Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ মার্চ ২০২৬
ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
Share on FacebookShare on Twitter

বর্তমান যুগে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে অফিসিয়াল কাজ সবক্ষেত্রেই আমাদের যোগাযোগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন এবং সহজ ব্যবহারের কারণে সারাবিশ্বে কোটি কোটি মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন। তবে ব্যবহারকারীদের এই নির্ভরতাকে পুঁজি করেই সাইবার অপরাধীরা এখন মেতে উঠেছে নতুন এক ভয়ংকর খেলায়।

ওটিপি ছাড়াই হ্যাক করছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সম্প্রতি প্রযুক্তি বিশ্বে ‘ঘোস্টপায়ারিং’ নামক এক নতুন স্ক্যামের কথা উঠে এসেছে। সাধারণত আমরা জানি, কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক/লগইন করতে হলে ওটিপি (OTP) বা ভেরিফিকেশন কোডের প্রয়োজন হয়, কিন্তু এই পদ্ধতিতে হ্যাকাররা কোনো ওটিপি ছাড়াই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। হ্যাকাররা হোয়াটসঅ্যাপের ‘Linked Devices’ ফিচারটি কাজে লাগিয়ে এই আক্রমণ চালাচ্ছে।

ডিজিটাল সচেতনতার বিষয়ে সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই সুবিধাই আমাদের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে যদি আমরা সচেতন না হই। হোয়াটসঅ্যাপের এই নতুন স্ক্যামটি প্রমাণ করে, হ্যাকাররা এখন কেবল সফটওয়্যারের দুর্বলতা খোঁজে না, বরং তারা মানুষের সরলতা ও বিশ্বাসের সুযোগ নেয়। আমাদের মনে রাখতে হবে, হোয়াটসঅ্যাপ কেবল একটি মেসেজিং অ্যাপ নয়। এখানে আমাদের ব্যক্তিগত ছবি, পারিবারিক আলাপচারিতা এবং সংবেদনশীল অনেক নথি থাকে। একবার আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হ্যাকারের হাতে চলে যাওয়া মানে আপনার ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির সম্পূর্ণ বিলুপ্তি।

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
তিনি আরো জানান, এর চেয়েও ভয়াবহ হলো আর্থিক নিরাপত্তার ঝুঁকি। হ্যাকাররা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার পরিচিতজনদের কাছে জরুরি বিপদের কথা বলে টাকা ধার চাইতে পারে, যাকে আমরা ‘আইডেন্টিটি থেফট’ বলি। এছাড়া চ্যাট হিস্ট্রি থেকে আপনার ব্যাংক ডিটেইলস বা ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতি করতে পারে, আমরা অনেকেই এসব তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে থাকি যা অনুচিৎ। তাই কোনো আকর্ষণীয় অফার বা লিঙ্কে ক্লিক করার আগে অন্তত দু’বার ভাবুন। আপনার ডিভাইসে আসা কোনো কোড বা পিন কখনোই কারো সাথে শেয়ার করবেন না। অপরিচিত কোনো ডিভাইস আপনার অ্যাকাউন্টে লিঙ্ক থাকলে দ্রুত লগ-আউট করুন। আপনি নিজে সচেতন হওয়ার পাশাপাশি আপনার পরিবারের সদস্যদেরও এই ঝুঁকিগুলো সম্পর্কে জানান। আজকের এই ডিজিটাল যুগে আপনার সচেতনতাই আপনার এবং আপনার পরিবারের সবচেয়ে বড় নিরাপত্তা বর্ম।

ই-কমার্স ব্যবসায় সুরক্ষার নতুন চ্যালেঞ্জ
এই স্ক্যামটি শুরু হয় একটি সাধারণ মেসেজ বা লিঙ্কে পাঠানোর মাধ্যমে। ধরুন, আপনার কোনো বন্ধু বা পরিচিত মানুষের কাছ থেকে একটি লিংকে এলো, যেখানে বলা হলো কোনো অফার বা বিশেষ কোন ছবি দেখার কথা। আপনি যখনই সেই লিংকে ক্লিক করে নিজের ফোন নম্বর দেবেন, হ্যাকাররা তাদের ডিভাইসে আপনার নম্বর দিয়ে লগ-ইনের চেষ্টা করবে। তখন আপনার ফোনে একটি ৮ সংখ্যার পেয়ারিং কোড আসবে। আপনি যদি অসাবধানতাবশত সেই কোডটি হ্যাকারের দেওয়া ভুয়া সাইটে সাবমিট করেন, তবে সাথে সাথেই আপনার হোয়াটসঅ্যাপের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারের হাতে।

এই বিষয়ে সাইবার নিরাপত্তা গবেষক রাইয়ান আ. মালিক বলেন, এই ধরনের আক্রমণকে আমরা টেকনিক্যাল ভাষায় ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ এবং ‘ফিচার মিসইউজিং’-এর একটি ভয়ংকর সংমিশ্রণ বলতে পারি। হ্যাকাররা এখন আর প্রথাগত ওটিপি চুরির ওপর নির্ভর করছে না বরং হোয়াটসঅ্যাপের ‘Link with Phone Number’ বা কম্প্যানিয়ন মোড-এর মতো ফিচারগুলোকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মাথায় রাখতে হবে ওটিপি ছাড়াও শুধু পেয়ারিং কোড দিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। ‘ঘোস্টপায়ারিং’ পদ্ধতিতে ব্যবহারকারী যখন নিজের অজান্তেই পেয়ারিং কোডটি হ্যাকারের দেয়া কোনো ভুয়া ওয়েব পোর্টালে ইনপুট দেয়, এটি দ্বারা তখন ব্যাকঅ্যান্ডে একটি প্যারালাল সেশন তৈরি হয় বা করে। যার ফলে হ্যাকার ব্যবহারকারীর সম্পূর্ণ এনক্রিপ্টেড চ্যাট হিস্ট্রি এবং মিডিয়া ফাইলগুলো মুহূর্তের মধ্যে নিজের ডিভাইসে সিঙ্ক করে নেওয়ার সুযোগ পায়।

