Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোভিড: নকল ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরির ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 19 February 2021
কোভিড: নকল ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরির ফাঁদ
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানাতে তৈরি সরকারি ওয়েবসাইটের আদলে নকল পোর্টাল বানিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে হ্যাকাররা।

বাংলাদেশ সরকারের ওয়েবসাইট corona.gov.bd এর মত হুবুহু দেখতে ওই পোর্টালের ঠিকানা corona-bd.com; সেখানে আবার অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার জন্য আবেদন করার প্রলোভন দেখানো হচ্ছে।

এই ফাঁদে পা দিলে এনআইডি নম্বর, জন্মতারিখসহ ব্যক্তিগত তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে।

একইভাবে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরীক্ষার ওয়েবসাইট www.imei.info এর মত দেখতে আরেকটি ফিশিং ওয়েবসাইট হ্যাকাররা খুলেছে, যার নাম imei.today।

কেউ যদি তার মোবাইল ফোন আসল না নকল তা যাচাই করার জন্য ওই ভুয়া ওয়েবসাইটে আইএমইআই নম্বর দেন, সেই নম্বর ব্যবহার করে তার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারবে হ্যাকাররা।

হ্যাকারদের এ তৎপরতা শনাক্ত করার পর ব্যাংকসহ দেশের কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম-সিআইআরটি।

এ সংস্থার প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, “অনেকে এসব মিথ্য ওয়েবসাইটে লগইন করছে। হ্যাকাররা তখন তার ব্যক্তিগত তথ্য চুরি করছে। এই তথ্য দিয়ে পরে তারা ব্যাংক গ্রাহকদের টাকাও হয়ত চুরি করতে পারে।”

তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলছেন, যখন যে বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ বেশি থাকে, হ্যাকাররা সেটিকে কেন্দ্র করে সক্রিয় হয়।
এখন যেহেতু করোনাভাইরাস নিয়ে আগ্রহ বেশি, পাশাপাশি নগদ টাকায় লেনদেন না করে যেহেতু মানুষ এখন অনলাইন লেনদেন এবং মোবাইল লেনদেনে আগ্রহী হচ্ছে, সে কারণে হ্যাকাররাও সেই সুযোগ কাজে লাগাতে চাইছে।

সিআইআরটি বলছে, সাইবার হামলার এই ঝুঁকি তৈরি করেছে ক্যাসাব্লাংকা নামের একটি হ্যাকার গ্রুপ। তারা বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটকে নিশানা করে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে সিআইআরটি বলেছে, “এখনই কোনো আর্থিক লাভের জন্য এই হামলা চালানোর ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে এটি মারাত্মক হুমকির হতে পারে, যা গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, “বর্তমান হামলায় বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত আছে। ব্যাংকগুলো সুরক্ষিত আছে। আমাদের আইটি থেকে আমাকে জানিয়েছে, এখন যে আক্রমণ হচ্ছে সেখানে কিছু নকল ওয়েবসাইট খুলে গ্রাহকদের তথ্য চুরি করার চেষ্টা করা হচ্ছে।”

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী জানান, এখন পর্যন্ত তারা কোনো সমস্যায় পড়েননি। তবে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।

ব্র্যাক ব্যাংকের হেড অফ কমিউনিকেশনস ইকরাম কবীরও একই কথা বলেছেন।

সিআইআরটি বলছে, হ্যকারারা এই আক্রমণে উইন্ডোজ বা এন্ড্রয়েডে চলে এমন ডিভাইসকে নিশানা করছে। সেখানে তারা ম্যালওয়ার পাঠাচ্ছে, যাতে কম্পিউটার অথবা মোবাইলের মাইক্রোফোন, ক্যামেরা থেকেও ডাটা চুরি করতে পারে।

এই আক্রমণ থেকে সুরক্ষার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী এবং গ্রাহকদের সচেতন করার পাশাপাশি সন্দেহজনক বিষয় নিয়ে https://www.cirt.gov.bd/incident-reporting ঠিকানায় জানাতে অনুরোধ করেছে সিআইআরটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল সিন্ডিকেটের তান্ডব
টেলিকম

আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল সিন্ডিকেটের তান্ডব

দুর্দান্ত ফিচার সহ গ্লোবাল মার্কেটে আসছে পোকোর নতুন ফোন
নির্বাচিত

দুর্দান্ত ফিচার সহ গ্লোবাল মার্কেটে আসছে পোকোর নতুন ফোন

জিমেইলে ই-মেইল শিডিউল করবেন যেভাবে
কিভাবে করবেন

জিমেইলে ই-মেইল শিডিউল করবেন যেভাবে

আসছে পাসওয়ার্ডহীন টেক দুনিয়া
প্রযুক্তি পরামর্শ

আসছে পাসওয়ার্ডহীন টেক দুনিয়া

গ্রিস, বুলগেরিয়ায় বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ফলপ্রসু আলোচনা
নির্বাচিত

গ্রিস, বুলগেরিয়ায় বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ফলপ্রসু আলোচনা

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন দেশের বাজারে এলো
প্রযুক্তি সংবাদ

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন দেশের বাজারে এলো

Load More

ট্রেন্ডিং টপিক

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 February 2021

কোভিড: নকল ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরির ফাঁদ

Techzoom.TV |
TechzoomTV