Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩০০ কোটির বেশি ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 9 February 2021
যেভাবে এল জিমেইলের নতুন লোগো
Share on FacebookShare on Twitter

অনলাইনে ছড়িয়ে পড়েছে ৩০০ কোটিরও বেশি ই-মেইল ও পাসওয়ার্ড। সম্প্রতি এক খবরে এমনটাই জানা গেছে। আর তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন অনেকে। এক অনলাইন হ্যাকিং ফোরামে ৩.২ বিলিয়নের বেশি ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে বলে জানা গেছে।

এই COMB (Compilation of Many Breaches) ডেটার মধ্যে রয়েছে নেটফ্লিক্স, লিঙ্কডইন, বিটকয়েন-সহ একাধিক অ্যাপের ইউজার নেম, ই-মেইল ও পাসওয়ার্ড। পরিস্থিতি মোকাবিলায় এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সাইবার বিভাগের তরফে একটি কমিটিও গঠন করা হয়েছে। খবরে জানা গেছে, আগামী একমাসের মধ্যে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবে সংশ্লিষ্ট কমিটি।

সাইবার নিউজ-এ (CyberNews) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি যে ডেটাবেস লিক হয়েছে, তার মধ্যে একাধিক অনলাইন স্ক্রিপ্ট রয়েছে। স্ক্রিপ্টগুলি হল count-total.sh, query.sh ও sorter.sh। এই COMB ডেটা অ্যালফাবেটিকাল অর্ডারেও সাজানো রয়েছে। সব মিলিয়ে ডেটাবেসে মোট ৩.২৭ বিলিয়ন ই-মেইল ও পাসওয়ার্ড রয়েছে।

একই ঘটনা ঘটেছিল ২০১৭ সালে। সেবারেও অনলাইনে প্রায় ১.৪ বিলিয়নের বেশি ইউজারনেম ও পাসওয়ার্ডও ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে সমস্যায় পড়েছিল লিঙ্কডইন, মাইনক্রাফ্ট, নেটফ্লিক্স, বাদু, বিটকয়েন-সহ একাধিক সংস্থা। নানা অনলাইন সার্চিং লিস্টে ছড়িয়ে পড়েছিল ব্যবহারকারীদের তথ্য।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারী রয়েছেন, যারা সমস্ত সাইট, অ্যাপ, সোশাল মিডিয়ার জন্য একই পাসওয়ার্ড রাখেন। অর্থাৎ গুগলে যেই লগ-ইন পাসওয়ার্ড রয়েছে, নেটফ্লিক্স-এ সেই একই পাসওয়ার্ড।

এক্ষেত্রে হ্যাকাররা একবার একটি পাসওয়ার্ড জেনে গেলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর বাকি অ্যাকাউন্টগুলোও সহজেই হ্যাক করে নেয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য যতটা সম্ভব আলাদা ও ভিন্ন ধরনের পাসওয়ার্ড রাখতে হবে। প্রতিটি পাসওয়ার্ড স্ট্রং রয়েছে কি না, তা দেখতে হবে। যদি সম্ভব হয়, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করে রাখতে হবে। এক্ষেত্রে অনেকটা নিরাপদ থাকা যায়।

আপনার তথ্য সুরক্ষিত রয়েছে কি-না, তা জানার জন্য সাইবার নিউজ-এর পার্সোনাল ডেটা লিক চেক ওয়েবসাইটে যেতে পারেন। এই অনলাইন রিপোজিটরি সিস্টেম থেকে নিজের তথ্য জানা যাবে।

যদি এই রকম কোনো আশঙ্কায় ভুগছেন, তাহলে তড়িঘড়ি নিজের পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়াই ভালো। প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনে প্রতি মাসে একবার করে পাসওয়ার্ড পরিবর্তন করা যেতে পারে। এতে অনেকটাই সুরক্ষিত থাকা যাবে। নিজের গোপন তথ্য রক্ষা করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০০০ এমএএইচ ব্যাটারি ও পাঁচ ক্যামেরার সাথে এলো রিয়েলমি ৫আই
প্রযুক্তি সংবাদ

৫০০০ এমএএইচ ব্যাটারি ও পাঁচ ক্যামেরার সাথে এলো রিয়েলমি ৫আই

প্রিয়জন প্রতারণা করছে কি না জানাবে চ্যাটজিপিটি
কিভাবে করবেন

প্রিয়জন প্রতারণা করছে কি না জানাবে চ্যাটজিপিটি

ডেঙ্গু প্রতিরোধে ওয়ালটনের সচেতনতামূলক কর্মসূচি
প্রযুক্তি বাজার

ডেঙ্গু প্রতিরোধে ওয়ালটনের সচেতনতামূলক কর্মসূচি

দারুণ আকর্ষণীয় সব ফিচার-সহ বাজারে আসতে চলেছে রিয়েলমি ভি২৫
ই-কমার্স

১০,০০০ টাকার মধ্যে ৫ টি বাজেট মোবাইল ফোন (২০২৩)

ডিপফেকে তৈরি হচ্ছে আপত্তিকর ভিডিও, প্রধান ভুক্তভোগী নারীরা
নির্বাচিত

ডিপফেকে তৈরি হচ্ছে আপত্তিকর ভিডিও, প্রধান ভুক্তভোগী নারীরা

অ্যাসোসিও’র আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

অ্যাসোসিও’র আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং...

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 February 2021

৩০০ কোটির বেশি ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস

Techzoom.TV |
TechzoomTV