তিনি আরও বলেন, এই ঝুঁকি এড়াতে কেবল পাসওয়ার্ড বা ওটিপি যথেষ্ট নয়। ডিজিটাল নিরাপত্তার স্বার্থে প্রতিটি ব্যবহারকারীর উচিত হোয়াটসঅ্যাপের টু-ফ্যাক্টর/টু-স্টেপ অথেন্টিকেশন সক্রিয় করা। এটি একটি অতিরিক্ত সিকিউরিটি লেয়ার বা ‘গেটকিপার’ হিসেবে কাজ করে, যা ছাড়া হ্যাকার সেশন তৈরি করতে ব্যর্থ হবে। এছাড়া নিয়মিত নিজের ‘লিংকড ডিভাইস’ তালিকা পরীক্ষা করা এবং সেশন হাইজ্যাকিং সম্পর্কে সচেতন থাকাই এখনকার সময়ে সুরক্ষিত থাকার একমাত্র উপায়। অবশ্যই কোন লিংকে ক্লিক করার আগে তার ডোমেইন দেখতে হবে এটি অথেনটিক কি না।

কেন এটি বেশি বিপজ্জনক?

এই পদ্ধতির সবচেয়ে ভয়ের দিক হলো, আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরও আপনি সেটি বুঝতে পারবেন না। আপনি নিজের ফোনে স্বাভাবিকভাবেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, অথচ আড়ালে থেকে হ্যাকার আপনার সব চ্যাট, ছবি এবং ব্যক্তিগত তথ্য ডাউনলোড করে নেবে। এটি অনেকটা আপনার ঘরের ডুপ্লিকেট চাবি দিয়ে অন্য কারো নিঃশব্দে প্রবেশের মতো।

প্রতিকার ও প্রতিরোধ : নিজেকে যেভাবে সুরক্ষিত রাখবেন এই বিষয়ে সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, সচেতনতাই এই ধরনের সাইবার হামলা থেকে বাঁচার একমাত্র উপায়। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিরাপদ রাখতে নিচের পদক্ষেপগুলো দ্রুত গ্রহণ করুন:

১. টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification) : এটি সুরক্ষার একটি শক্তিশালী স্তর। আপনার হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে এটি অন করুন এবং একটি শক্তিশালী পিন সেট করুন। এতে করে হ্যাকার যদি আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করার চেষ্টাও করে, তবে পিন ছাড়া সে ঢুকতে পারবে না।

২. লিঙ্কড ডিভাইস পরীক্ষা করুন : নিয়মিত আপনার হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে ‘Linked Devices’ অপশনটি চেক করুন। যদি এমন কোনো ডিভাইস বা ব্রাউজার দেখতে পান যা আপনি চেনেন না, তবে সাথে সাথে সেটি ‘Logout’ করে দিন।

৩. অজানা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন : কোনো পরিচিত মানুষ পাঠালেও সন্দেহজনক বা অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না। বিশেষ করে যেখানে আপনার ফোন নম্বর বা কোড চাওয়া হয়।

৪. অফিসিয়াল অ্যাপ ব্যবহার : সবসময় গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন। কোনো থার্ড পার্টি বা মড অ্যাপ (যেমন : Golden WhatsApp/ইত্যাদি নামে) ব্যবহার থেকে বিরত থাকুন।

প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু সামান্য অসাবধানতা বয়ে আনতে পারে বড় বিপদ। তাই নিজে সচেতন থাকুন এবং অন্যদেরও সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক করুন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওটিপি ছাড়াই হ্যাক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-বর্জ্য ব্যবস্থাপনা
নির্বাচিত

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান

‘নকল পণ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে হবে’
প্রযুক্তি সংবাদ

‘নকল পণ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে হবে’

ফিলিপসের অভিযোগে তদন্তের মুখে ফিটবিট ও গারমিন
প্রযুক্তি সংবাদ

ফিলিপসের অভিযোগে তদন্তের মুখে ফিটবিট ও গারমিন

দেশে প্রথমবার পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথমবার পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

ইনস্টাগ্রাম রিলস ভিডিও থেকে আয়ের সুযোগ!
নির্বাচিত

যেভাবে ইনস্টাগ্রাম রিল তৈরি করলে বেশি মানুষের কাছে পৌঁছায়

জাতীয় নিরাপত্তা অপারেশন সেন্টার (NSOC) প্রতিষ্ঠা করছে সরকার
প্রযুক্তি সংবাদ

জাতীয় নিরাপত্তা অপারেশন সেন্টার (NSOC) প্রতিষ্ঠা করছে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সোশ্যাল মিডিয়া

ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া
প্রযুক্তি বাজার

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন
বিবিধ

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ মার্চ ২০২৬

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix