Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সহজে বাসা ও অফিস পরিষ্কারে ভ্যাকুয়াম ক্লিনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১
সহজে বাসা ও অফিস পরিষ্কারে ভ্যাকুয়াম ক্লিনার
Share on FacebookShare on Twitter

বাতাসের সাথে ধূলিকণা ঘরের ভেতরে প্রবেশ করে বাসার বিভিন্ন জায়গায় ধুলার আস্তরণ তৈরি করে। এতে করে বাড়ির বাসিন্দাদের মাঝে এক ধরনের বিরক্তির উদ্রেক ঘটে। আমাদের সুস্থ থাকার জন্য বাসা-বাড়িতে পর্যাপ্ত আলো-বাতাসের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তবে, বাতাসের সাথে ধুলা ও বিভিন্ন ধরনের জীবাণুও বাসায় প্রবেশ করে, যা বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে, শীত মৌসুমে সোফা, বিছানাসহ অন্যান্য আসবাবপত্রে ধুলার আস্তরণ জমে যায়। যদিও এই ধুলা খুব সহজেই পরিষ্কার করা যায়; কিন্তু, প্রতিনিয়ত এই পরিষ্কারের বিষয়টি এক সময় বিরক্তিতে রূপ নেয়।

আমাদের অনেকেরই ডাস্ট এবং পোলেন ও পশুর পশমের মতো মাইক্রোপলুট্যান্ট নিয়ে অ্যালার্জির সমস্যা রয়েছে। শুকিয়ে যাওয়া চামড়া, ক্ষুদ্র জীবাণু, কাঠের গুড়া এবং ধুলা সহ ক্ষুদ্রাতিক্ষুদ্র নানা বস্তু আমাদের শরীরে প্রবেশ করে হাঁচি-কাশি ও শ্বাস-প্রশ্বাসে সমস্যা সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। শীত মৌসুমে এ ধরণ্যের স্বাস্থ্য সমস্যা তুলনামূলক বেশি দেখা দেয়। তবে, যাদের মাঝে এ ধরণের সমস্যা দেখা যায় না, তাদেরকেও এ বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ, বর্তমানে আমরা যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তা কিন্তু অদৃশ্য এক জীবাণুর মাধ্যমেই সৃষ্টি হয়েছে এবং গোটা বিশ্বকে বিপর্যস্ত করেছে। এই অবস্থায়, সুস্থ থাকতে হলে আমাদের বাসা-বাড়ি যতটা সম্ভব জীবাণু ও ধুলা-বালি মুক্ত রাখতে হবে।

আমাদের জীবনধারায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে। পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের বাসা-বাড়ি ও কর্মক্ষেত্রের রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনাতেও অগ্রগতি দেখা যাচ্ছে। তবে, অধিকাংশ মানুষ বিভিন্ন ধরণের ব্রাশ ব্যবহার করে সনাতন পদ্ধতিতেই ধোয়া ও মোছার কাজটি করে থাকে। তবে, বর্তমানে পরিষ্কারের জন্য বাজারে থাকা বিভিন্ন অত্যাধুনিক সামগ্রী জনপ্রিয়তা লাভ করছে। উদাহরণস্বরূপ বলা যায়, অত্যাধুনিক সেল্ফ-ক্লিনিং ও ড্রাইয়িং, গন্ধহীন ধুলা ময়লা পরিষ্কারক বাকেট (অডরলেস ডাস্ট বাকেট) প্রভৃতির কথা। এই সামগ্রীগুলো মাঝারি আয়ের মানুষেরা সহজে ঘরদোর পরিষ্কারের জন্য ক্রয় করছে। দ্রুততম সময়ের মধ্যে এবং কার্যকরভাবে বাসা-বাড়ি ও অফিস পরিষ্কারের জন্য বাড়ির বাসিন্দা ও অফিসের লোকজন এখন ভ্যাকুয়াম ক্লিনারকে তাদের পছন্দের তালিকায় রাখছে।

