Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেব্রুয়ারিজুড়ে অনলাইনে বইমেলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
ফেব্রুয়ারিজুড়ে অনলাইনে বইমেলা
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে গ্রন্থমেলা পিছিয়ে গেলেও ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বই অলাইন বিডির আয়োজনে শুরু হচ্ছে মাসব্যাপী ‘অনলাইন ২১শে বইমেলা’।

boionlinebd.com এ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বইয়ের বিকিকিনি হবে। প্রতিদিন রাত ১১টায় আয়োজকদের ফেইসবুক পাতা থেকে লেখক, প্রকাশক ও পাঠকদের নিয়ে হবে আলোচনা অনুষ্ঠান।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ রোববার সচিবালয়ে ‘এই একুশে বই যাবে ঘরে ঘরে!’ স্লোগানে এই বইমেলার উদ্বোধন করেন।

boionlinebd.com এর সত্ত্বাধিকারী রবিন আহসান জানান, মেলায় সব বইয়ের দামে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

“এখন বিশ্বের বেশিরভাগ বইমেলা স্থগিত। কলকাতা বইমেলা স্থগিত করা হয়েছে। একুশের বইমেলাও ঠিক সময় হচ্ছে না। আমরা চিন্তা করলাম যদি অনলাইনে একুশে বইমেলাকে পুরো ফেব্রুয়ারি মাস ধরে রাখতে পারি, সেজন্য এই মেলার আয়োজন করেছি।”

রবিন বলেন, প্রতিদিন রাত ১১টায় তাদের ফেইসবুক পাতায় লেখক, প্রকাশক ও পাঠাকদের যুক্ত করা হবে বই নিয়ে আলোচনায়। অনলাইনে নতুন যেসব বই বের হচ্ছে, তার খবর প্রচার করা হবে।

“চেষ্টা করব মেলা চলাকালীন ২৮ দিন অন্তত কয়েকজন লেখকের কথা, তাদের বই নিয়ে কথা প্রচার করার জন্য।”

করোনাভাইরাস মহামারীর মধ্যে অনলাইনে বেচাকেনা বাড়ার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তাও বেড়েচে বলে জানান রবিন।

“ইউরোপে করোনার সময় বই বিক্রি বড়েছে, আমাদের এখানে বই সমসময় কম বিক্রি হয়, করোনার সময় আরও কম বিক্রি হয়েছে।”

মেলা নিয়ে পরিকল্পনা তুলে ধরে রবিন বলেন, “দেশের বাইরেও যে বাঙালি লেখকরা আছেন, একুশে বইমেলা উপলক্ষে যারা দেশে আসেন, তাদের সঙ্গে আমরা ফেইসবুকে কানেকটেড হয়ে বই নিয়ে আলোচনা করব।

“একুশের বইমেলাটা যেন একদম নাই হয়ে না যায়, সেই জায়গাটা থেকে… অন্তত অনলাইনে একুশের বইমেলাকে ২৮ দিন পর্যন্ত ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে এই অনলাইন বইমেলার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, “আমাদের দেশ এখন ডিজিটাল, দেশের ১১ কোটির বেশি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। ফলে দেশের বহু মানুষের কাছে অনলাইনে পৌঁছানো সম্ভব।

“অনলাইনে যখন বইমেলা হবে, সেখানে বইয়ের পরিচিতি তুলে ধরবে, বইয়ের লেখকদের নিয়ে এসে তাদের বক্তব্য প্রচার করবে, যে কেউ যে কোনো প্রান্ত থেকে বসেই এতে শরিক হতে পারবেন।”

তথ্যমন্ত্রী বলেন, এখন অনলাইনে বই পড়া যায়। বিমানে বসেও অনলাইনে বই পড়তে পারেন যে কেউ। বই বহন করতে হবে- সে রকম বাধ্যবাধকতা এখন সবক্ষেত্রে নেই।

“দুঃখজনক হলেও সত্য, শিশু-কিশোর, তরুণ-তরুণীদের মধ্যে বই পড়ার অভ্যাসটা আগের মত আর নেই। আমি মনে করি বই পড়ার অভ্যাসটা কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে আবারও গড়ে তোলা প্রয়োজন। সেটি গড়ে তোলার ক্ষেত্রে এই বইমেলা সহায়ক ভূমিকা পালন করবে।”

হাছান মাহমুদ বলেন, “মহামারীর মধ্যে জীবন অনেক জায়গায় থমকে গেলেও আমাদের দেশে থমকে যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে দেশ কিন্তু করোনা মহামারীর মধ্যেও এগিয়ে গেছে।

“এই করোনা মহামারীর মধ্যে ২০টি দেশে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, তারমধ্যে বাংলাদেশে অন্যতম, আমাদের অবস্থান তৃতীয়।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্ন্যাপড্রাগন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্ক্রিনটাইম কমাতে স্মার্টফোন হয়ে যাক ডাম্বফোন
কিভাবে করবেন

স্ক্রিনটাইম কমাতে স্মার্টফোন হয়ে যাক ডাম্বফোন

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম
নির্বাচিত

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

ইভ্যালিতে পাওয়া যাবে হিরো মোটর বাইক
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে হিরো মোটর বাইক

করোনাভাইরাস মোকাবিলায় ২ কোটি ডলার দিচ্ছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

সংবাদমাধ্যমের জন্য ফেসবুকের বরাদ্দ ১০ কোটি ডলার

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকেনেতৃত্ব দিবে: সজীব ওয়াজেদ জয়
নির্বাচিত

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকেনেতৃত্ব দিবে: সজীব ওয়াজেদ জয়

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
নির্বাচিত

নতুন আইফোনে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি!

Load More

ট্রেন্ডিং টপিক

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

ফোন নম্বর, রিকভারি মেইল ছাড়াই হারানো জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন
প্রযুক্তি পরামর্শ

ফোন নম্বর, রিকভারি মেইল ছাড়াই হারানো জি-মেইল অ্যাকাউন্ট ফেরত পাবেন

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
সোশ্যাল মিডিয়া

‘ক্লিন টংগিবাড়ী, গ্রীন টংগিবাড়ী’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ জানুয়ারি ২০২১

ফেব্রুয়ারিজুড়ে অনলাইনে বইমেলা

Techzoom.TV |
TechzoomTV