Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনআইডি সার্ভারে ছবি পাল্টে ব্যাংক ঋণ, অর্থ লুট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 March 2021
এনআইডি সার্ভারে ছবি পাল্টে ব্যাংক ঋণ, অর্থ লুট
Share on FacebookShare on Twitter

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে ঢুকে নির্দিষ্ট ব্যক্তির তথ্য ঠিক রেখে পাল্টে ফেলা হতো ছবি। সেই অনুযায়ী প্রয়োজনে তৈরি করা হতো ভুয়া টিন সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স।

এসব ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্যাংক ঋণ তুলে পালিয়ে যেতেন প্রতারক চক্রের সদস্যরা।
ভুয়া কাগজপত্র দেখিয়ে ব্যাংক থেকে ফ্ল্যাট কিংবা জমি কেনার জন্য ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ লুটের ঘটনায় ৬ জন প্রতারককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাজধানীর খিলগাঁও ও রামপুরা এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন—বিপ্লব, আল আমিন ওরফে জামিল শরীফ, খ ম হাসান ইমাম ওরফে বিদ্যুত, আব্দুল্লাহ আল শহীদ, রেজাউল ইসলাম ও শাহ জাহান।

বুধবার (০৩ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

প্রতারণার কৌশল প্রসঙ্গে তিনি বলেন, চক্রটি ফ্ল্যাট বা প্লট কেনা-বেচার কথা বলে মালিকদের সঙ্গে যোগাযোগ করতো।

একইসঙ্গে ব্যাংকে গিয়ে তারা ফ্ল্যাট কেনার জন্য ঋণ নেবে বলে জানাতো। পরবর্তীতে প্রতারক চক্র ফ্ল্যাটের মালিকের কাছ থেকে এনআইডি এবং ফ্ল্যাটের কাগজপত্রের ফটোকপি নিয়ে আসতো।
তারপর প্রতারকরা এনআইডি সার্ভারে ঢুকে ফ্ল্যাট মালিকের সব তথ্য হুবহু ঠিক রেখে ছবিটি পরিবর্তন করে নিতো। এর মাধ্যমে প্রতারকদের মধ্যেই কেউ ফ্ল্যাটের মালিক বনে যান। সার্ভারে পাল্টে দেওয়ার ফলে ব্যাংকের লোকরা এনআইডির ওয়েবসাইটে চেক করে সবকিছু সঠিক দেখতে পেতেন। ভুয়া ওই এনআইডি দিয়েই ভুয়া টিন সার্টিফিকেট তৈরি করে ঋণের আবেদন করতেন।

সেই অনুযায়ী ব্যাংকের লোকজন প্রতারকদের অফিস পরিদর্শনে আসতেন। এদিকে ১-২ মাসের জন্য বাসা ভাড়া নিয়ে সাজানো অফিস বানাতো প্রতারক চক্র। সেই অফিসে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করা হতো। সবকিছু ঠিক থাকায় ব্যাংকও ঋণ দিয়ে দিতো। এরপর কিস্তি পরিশোধের সময় এলেই ওই অফিসে প্রতারকদের আর খুঁজে পাওয়া যেত না।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, ঢাকা ব্যাংক থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়ে চক্রটি আত্মসাৎ করেছে, এমন অভিযোগে পল্টন ও খিলগাঁও থানায় দুটি মামলা করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় প্রথমে বিপ্লবকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি ৫ জনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, এনআইডি তৈরির সঙ্গে জড়িত নির্বাচন কমিশন অফিসের কিছু অসাধু কর্মচারীদের সহায়তায় চক্রটি সার্ভার থেকে এনআইডি পাল্টে ফেলতো। এমন ৪৪ জনকে নির্বাচন কমিশন বরখাস্ত করেছে বলে ইতোমধ্যে আমাদের জানিয়েছে। আমরা তাদের বিষয়ে যাচাই করে দেখছি।

ডিবি কর্মকর্তা বলেন, চক্রটির মূলহোতা আল আমিন ও খ ম হাসান। তারা তাদের অন্যান্য সহযোগীদের প্রয়োজন অনুয়ায়ী কখনও ক্রেতা আবার কখনও বিক্রেতা, কখনও জমির মালিক আবার কখনও ফ্ল্যাটের মালিক সাজতেন। আব্দুল্লাহ আল শহীদ ভুয়া এনআইডি তৈরির মিডলম্যান হিসেবে কাজ করতেন। রেজাউল ইসলাম ও শাহজাহান ভুয়া ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট তৈরি করতেন।

এই প্রতারক চক্র অন্তত ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে অর্থ আত্মসাৎ করেছে জানিয়ে ডিবির এই কর্মকর্তা আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাতের খবর পেয়েছি। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। চক্রের সঙ্গে ব্যাংক কিংবা অন্যান্য কোনো সেক্টরের কেউ জড়িত আছে কিনা আমরা যাচাই করে দেখছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শ্রীলঙ্কায় ব্যবসা চালু করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

শ্রীলঙ্কায় ব্যবসা চালু করছে ওয়ালটন

রিয়েলমি জিটি নিও ২: দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য অনবদ্য এক ফোন
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি জিটি নিও ২: দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য অনবদ্য এক ফোন

আইটি পণ্য রপ্তানির পরবর্তী গন্তব্য এস্তোনিয়া: প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

আইটি পণ্য রপ্তানির পরবর্তী গন্তব্য এস্তোনিয়া: প্রতিমন্ত্রী পলক

দারাজে এলো ডাবল টাকা ভাউচার
ই-কমার্স

দারাজে এলো ডাবল টাকা ভাউচার

স্যামসাং কৃত্রিম বুদ্ধিমত্তার ল্যাপটপ আনছে
নির্বাচিত

স্যামসাং কৃত্রিম বুদ্ধিমত্তার ল্যাপটপ আনছে

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকে ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 March 2021

এনআইডি সার্ভারে ছবি পাল্টে ব্যাংক ঋণ, অর্থ লুট

Techzoom.TV |
TechzoomTV