ভ্যাকুয়াম ক্লিনার এমন এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা বাসার ও অফিসের ভেতরের প্রতিটি কোণার ধুলা ও ময়লা পরিষ্কার করতে পারে; একইসঙ্গে ঘরের আসবাবপত্রগুলো পরিষ্কারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত কয়েক দশকে বিশ্বব্যাপী এটি জনপ্রিয়তা লাভ করেছে। তবে, বিগত কয়েক বছরে বাংলাদেশে এটি আশানুরূপ জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। পোরটেবল ভ্যাকুয়াম ক্লিনার বাসা-বাড়ির যেকোন বস্তুর উপরিভাগের ধুলা-বালি খুব সহজেই পরিষ্কার করতে পারে। ভ্যাকুয়াম ক্লিনারে থাকা রিভার্স পাম্পিং এয়ার প্রযুক্তি (কিংবা সাকশন) একটি চেম্বার কিংবা ডিটাচেবল কম্পার্টমেন্ট/ ব্যাগের অভ্যন্তরে উপাদানগুলোকে সংগ্রহ করে। এরপর ডিটাচেবল অংশকে পরিষ্কার এবং পুনরায় ব্যবহারযোগ্য করে।

বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ড বিভিন্ন আকার, ধরণ ও মূল্যের ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করে। ক্যানিস্টার, স্টিক, আপরাইট, হ্যান্ডহেল্ড, সুইপার সহ বিভন্ন ধরনের ভ্যাকুয়াম ক্লিনার বাংলাদেশে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির ভ্যাকুয়াম ক্লিনারগুলো মেঝে, কার্পেট ও অন্যান্য বস্তুর উপরিভাগ থেকে ধুলা ও ময়লাকে সহজেই পরিষ্কার করে। দেশের বাজারে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্সেস সামগ্রী তৈরিকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিভিন্ন ধরণের ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে। সহজে ও দক্ষভাবে ধুলা এবং ময়লা পরিষ্কারের জন্য প্রতিষ্ঠানটির স্টিক টাইপ ভ্যাকুয়াম ক্লিনার বাজারে বেশ সাড়া ফেলেছে। বিভিন্ন ধরণ ও মূল্যের স্যামসাং ভ্যাকুয়াম ক্লিনারগুলো দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করবে। বাসা-বাড়ি এবং অফিসে সুরক্ষিত থাকতে স্যামসাংয়ের ভ্যাকুয়াম ক্লিনারগুলো সঠিক সঙ্গী হিসেবে কাজ করবে। এই ভ্যাকুয়াম ক্লিনারগুলো ক্রয়ে ক্রেতারা এক বছরের ওয়্যারেন্টি, বিনামূল্যে হোম ডেলিভারি ও ইন্সটলেশন সুবিধা পাবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

উৎপাদন বন্ধ করছে স্মার্টফোন জায়ান্টরা
প্রযুক্তি সংবাদ

উৎপাদন বন্ধ করছে স্মার্টফোন জায়ান্টরা

শীতে ওয়ালটন পণ্য কিনে কোটি কোটি টাকার ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

শীতে ওয়ালটন পণ্য কিনে কোটি কোটি টাকার ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

দেশে স্টারলিংক নিয়ে আসা আমাদের কমিটমেন্ট: ফয়েজ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

দেশে স্টারলিংক নিয়ে আসা আমাদের কমিটমেন্ট: ফয়েজ তৈয়্যব

গরম আবহাওয়া বা দীর্ঘ সময় বাইরে থাকার জন্য উপযুক্ত ফোন
প্রযুক্তি সংবাদ

গরম আবহাওয়া বা দীর্ঘ সময় বাইরে থাকার জন্য উপযুক্ত ফোন

অনলাইন ক্যাসিনোতে মদদ জোগাচ্ছে বারিশ হক
প্রযুক্তি সংবাদ

অনলাইন ক্যাসিনোতে মদদ জোগাচ্ছে বারিশ হক

অ্যাপ্লিকেশান পারাপার করুন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই
কিভাবে করবেন

অ্যাপ্লিকেশান পারাপার করুন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই

Load More

ট্রেন্ডিং টপিক

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা ও ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix