ্ধির মূল চালক হিসেবে কাজ করেছে। সাশ্রয়ী মূল্যে বড় ডিসপ্লে, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও গেমিং প্রসেসরের মতো বৈশিষ্ট্য উভয় মডেলের ভোক্তাদের আকর্ষণ করেছে। গত বছরের তৃতীয় প্রান্তিকে পোকো অনলাইন সেগমেন্ট শিপমেন্টে চতুর্থ অবস্থান অর্জন করেছিল, যা নভেম্বরে তৃতীয় অবস্থানে পৌঁছেছে।

বৈশ্বিক বাজারে পোকো ব্র্যান্ডের উপস্থিতি ক্রমে জোরালো হচ্ছে। ভারত ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি বাজারে নজরকাড়া উত্থানে রয়েছে পোকো। সম্প্রতি বাংলাদেশের বাজারে পোকো এক্স৩ এনএফসি, পোকো এম২ এবং পোকো সি৩ মডেলের ডিভাইস উন্মোচন করেছে ব্র্যান্ডটি।

দেশের বাজারে পোকো এক্স৩ এনএফসি কোবাল্ট ব্লু ও শ্যাডো গ্রে রঙে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির ৬ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ এবং ৬ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণ মিলছে। ডিভাইস দুটির দাম যথাক্রমে ২৫ হাজার ৯৯৯ এবং ২৭ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে পোকো এম২ ডিভাইসের ৬ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ সংস্করণ ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৬ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণ ১৬ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া পোকো সি৩ স্মার্টফোনের ৩ গিগাবাইট র‌্যাম ও ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণ ১১ হাজার ৯৯৯ টাকা এবং ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণ ১২ হাজার ৯৯৯ টাকায় কেনা যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ
প্রযুক্তি সংবাদ

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ

নকিয়ার এই ফিচার ফোনে চলবে ফেসবুক-ইউটিউব
প্রযুক্তি সংবাদ

নকিয়ার এই ফিচার ফোনে চলবে ফেসবুক-ইউটিউব

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মিত হবে নিজস্ব অর্থায়নে
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মিত হবে নিজস্ব অর্থায়নে

স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা
নির্বাচিত

স্মার্টফোন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণা

চলতি সপ্তাহেই বাজারে আসবে গ্যালাক্সি বুক ফোর
নির্বাচিত

চলতি সপ্তাহেই বাজারে আসবে গ্যালাক্সি বুক ফোর

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
নির্বাচিত

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি
ফিচার

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি

বিশ্বের বৃহত্তম ‘ওপেন-ওয়েট’ এআই মডেল নিয়ে এলো চীনা স্টার্টআপ মুনশট
প্রযুক্তি সংবাদ

বিশ্বের বৃহত্তম ‘ওপেন-ওয়েট’ এআই মডেল নিয়ে এলো চীনা স্টার্টআপ মুনশট

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ জানুয়ারি ২০২১

ভারতে তৃতীয় বৃহৎ অনলাইন স্মার্টফোন ব্র্যান্ড পোকো

Techzoom.TV |
TechzoomTV