Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ: ২০২১ হবে বাম্পার সেলস ইয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
ওয়ালটন ফ্রিজ: ২০২১ হবে বাম্পার সেলস ইয়ার
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস মহামারির দুর্যোগ কাটিয়ে দেশের ফ্রিজ বাজারে এসেছে স্বাভাবিক গতি। সেইসঙ্গে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন ফ্রিজের চাহিদা ও বিক্রিও করোনা পূর্ববর্তী স্বাভাবিক ধারায় ফিরে এসে। যার প্রেক্ষিতে ফ্রিজ বিক্রিতে ওয়ালটন টার্গেট নিয়েছে– ২০২১ হবে বাম্পার সেলস ইয়ার বা বর্ষ। অর্থাৎ, ২০২১ এ  বিগত যেকোনো বছরের চেয়ে বেশি পরিমাণ ফ্রিজ বিক্রির লক্ষ্য নিয়ে সকল প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েছে দেশের এই ইলেকট্রনিক্স জায়ান্ট। 

সূত্রমতে, বিগত বছরগুলোর মধ্যে ওয়ালটনের সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়েছিল ২০১৯ এ। সেবছর জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ২০ লাখেরও বেশি ফ্রিজ বিক্রি হয়েছিল ওয়ালটনের। ২০২১ সালে তার ওই বিক্রিকেও ছাড়িয়ে যাওয়ার টার্গেট নিয়েছেন তারা। 

টার্গেট পূরণে গবেষণা ও উন্নয়ন (আরএনডি), ডিজাইন, উৎপাদন, মান নিয়ন্ত্রণ বা কিউসি, বিপণন, ব্র্যান্ডিং ও সেলস সকল বিভাগে নেয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি ও  কর্মপরিকল্পনা। যার অংশ হিসেবে ওয়ালটন প্লাজা ও সেলস আউটলেটগুলোতে সর্বোচ্চ সংখ্যক ডিজাইন ও মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার। বছরজুড়ে বাজারে ছাড়বে বৈচিত্র্যময় ডিজাইন, কালার, ও ফিচারের নতুন নতুন মডেলের ফ্রিজ। সম্ভাবনাময় ব্ল্যাঙ্ক পয়েন্টে চালু করছে নতুন প্লাজা ও সেলস আউটলেট। এদিকে সারা দেশে চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯। এর আওতায় এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দেড় শতাধিক ক্রেতা ওয়ালটন ফ্রিজ কিনে ফ্রি পেয়েছেন আরেকটি নতুন ফ্রিজ। এছাড়া হাজার হাজার ক্রেতা পেয়েছেন আকর্ষণীয় অঙ্কের ক্যাশ ভাউচার। 

ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু বলেন, করোনায় গত বছর দেশের সকল ব্র্যান্ডেরই ফ্রিজ বিক্রি কম হয়েছে। ২০২০ সালে ওয়ালটনের প্রায় ১৪ লাখ ফ্রিজ বিক্রি হলেও মার্কেট শেয়ার ছিলো ৭০ শতাংশের বেশি। যা নিঃসন্দেহে সন্তোষজনক। এরইমধ্যে করোনার দুর্যোগ কাটিয়ে ওয়ালটন ফ্রিজের চাহিদা ও বিক্রিতে স্বাভাবিক গতি ফিরে এসেছে। যার প্রেক্ষিতে চলতি বছর ২০১৯ সালের চেয়ে বেশি ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছি। 

ওয়ালটনের আরেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার বলেন, ফ্রিজ বিক্রির টার্গেট পূরণে বিপণন কৌশল ও ব্যাপক ব্র্যান্ডিং এর প্রতি বিশেষ জোর দেয়া হয়েছে। সেজন্য ২০২১ সালকে ‘ব্র্যান্ডিং ইয়ার’ বা বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। যার প্রেক্ষিতে ২ জানুয়ারি থেকে সারা দেশে চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯। এর আওতায় ওয়ালটন ফ্রিজ ক্রয়ে প্রতি ঘন্টায় ফ্রি ফ্রিজসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ দেয়া হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে দেশের সর্বত্র প্রতিমাসে ওয়ালটন ফ্রিজের ব্যাপক ব্র্র্যান্ডিং করা হচ্ছে। সার্বিক প্রস্তুতি বিবেচনায় চলতি বছরে ফ্রিজ বিক্রির টার্গেট পূরণে ওয়ালটন সফল হবে বলে তিনি আশাবাদী। 

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, ওয়ালটন ফ্রিজ বিক্রিতে ২০২১ সাল হবে বাম্পার সেলস ইয়ার। সেলক্ষ্যে প্রয়োজনীয় সব পরিকল্পনা নেয়া হয়েছে।  

ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক বলেন, এ বছর ফ্রিজের ডিজাইন, কালার, মডেল ও ফিচারে বৈচিত্র্য আনার উপর অধিক গুরুত্ব দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন ফ্রিজে সংযোজন করা হচ্ছে স্মার্ট ফিচার। ডিজাইনেও থাকবে বৈচিত্র্যতা। এরইমধ্যে সাইড বাই সাইড ডোরের কয়েকটি বৈচিত্র্যময় ডিজাইনের কয়েকটি নতুন মডেল। এ বছর অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ সাইড বাই সাইড ডোরের স্মার্ট ফ্রিজ বাজারে ছাড়া হবে। বাংলাদেশে একমাত্র ওয়ালটনই এই মডেলের ফ্রিজ উৎপাদন করছে। 

ওয়ালটন ফ্রিজের সিইও আরো বলেন, গ্রাহকদের উচ্চ গুণগতমানের পণ্যের পাশাপাশি সর্বোত্তম বিক্রয়োত্তর সুবিধাও প্রদানের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জন করাকে অধিক গুরুত্ব দিয়েছে ওয়ালটন। সেজন্য ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। আইএসও সনদপ্রাপ্ত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে বিস্তৃত ৭৬টি সার্ভিস সেন্টারের থেকে গ্রাহকদের দ্রুত বিক্রয়োত্তর সেবা প্রদান করা হচ্ছে। 

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও ফ্রিজের চিফ অপারেটিং অফিসার ইউসুফ আলী জানান, ফ্রিজ বিক্রির টার্গেট বিবেচনায় আরএনডি, ডিজাইন, উৎপাদন লাইন, কিউসি উৎপাদন প্রক্রিয়ার সর্বত্র ব্যাপক বিভাগ সর্বত্র সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় কাঁচামালের পর্যাপ্ত মজদু নিশ্চিত করা হয়েছে। আমেরিকা, জার্মানি, জাপানের মতো উন্নত বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ দিয়ে ফ্রিজের আনুষঙ্গিক যন্ত্র্যাংশ ও ফ্রিজ উৎপাদন করা হচ্ছে। কারখানায় বর্তমানে প্রতিদিন সাড়ে সাত হাজার ফ্রিজ উৎপাদন করা হচ্ছে। ফ্রেব্রুয়ারি মাস থেকেই দৈনিক উৎপাদন ১০ হাজার ইউনিট পর্যন্ত বাড়ানো হবে। 

কর্তৃপক্ষ জানায়, দেশের সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদাস্বরূপ ওয়ালটন ফ্রিজ সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে। এছাড়া ওয়ালটন ‘সুপার ব্র্যান্ড ২০২০’ খেতাব পাওয়ার পাশাপাশি ২০২১ সালের জন্য ‘সুপারব্র্যান্ড’ এর সম্মাণনা পেয়েছে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরা, বদলে দেবে ফটোগ্রাফির ধারণা
নির্বাচিত

স্মার্টফোনে ডিএসএলআর ক্যামেরা, বদলে দেবে ফটোগ্রাফির ধারণা

হোয়াটসঅ্যাপে কল করার ইতিহাস মুছে ফেলবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার ওয়েবেও পাবেন

হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি
নির্বাচিত

হুয়াওয়েকে ডিসপ্লে প্যানেল দেওয়া বন্ধ করছে স্যামসাং ও এলজি

২০২০ সালে ১০ লাখ টিভি বিক্রির করবে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

২০২০ সালে ১০ লাখ টিভি বিক্রির করবে ওয়ালটন

অ্যাপগ্যালারি থেকে অ্যাপ ডাউনলোড করে ফ্লাগশিপ স্মার্টফোন জিতুন
ছাড় ও অফার

অ্যাপগ্যালারি থেকে অ্যাপ ডাউনলোড করে ফ্লাগশিপ স্মার্টফোন জিতুন

প্রতিদ্বন্দ্বী থার্ডপার্টি অ্যাপ সরিয়ে ফেলছে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

প্রতিদ্বন্দ্বী থার্ডপার্টি অ্যাপ সরিয়ে ফেলছে অ্যাপল!

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix