Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের ভারতীয় কার্যক্রম বেচতে চায় বাইটডান্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
Share on FacebookShare on Twitter

শর্ট ভিডিও তৈরির সোস্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের ভারতীয় কার্যক্রম বেচতে চায় প্যারেন্ট প্রতিষ্ঠান বাইটডান্স। এরই মধ্যে চীনভিত্তিক প্রতিষ্ঠানটি সম্ভাব্য ক্রেতা হিসেবে ভারতে টিকটকের প্রতিদ্বন্দ্বী অ্যাপ ‘গ্ল্যান্স’ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে। ভারতে টিকটক অ্যাপ ব্যবহারে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে দেশটিতে লাখ লাখ ব্যবহারকারী হারানোয় কার্যক্রম বেচতে চাইছে টিকটক। খবর ব্লুমবার্গ।

গত বছর জুনের শেষদিকে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে ভারতে বিভিন্ন মহল থেকে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে। সোস্যাল মিডিয়ায় চীনা অ্যাপ আনইনস্টলেরও দাবি জানান অনেকে। টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ারইট, বিগো লাইভ ও হেলোর মতো ৫৯টি জনপ্রিয় অ্যাপসহ দুই শতাধিক অ্যাপ নিষিদ্ধের মধ্য দিয়ে সে পথেই হাঁটে ভারতের কেন্দ্রীয় সরকার। অ্যাপগুলোকে দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি উল্লেখ করা হয়।

ভারত সরকারের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়, চীনা অ্যাপগুলো দেশ ও দেশের নাগরিকদের জন্য বিপজ্জনক। যে কারণে স্মার্টফোন ও ট্যাবলেটসহ সব ধরনের গ্যাজেটে অ্যাপগুলোর ব্যবহার স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো। ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাদান এবং দেশের সার্বিক নিরাপত্তার জন্যই অ্যাপগুলো স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার পর বিবৃতিতে টিকটক জানায়, গত সাত মাসে ভারতে আরোপিত নিষেধাজ্ঞার সমাধান সম্পর্কে সরকারের প্রতিক্রিয়ার অভাবের পরিপ্রেক্ষিতে ভারতে জনবল কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ভারতে প্রতিষ্ঠানটির ২ হাজারের বেশি কর্মী রয়েছে। একই সঙ্গে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়, লাখ লাখ ব্যবহারকারী, শিল্পী, গল্পকার, শিক্ষাবিদ ও অভিনয়শিল্পীদের সমর্থনের মাধ্যমে টিকটক ভারতে পুনরায় কার্যক্রম চালু করার সুযোগ পাবে।

চীনের দাবি, নয়াদিল্লি জাতীয় সুরক্ষার বিষয়টিকে চীনা মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার অজুহাত হিসেবে ব্যবহার করছে। চীন সরকার বাইদু, টিকটক ও অন্যান্য জনপ্রিয় চীনা অ্যাপগুলো নিষিদ্ধ করায় ভারতীয় পদক্ষেপের সমালোচনা করে এবং নয়াদিল্লিকে পুনরায় ট্র্যাকে ফিরে এসে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের আবেদন জানায়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং বলেন, চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে কোনো বৈষম্যপূর্ণ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের বিরোধিতা করে চীন। চীনা অ্যাপগুলো জাতীয় সুরক্ষার হুমকি হতে পারে ভারতের এমন অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি গাও। তবে তিনি বলেন, বেইজিং তাদের প্রতিষ্ঠানগুলোকে দেশের বাইরে আইন মেনে চলার পরামর্শ দেয়।

গাও ফেং বলেন, চীন-ভারত অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা দুই দেশের জনগণের জন্যই অভিন্ন প্রত্যাশা। বেইজিং আশা করছে, নয়াদিল্লি চীনা সংস্থাগুলোর জন্য একটি উন্মুক্ত, সুষ্ঠু ও বৈষম্যহীন ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে। এর মাধ্যমে চীন-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা যত দ্রুত সম্ভব ট্র্যাকের দিকে ফিরে আসবে।

টিকটকের প্যারেন্ট কোম্পানি চীনা ইন্টারনেট কোম্পানি বাইটডান্স। শর্ট ভিডিও তৈরির সোস্যাল মিডিয়া অ্যাপ টিকটক দিয়ে ব্যাপক পরিচিতি পায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি টিকটকের নিরাপত্তা দুর্বলতার কারণে বিশ্বজুড়ে তীব্র বিতর্কের মুখে রয়েছে। তথ্য নিরাপত্তা নিয়ে বিতর্কের মধ্যেই সম্প্রতি মোবাইল পেমেন্ট সেবা খাতে নাম লিখিয়েছে বাইটডান্স। মূলত ই-কমার্স ব্যবসা জোরদারের অংশ হিসেবে চীনে ‘ডুইন পে’ নামে মোবাইল পেমেন্ট সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

গত বছর টিকটকসহ ৫৯ চীনা অ্যাপে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের পর ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, তারা ভারতীয় সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চীনা অ্যাপগুলো বন্ধের সুপারিশ পেয়েছিল। অ্যাপ বন্ধ ছাড়াও ভারত সরকার দেশে চীনা কোম্পানির ফোরজি নেটওয়ার্ক হালনাগাদ ও রেলওয়ে নেটওয়ার্কের চুক্তি বাতিল করেছে। এছাড়া ই-কমার্স প্লাটফর্মগুলোয় চীনা পণ্য বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে গ্যালাক্সি জি ফ্লিপ নিয়ে এলো স্যামসাং, প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি বাজার

দেশের বাজারে গ্যালাক্সি জি ফ্লিপ নিয়ে এলো স্যামসাং, প্রি-অর্ডার শুরু

এ বছরেই মহাকাশে নভোচারী পাঠাতে চায় স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

এ বছরেই মহাকাশে নভোচারী পাঠাতে চায় স্পেসএক্স

অবশেষে আইফোনে এল অ্যান্ড্রয়েডের এই ফিচার!
প্রযুক্তি পরামর্শ

অবশেষে আইফোনে এল অ্যান্ড্রয়েডের এই ফিচার!

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০ ও স্যামসাং মোবাইলের মধ্যে ফাইল ট্রান্সফার সুবিধা

বন্ধ হচ্ছে গুগল প্লে মিউজিক
প্রযুক্তি সংবাদ

বন্ধ হচ্ছে গুগল প্লে মিউজিক

৬ টি ক্যামেরা সহ লঞ্চ হল ভিভো ভি ১৯, জেনে নিন দাম ও ফিচার
নির্বাচিত

৬ টি ক্যামেরা সহ লঞ্চ হল ভিভো ভি ১৯, জেনে নিন দাম ও ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
অর্থ ও বাণিজ্য

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

ল্যাপটপের ব্যাটারি লাইফ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১
প্রযুক্তি সংবাদ

কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেফতার ১

এক মাসে ইন্টারনেট গ্রাহক কমেছে ২০ লাখ ৬৬ হাজার
টেলিকম

বিশ্বকাপের উন্মাদনায় দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ ফেব্রুয়ারি ২০২১

টিকটকের ভারতীয় কার্যক্রম বেচতে চায় বাইটডান্স

Techzoom.TV |
TechzoomTV