Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের তালিকা দেখে নিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২০ জানুয়ারি ২০২১
৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের তালিকা দেখে নিন
Share on FacebookShare on Twitter

এমন একটা দিন ছিল যখন ফোনে নামমাত্র স্টোরেজ বা র‌্যাম পাওয়া যেত। তবে এখন ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের ফোন বাজারে চলে এসেছে। যদিও সেগুলি সবই প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ হয়েছে। তবে আজ আমরা আপনাদের সবচেয়ে সস্তায় পাওয়া ৬ জিবি র‌্যামের ফোনগুলির বিষয়ে জানাবো। এই তালিকায় Xiaomi রেডমি, রিয়েলমি, স্যামসাং , অপো ও পোকো এর ফোনগুলি আছে। তাহলে আসুন দেখে নিই সবচেয়ে সস্তায় ভারতে ৬ জিবি র‌্যামের সাথে কোন ফোনগুলি পাওয়া যাচ্ছে।

পোকো এম ২
পোকো এম ২ এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১০,৯৯৯ টাকা। আবার ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১২,৪৯৯ টাকা। পোকো এম ২ ফোনে ওয়াটারড্রপ নচ ডিজাইন সহ ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেলের দেওয়া হয়েছে। ডুয়েল টোন ডিজাইনের পোকো এম ২ ফোনে পাবেন মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর। এই ফোনে এআই কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ভিডিও কল ও সেলফির জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ইন স্ক্রিন এআই ক্যামেরা রয়েছে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্ট করবে।

রিয়েলমি ৬ আই
রিয়েলমি ৬ আই এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে।আবার প্রসেসর হিসাবে এতে ২.০৫ গিগাহার্টজ অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৯০টি ব্যবহার করা হয়েছে। আবার এই ফোনে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি ৬ আই ফোনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রথম সেন্সর হলো এফ/১.৮ অ্যাপারচারের সাথে ৪৮ মেগাপিক্সেল। আবার দ্বিতীয় সেন্সর হল ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, যার অ্যাপারচার এফ/২.৩। তৃতীয় ও চতুর্থ ক্যামেরা হিসাবে আছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। আবার ফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

রিয়েলমি ৭
রিয়েলমি ৭ এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। রিয়েলমি ৭ ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা (কোয়াড) উপলব্ধ। যার প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ সেন্সর। অন্য তিনটি ক্যামেরা হল ১১৯ ডিগ্রী ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ২ মেগাপিক্সেল সাদা এবং কালো পোর্ট্রেট ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। ভিডিও কলিং ও সেলফির জন্য রিয়েলমি ৭ ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। রিয়েলমি ৭ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যার সাথে ৩০ ওয়াট ডার্ট চার্জিং সাপোর্ট করবে।

রেডমি নোট ৯
১৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন রেডমি নোট ৯ এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই ফোনটি ফোনটি ৪৫০ নিটস ব্রাইটনেস সহ ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে এসেছে। এই ফোনে ২.০ গিগাহার্টজ ক্লক স্পিড সহ মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল স্যামসাং জিএম১ সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। এছাড়াও এতে ব্যবহার হয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ারের কথা বললে এতে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫,০২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

অপো এ৫৩
অপো এ৫৩ ২০২০ এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৫,৪৯০ টাকা। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটিতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য অপ্পো এ৫৩ ফোনের পিছনে আছে তিনটে ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এছাড়াও আছে দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। যার অ্যাপারচার এফ/২.০। ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

নকিয়া ৫.৩
নোকিয়া ৫.৩ ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ১৫,৪৯৯ টাকা। এই ফোনে ৬.৫৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আবার এতে পাবেন ১০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এম ২১
স্যামসাং গ্যালাক্সি এম ২১ এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ কিনতে পারবেন ১৬,৪৯৯ টাকায়। এই ফোনে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি ইউ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে পাবেন এক্সিনস ৯৬১১ প্রসেসর। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এখানে পাবেন ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জার।

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল শেয়ারের সুবিধা চালু
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল শেয়ারের সুবিধা চালু

টিউটনসের টি ডব্লিউ এস এ১০ প্রোঃ স্পেসিফিকেশন ও ওভার অল রিভিউ
নির্বাচিত

টিউটনসের টি ডব্লিউ এস এ১০ প্রোঃ স্পেসিফিকেশন ও ওভার অল রিভিউ

ভিভো ভি৫০ ফাইভ জি এর যাত্রা শুরু: জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি
প্রযুক্তি সংবাদ

ভিভো ভি৫০ ফাইভ জি এর যাত্রা শুরু: জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি

ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বৈশাখী ছাড়
প্রযুক্তি সংবাদ

আইটি পণ্য সরবরাহ বিধিনিষেধের আওতার বাইরে রাখার নির্দেশ

চিতাহ সিরিজের স্মার্টওয়াচ উন্মোচন অ্যামাজফিটের
নির্বাচিত

স্মার্টওয়াচে পাবেন চ্যাটজিপিটির সুবিধা

স্যামসাং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভিতে আকর্ষণীয় মূল্য ছাড়
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ক্রিস্টাল ফোরকে ইউএইচডি টিভিতে আকর্ষণীয় মূল্য ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
সোশ্যাল মিডিয়া

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ মার্চ) দেশের প্রধান...

ফের বাড়ল স্বর্ণের দাম

ফের বাড়ল স্বর্ণের দাম

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরাইল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix